বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৩, ০২:০৩ পিএম
অনলাইন সংস্করণ

মেয়ের বিয়ে আগামী বছর, এখনই থেকেই প্রস্তুতি আমিরের

মেয়ে ইরার সঙ্গে আমির খান। ছবি : সংগৃহীত।
মেয়ে ইরার সঙ্গে আমির খান। ছবি : সংগৃহীত।

বিয়ের জন্য প্রস্তুতি নিচ্ছেন বলিউড তারকা আমির খানের মেয়ে ইরা খান। বিয়ের জোগাড়যন্ত্র করতে কোমর বেঁধে নেমেছেন খোদ আমির। যদিও আজ-কালের মধ্যেই বিয়ে নয়, সেটি হবে আগামী বছরের জানুয়ারিতে। তার আগেই বেশ তোড়জোড় দেখা যাচ্ছে অভিনেতার মধ্যে। কেননা, মেয়ের বিয়ের সবকিছু তদারকি করতে চাইছেন আমির নিজই। যদিও মেয়ের বিয়েতে কান্নায় ভাসবেন আমির। সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেছেন, ‘মেয়ের বিয়ের দিন খুব কাঁদব’। খবর হিন্দুস্তান টাইমস।

ভারতের রাজস্থানের উদয়পুরে ২০২৪ সালের ৩ জানুয়ারি গাঁটছড়া বাঁধবেন আমিরকন্যা ইরা। এর আগে আগে হবে আইনি বিয়ে। ১৩ জানুয়ারি মুম্বাইয়ে হবে রিসিপশন অনুষ্ঠান। জানুয়ারির ৮-১০ তারিখ পর্যন্ত চলবে অনুষ্ঠান। অতিথি হিসেবে থাকবেন শুধু বর ও কনের পরিবার এবং খুব কাছের বন্ধুরা।

ইরার হবু স্বামার বিষয়ে আমির খান বলেন, ‘আমার কথাগুলো হয়তো সিনেমার সংলাপের মতো শোনাবে। নূপুর আমার শুধু জামাই নয়, আমার ছেলেই। ইরা যে সময় অবসাদের সঙ্গে লড়াই করছিল, সেই সময় প্রতিটা মুহূর্তে মেয়েকে সঙ্গ দিয়েছে। আর ওরা দুজনে একে অপরের সঙ্গে খুশি, সেটাই আমার কাছে যথেষ্ট।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে নিহত ১

ট্রাম্পের হুমকিতে সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত, কঠোর বার্তা ইরানের

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তারেক রহমানের বৈঠক শুরু

রাস্তা ভেঙে নদীর সঙ্গে একাকার

কাতারের বৃহৎ এলএনজি উৎপাদন ও রপ্তানি কেন্দ্রে বিস্ফোরণ

খোলা ম্যানহোলে পড়ে নারীর মৃত্যু

লেবানন থেকে সেনা প্রত্যাহার করবে না ইসরায়েল : নেতানিয়াহু

পুত্রাজায়ায় তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর উষ্ণ অভ্যর্থনা

ঢাকাসহ দেশের ৯ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির আশঙ্কা

২০ বছরের হাফ ভাড়ার প্রতিদানে শিক্ষার্থীরা কী দিল?

১০

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

১১

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

১২

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

১৩

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

১৪

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

১৫

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

১৬

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

১৭

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

১৮

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

১৯

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

২০
X