বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৩, ০৭:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

খেলা দেখতে গিয়ে স্বর্ণের আইফোন হারালেন উর্বশী

অভিনেত্রী উর্বশী রাওতেলা। ছবি : সংগৃহীত
অভিনেত্রী উর্বশী রাওতেলা। ছবি : সংগৃহীত

আইফোন হারিয়েছেন বলিউড অভিনেত্রী উর্বশী রাওতেলা। গতকাল ভারত-পাকিস্তান ক্রিকেট ম্যাচ দেখতে গিয়ে ফোন হারান এ অভিনেত্রী। জানা গেছে, তার আইফোনটি স্বর্ণের।

গত ১৪ অক্টোবর আহমেদাবাদ স্টেডিয়ামে ভারত-পাকিস্তানের ম্যাচ দেখতে গিয়েছিলেন উর্বশী রাওতেলা। ম্যাচের টিকিট এবং স্টেডিয়ামের ভিডিও, সামাজিক যোগাযোগমাধ্যমে সবই শেয়ার করেছেন তিনি। এরপরই ঘটে ফোন হারানোর ঘটনা। খবর ইন্ডিয়া টুডের।

আজ রোববার সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ফোন হারানোর দাবি করেন উর্বশী। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়াম থেকে হারিয়ে যাওয়া অভিনেত্রীর ফোনটি ২৪ ক্যারেট স্বর্ণের। সেটি খুঁজে বের করতে তিনি আবেদন করেছেন সবার কাছে।

পোস্টে উর্বশী লিখেছেন, ‘আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আমার ২৪ ক্যারেটের আসল স্বর্ণের ফোন হারিয়েছি! যদি কেউ এটি দেখতে পান, দয়া করে সাহায্য করুন। শিগগিরই আমার সঙ্গে যোগাযোগ করুন!’

উর্বশীর ফোন হারানোর বিষয়ে তার প্রতি সমবেদনা জানাচ্ছেন অনেকে। কেউ কেউ করছেন বিদ্রুপ। কেউ আবার ফোন হারানোর বিষয়টি নাটক বলে উল্লেখ করেছেন।

তবে উর্বশীর পোস্টে কমেন্ট করেছে আহমেদাবাদের পুলিশও। তারা মোবাইল ফোনের ব্যাপারে বিস্তারিত জানাতে বলেছেন অভিনেত্রীকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১০

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১১

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১২

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১৩

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৪

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৫

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৬

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৭

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৮

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৯

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

২০
X