বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৩, ০৮:২৪ পিএম
অনলাইন সংস্করণ

‘রাশমিকার ফেক ভিডিও’ ভাইরাল, ফুঁসে উঠলেন অমিতাভ

রাশমিকা মান্দানা ও অমিতাভ বচ্চন। ছবি : সংগৃহীত
রাশমিকা মান্দানা ও অমিতাভ বচ্চন। ছবি : সংগৃহীত

ভারতের দক্ষিণী চলচ্চিত্রের অভিনেত্রী রাশমিকা মান্দানা। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ফেক ভিডিও ভাইরাল হয়েছে; যেটি বিব্রত করছে এই অভিনেত্রীকে। জারা প্যাটেলের শরীরে রাশমিকার মুখ বসিয়ে এই ভিডিও তৈরি হয়েছে বলে দাবি করেছেন ভারতীয় এক সাংবাদিক।

ভিডিওটি নিয়ে চর্চা চলছে নেটিজেনদের মধ্যে। এবার বিষয়টি নিয়ে সরব হয়েছেন বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন। খবর টাইমস অব ইন্ডিয়া।

ভারতীয় ওই সাংবাদিক ভিডিওটি তার এক্স-এ পোস্ট করে লিখেছেন, ‘ডিফেক ভিডিওর বিরুদ্ধে ভারতে আইন ও নিয়ন্ত্রণ কাঠামো জরুরি। আপনারা ইনস্টাগ্রামে অভিনেত্রী রাশমিকার এই ভাইরাল ভিডিও দেখেছেন। কিন্তু এটি ফেক ভিডিও। জারা প্যাটেলের বডিতে রাশমিকার মুখ বসানো হয়েছে’।

সাংবাদিকের এই টুইট শেয়ার করেছেন অমিতাভ বচ্চন। ক্যাপশনে লিখেছেন, ‘হ্যাঁ, এ বিষয়ে কঠিনভাবে আইনি পদক্ষেপ নেওয়া জরুরি’।

ওই ভিডিও নিয়ে জোর চর্চা হলেও এখনও কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করেননি রাশমিকা। অমিতাভের টুইটেও কোনো মন্তব্য মেলেনি তার।

রাশমিকার পরবর্তী ছবি ‘অ্যানিমেল’। তাতে রণবীর কাপুরের সঙ্গে জুটি বেঁধেছেন তিনি। সন্দীপ রেড্ডি পরিচালিত এ ছবি আগামী ১ ডিসেম্বর মুক্তি পাবে বলে জানা গেছে। এটি প্রযোজনা করেছেন গুলশান কুমার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হবিগঞ্জে গ্যাসের সন্ধান, চলছে অনুসন্ধান

বাড়িঘর তলিয়ে যাওয়ার পর পরিদর্শনে পাউবোর নির্বাহী প্রকৌশলী

আর্জেন্টিনার পতাকা চুরি, থানায় অভিযোগ সমর্থকের

দ্বিতীয় বিয়ে গোপন রাখার কারণ ব্যাখ্যা করলেন মামুনুল হক

টানা দুই দফা বড় পতনে কত হলো স্বর্ণের দাম

ভেনিসে হামলার শিকার বাংলাদেশি রাকিবের মৃত্যু

পাকিস্তানে জোড়া বিস্ফোরণে নিহত ৭

নারায়ণগঞ্জের রিসোর্টে সেদিন কী ঘটেছিল, জানালেন মামুনুল হক

যুদ্ধবিরতির পরও লেবাননে ইসরায়েলের টানা হামলা

চাঁপাইনবাবগঞ্জে ২০ জনকে পুশ-ইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি

১০

সরকারি হাসপাতালে টিকিট বাণিজ্য

১১

ন্যায়বিচারের স্বার্থে তাড়াহুড়ো করে বিচার করতে চাই না : চিফ প্রসিকিউটর

১২

১০ জনের দলের কাছেও হারল তুরস্ক

১৩

ছাগল উদ্ধারে গিয়ে প্রাণ গেল ৪ জনের

১৪

গুলিবিদ্ধ শীর্ষ সন্ত্রাসী ‌‘কাইল্লা পলাশ’ মারা গেছেন

১৫

দেশে খাদ্যশস্যের মজুত ২০ লাখ ৬০ হাজার টন ছাড়িয়েছে

১৬

টানা চার বছর শীর্ষে সিলন, চা রপ্তানিতে বাড়ছে বাংলাদেশের অবস্থান

১৭

এক সপ্তাহের আলটিমেটাম / বেলারুশে হামলা করবেন জেলেনস্কি!

১৮

শিল্পনগরী টঙ্গীতে ছিনতাই আতঙ্ক, ঝুঁকিতে শ্রমিক ও কর্মজীবীরা

১৯

আবারও কমলো স্বর্ণের দাম, ভরি কত

২০
X