বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৫, ১১:৪৫ এএম
অনলাইন সংস্করণ

আড্ডায় শাহরুখ, সালমান ও আমিরের বন্ধুত্বের গল্প

শাহরুখ খান, সালমান খান ও আমির খান। ছবি: সংগৃহীত
শাহরুখ খান, সালমান খান ও আমির খান। ছবি: সংগৃহীত

বলিউডের তিন তারকা শাহরুখ খান, সালমান খান ও আমির খান। একসঙ্গে তাদের দেখতে পাওয়া অনেকটাই বিরল। এবার এই তিনজন একসঙ্গে উঠলেন একই মঞ্চে। শুক্রবার (১৭ অক্টোবর) সৌদি আরবের রিয়াদের বুলেভার্ড সিটির এসইএফ অ্যারেনায় অনুষ্ঠিত ‘জয় ফোরাম ২০২৫’-এর আসরে এই বিরল মুহূর্তের জন্ম হয়। যেখানে তারা কথা বলেন নিজেদের সিনেমা, পরিবার, বন্ধুত্ব এবং জীবনের নানা গল্প নিয়ে। এই আলাপচারিতার কিছু মুহূর্ত এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। খবর: বলিউড হাঙ্গামা

গল্পের শুরুতেই শাহরুখ খান বলেন, ‘আমরা তিনজন কীভাবে তারকা হয়ে উঠলাম, সেটা বলা সত্যিই কঠিন।’ এরপর শাহরুখের এই কথার পরিপ্রেক্ষিতে আমির খান বলেন, ‘শাহরুখ যেমন বলেছে, এটা নির্দিষ্ট করে বলা যায় না। হয়তো আমরা ভাগ্যবান যে ভারতে জন্মেছি—একটি দেশে, যেখানে আমরা হিন্দি সিনেমার অংশ হতে পেরেছি। অন্য কোথাও জন্মালে হয়তো আমরা আজ এখানে থাকতাম না।’

এসময় আমির আরও বলেন, ‘সাফল্য আসে সময়, সুযোগ আর অবস্থানের সমন্বয়ে। সবাই পরিশ্রম করে, কিন্তু সঠিক সময়ে সঠিক জায়গায় থাকা খুব গুরুত্বপূর্ণ। অনেক কিছুই আমাদের নিয়ন্ত্রণের বাইরে থাকে। তার পরও চেষ্টার কারণে আমরা এগিয়ে যেতে পারি। সব মিলিয়েই এটাই সাফল্যের গল্প।’

আলোচনার এক পর্যায়ে সালমান খান রসিকতা করে বলেন, ‘আমির চলচ্চিত্র পরিবার থেকে এসেছে। আমিও তাই। আর এই মানুষটা (শাহরুখের দিকে ইঙ্গিত করে)... ও এসেছে দিল্লি থেকে।’

এ সময় দর্শকরা করতালিতে ফেটে পড়েন। শাহরুখ খান মুচকি হেসে বলেন, ‘দুঃখিত সালমান, একটু বাধা দিতে পারি? আমিও চলচ্চিত্র পরিবার থেকেই এসেছি—সালমানের পরিবারই আমার পরিবার!’

এই উষ্ণ মন্তব্যে হলজুড়ে হাততালি আর হাসির রোল ওঠে। মুহূর্তেই দর্শকরা অনুভব করেন বলিউডের এই তিন তারকার প্রকৃত বন্ধুত্বের রসায়ন।

এরপর সঞ্চালক তিন তারকার বন্ধুত্বের প্রশংসা করলে সালমান খান হাসতে হাসতে বলেন, ‘এটা শুধু মঞ্চেই দেখা যায়!’

শাহরুখ খান তৎক্ষণাৎ যোগ করেন, ‘আপনি যদি পর্দার আড়ালে দেখতেন, তাহলে জানতেন আমরা সেশন শেষ হওয়ার পর একে অপরের সঙ্গে কী করি!’

তিন দশকেরও বেশি সময় ধরে হিন্দি সিনেমায় রাজত্ব করছেন শাহরুখ, সালমান ও আমির খান। একসময় তারা ছিলেন পেশাগত প্রতিদ্বন্দ্বী, এখন পরিণত হয়েছেন ঘনিষ্ঠ বন্ধুত্বে। শেষবার তিনজনকে একসঙ্গে দেখা গিয়েছিল আমির খানের ‘তারে জমিন পার’ ছবির বিশেষ প্রদর্শনীতে। সম্প্রতি আরিয়ান খানের পরিচালনায় তৈরি ওয়েব সিরিজ ‘ব্যাস্টার্ডস অব বলিউড’-এও তারা অভিনয় করেছেন, যদিও একই দৃশ্যে নয়।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১০

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১১

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১২

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৩

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৪

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৫

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৬

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৭

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৮

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৯

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

২০
X