কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ অক্টোবর ২০২৩, ০৭:৫০ পিএম
আপডেট : ০২ অক্টোবর ২০২৩, ০৭:৫২ পিএম
অনলাইন সংস্করণ

দুর্ব্যবহার ও হেনস্তার শিকার হন শিল্পা

বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি। ছবি : সংগৃহীত
বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি। ছবি : সংগৃহীত

বলিপাড়ার খ্যাতনামা অভিনেত্রী শিল্পা শেঠি। একই পেশায় থাকার সূত্রে ভেবেছিলেন অভিনেতার সঙ্গে খুব সহজেই আলাপ করতে পারবেন। কিন্তু আতিথেয়তার পরিবর্তে শিল্পার কপালে জুটেছিল দুর্ব্যবহার। অভিনেতার সঙ্গে হোটেলে দেখা করতে গিয়ে হেনস্তার শিকার হন অভিনেত্রী।

শিল্পা সাক্ষাৎকারে জানান, হোটেলে এক অভিনেতার সঙ্গে দেখা করতে গিয়ে তার নিরাপত্তারক্ষীদের কাছে হেনস্তার শিকার হন তিনি। শিল্পার দাবি তাকে ধাক্কাও দেন ওই রক্ষীরা।

শিল্পা যে হোটেলে ওঠেন সেখানে উপস্থিত ছিলেন আর্নল্ড শোয়ার্জনেগার। আর্নল্ডকে দেখে আত্মহারা হয়ে যান বলেও জানান শিল্পা।

শিল্পা জানান, যে অনুষ্ঠানের অতিথি হিসেবে গিয়েছিলেন, একই অনুষ্ঠানের আমন্ত্রিতদের তালিকায় ছিলেন আর্নল্ড। খালি পায়ে আর্নল্ডের দিকে এগিয়ে যান শিল্পা।

আর্নল্ডকে ঘিরে দাঁড়িয়েছিলেন অভিনেতার নিরাপত্তারক্ষীরা। আর্নল্ডের সঙ্গে দেখা করতে চান, ছবি তুলতে চান তা নিরাপত্তারক্ষীদের জানান শিল্পা। কিন্তু আর্নল্ড পর্যন্ত অভিনেত্রীর কথা পৌঁছানোর আগেই শিল্পাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেন আর্নল্ডের নিরাপত্তারক্ষীরা।

শিল্পা সাক্ষাৎকারে দাবি করেন, ঘটনার পরের দিন অনুষ্ঠানে গিয়ে তিনি দেখেন তার সামনের সারিতে বসে রয়েছেন আর্নল্ড। তখন শিল্পার পরিচয় জানতে পারেন হলি অভিনেতা।

শিল্পা সাক্ষাৎকারে বলেন, আমি যে অভিনেত্রী সে কথা জানার পর আমার সঙ্গে অনুষ্ঠানে ছবি তোলেন আর্নল্ড। সে দিনের এ ঘটনার পর আমি জীবনের বড় শিক্ষা পেয়েছিলাম।

সূত্র : আনন্দবাজার পত্রিকা

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেনেগালের মুখোমুখি নরওয়ে, বিশ্বমঞ্চে লড়াইয়ে নামলেন হলান্ড-মানে

দেশে আজ ভ্যাটসহ স্বর্ণ কিনতে পকেট থেকে খসবে যত টাকা

নতুন পে-স্কেল, নিম্ন গ্রেডের কর্মীদের জন্য বড় সুসংবাদ

বজ্রঝড়ে থমকে গেল ফ্রান্স–ইরাক ম্যাচ, বিরতিতে এগিয়ে এমবাপ্পেরা

বিশ্বমঞ্চে নতুন কীর্তি / মাত্র ২৭ বছরেই ব্রাজিল কিংবদন্তিকে স্পর্শ করলেন এমবাপ্পে

বিশ্বকাপ জিতেছে ২বার, তবু তাদের জার্সিতে কেন চারটি স্টার? রহস্যটা কী?

এমবাপ্পের গোলে ইরাকের বিপক্ষে প্রথমার্ধেই এগিয়ে ফ্রান্স

জুনে চারবার ভূমিকম্প, রাত নামলেই কাঁপছে দেশ!

অস্ট্রিয়া ম্যাচে যে ৮ রেকর্ড গড়ল মেসি ও আর্জেন্টিনা

‘স্বপ্ন পূরণ করতে চাই’, অ্যাটলেটিকো ছাড়ার ইঙ্গিত আলভারেজের

১০

ইরাককে হারিয়ে নকআউট নিশ্চিতের মিশনে নামল এমবাপ্পেরা

১১

জামায়াতে ইসলামীর নাম ‘আওয়ামী জামায়াত লীগ’ দিলেন রাশেদ খাঁন

১২

৩২ বছর ১৮১ দিন— ‘বুড়ো দল’ হিসেবে ইরানের ইতিহাস

১৩

ইতিহাস গড়ার পর মেসি, ‘রেকর্ড নিয়ে ভাবছি না, জয়টাই আমার কাছে বড়’

১৪

দুই ম্যাচে পাঁচ গোল, গোল্ডেন বুটের দৌড়ে সবার ওপরে মেসি

১৫

মেসির জাদুতে মুগ্ধ শাকিরা!

১৬

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে মাঠে বিএনপি

১৭

ফের মেসিময় ম্যাচ, নকআউটে আর্জেন্টিনা

১৮

জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের 'ফোর্স মবিলাইজেশন ড্রিল'

১৯

সারওয়ার আলম তার কর্মের খেসারত দিলেন

২০
X