বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৩, ০৬:৩১ পিএম
অনলাইন সংস্করণ

৩২ বছর পর একসঙ্গে দুই মহাতারকা

রজনীকান্ত ও অমিতাভ বচ্চন। ছবি : সংগৃহীত
রজনীকান্ত ও অমিতাভ বচ্চন। ছবি : সংগৃহীত

এবার নতুন চমক নিয়ে আসছেন পরিচালক জে গনভেল। তামিল সুপারস্টার ও বলিউড শাহেনশাহকে একসঙ্গে পর্দায় যুক্ত করেছেন তিনি। তার পরবর্তী সিনেমা ‘থালাইভার ১৭০’-এ একসঙ্গে দেখা যাবে ভারতীয় সিনেমার দুই মহাতারকা রজনীকান্ত ও অমিতাভ বচ্চনকে।

আগেই রজনীকান্তের এই সিনেমার ঘোষণা করেছিলেন নির্মাতা। এরপর এক এক করে প্রকাশ করেছেন এই সিনেমার অভিনয়শিল্পীদের। বড় চমক হিসেবে গত ৩ অক্টোবর জানানো হলো অমিতাভ বচ্চনের নাম। সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান লাইকা প্রোডাকশন এক্সে (সাবেক টুইটার) অমিতাভ বচ্চনের একটি ছবি পোস্ট করে লেখেন ‘বলিউড সিনেমায় শাহেনশাহকে আমাদের দলে স্বাগতম। অমিতাভ বচ্চনকে পেয়ে থালাইভার ১৭০ নতুন উচ্চতায় পৌঁছে গেল।’

উল্লেখ্য, রজনীকান্ত ও অমিতাভ বচ্চন একসঙ্গে কয়েকটি ছবিতে কাজ করেছেন। সর্বশেষ ১৯৯১ সালে তাদের ‘হাম’ সিনেমায় দেখা গিয়েছিল। ৩২ বছর পর আবারও একসঙ্গে হচ্ছেন এই দুই মহাতারকা। এই খবরে মুহূর্তেই উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে ভারতীয় দর্শকের মনে। কারণ দুই কিংবদন্তিকে একসঙ্গে পর্দায় দেখতে পারা তাদের জন্য বড় প্রাপ্তি।

এটি রজনীকান্তের ১৭০তম সিনেমা। তাই আপাতত এটিকে থালাইভার ১৭০ নামে অতিবাহিত করা হচ্ছে। ছবিটিতে চমক হিসেবে থাকছেন আরও একজন অভিনেতা। তিনি হলেন মালায়লাম সিনেমার অভিনেতা ফাহাদ ফাসিল। এ ছাড়া এই সিনেমায় দেখা যাবে রানা দাগুবতিকেও।

সিনেমাটির সংগীতায়োজনে থাকছেন হালের সেনশেন অনিরুদ্ধ রবিচন্দর। যিনি সম্প্রতি তুমুল আলোচিত ‘জাওয়ান’ ও ‘জলোর’-এর সংগীতায়োজন করেছেন। ছবিটিতে অভিনেত্রী হিসেবে থাকছেন মঞ্জু ওয়ারিয়র, দুশারা বিজয়া ও রিতিকা সঙ্গী। সব মিলিয়ে বেশ বড় পরিসরেই ছবিটি নির্মিত হচ্ছে।

সূত্র : এনডিটিভি

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লা বিসিকে তৈরি হচ্ছিল অবৈধ ওষুধ, মালিক আটক

লন্ডনে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ৩

সোমবার পদত্যাগ করতে পারেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

দাম কমার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

নিহত ৪ জনের পরিবারের পাশে আইসিটি মন্ত্রী

ভাঙল রেকর্ড, ব্রাজিলকেও ছাড়িয়ে গেল নেদারল্যান্ডস

২১ জুন / আজকের নামাজের সময়সূচি

১৩ বছর আগের হত্যা মামলায় জামায়াত নেতা গ্রেপ্তার

কানাডায় মসজিদের ইমামের ওপর হামলা

২০০ বছরে প্রকৃতির সঙ্গে মানুষের সংযোগ কমেছে ৬০ শতাংশ: গবেষণা

১০

‘ইতিহাস সাক্ষী আওয়ামী লীগ ইসলাম ও দেশের চিরশত্রু’

১১

লেবাননে ইসরায়েলি সেনা নিহত, হামলায় আহত আরও ১৩

১২

রাজধানীতে আজ কোথায় কী

১৩

শেষ ১০ মিনিটে যা হলো, বিশ্বাস করাই কঠিন!

১৪

বিশ্ব বাবা দিবস আজ

১৫

২১ জুন : ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল

১৬

তীব্র তাপে ফ্রান্সে বছরে সাড়ে ৫ হাজার মানুষের মৃত্যু

১৭

কুরাসাও গোলরক্ষকের সামনে নিরুপায় ইকুয়েডর

১৮

হরমুজ প্রণালি দিয়ে বিপুল পরিমাণ তেল পরিবহন হচ্ছে : সেন্টকম

১৯

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

২০
X