বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩
বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৩, ০২:৩১ পিএম
অনলাইন সংস্করণ

সালাহউদ্দিন লাভলুর ‘আমি হ‍ুমায়ূন আহমেদ হতে চাই’

‘আমি হ‍ুমায়ূন আহমেদ হতে চাই’ নাটকের শিল্পীরা। ছবি : সংগৃহীত
‘আমি হ‍ুমায়ূন আহমেদ হতে চাই’ নাটকের শিল্পীরা। ছবি : সংগৃহীত

ঔপন্যাসিক, নাট্যকার, গীতিকার, চিত্রনাট্যকার ও চলচ্চিত্র নির্মাতা হ‍ুমায়ূন আহমেদের জন্মদিনে প্রচার হবে খণ্ড নাটক ‘আমি হ‍ুমায়ূন আহমেদ হতে চাই’। আগামী ১৩ নভেম্বর তার জন্মদিন উপলক্ষে নাটকটি নির্মাণ করেছেন সালাহউদ্দিন লাভলু।

নাটকটি রচনা করেছেন করেছেন রাজিয়া সুলতানা জেনি। ঢাকার উত্তরাসহ বিভিন্ন লোকেশনে এর দৃশ্যধারণ শেষ হয়েছে। হ‍ুমায়ূন আহমেদের জন্মদিনে রাত ৯টা৩০ মিনিটে চ্যানেল আইয়ে প্রচার হবে নাটকটি।

নাটকের বিষয়ে সংবাদমাধ্যমে সালাহউদ্দিন লাভলু বলেন, ‘এক তরুণ বড়লোক বাবার একমাত্র সন্তান। তার নামের সঙ্গে হ‍ুমায়ূন আহমেদের নামের মিল রয়েছে। এমনকি ওই তরুণের বাবা-মায়ের নামও হুমায়ূন আহমেদের বাবা-মায়ের সঙ্গে মিল। সে সত্যিকার অর্থেই হ‍ুমায়ূন আহমেদ হতে চায়। কিন্তু বড়লোক বাবা-মায়ের সঙ্গে থাকলে হ‍ুমায়ূন আহমেদ হওয়া যাবে না– এই ভাবনা থেকে রাজধানীর মোহাম্মদপুরে দারিদ্র্যের মধ্যে একাকী জীবনযাপন শুরু করে সে। এভাবে এগিয়ে যায় গল্প। এই নাটকে হ‍ুমায়ূন আহমেদের চরিত্রে অভিনয় করেছে জুনায়েদ বোগদাদী। গুলতেকিন চরিত্রে অভিনয় করেছে রিয়া। দুজনই যার যার চরিত্রে এককথায় বেশ ভালো অভিনয় করেছে।’

এতে হ‍ুমায়ূন আহমেদের মায়ের চরিত্রে অভিনয় করেছেন ডলি জহুর। গুলতেকিনের মায়ের চরিত্রে আছেন শিল্পী সরকার অপুকে।

ডলি জহুর বলেন, ‘এ নাটকের গল্প ভাবনা ভালো লেগেছে। আর লাভলু তো ভীষণ যত্ন নিয়ে কাজ করে। আশা করছি, নাটকটি দর্শকের ভালো লাগবে।’

অপু বলেন, ‘গল্প ভালো হলে কাজ করতেও ভালোলাগে। সালাহউদ্দিন লাভলু এ দেশের একজন গুণী নির্মাতা। তার কাজ মানেই দর্শকের কাছে ভালোলাগার মতো কিছু। শিক্ষণীয়ও বটে।’

নাটকে গুলতেকিনের ছোট ভাইয়ের চরিত্রে অভিনয় করেছেন সালাহউদ্দিন লাভলুর ছেলে রোশান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হলিউডে ঝড় তুলতে আসছে ‘দ্য ওডিসি’

কক্সবাজারসহ ৩ জেলায় এইচএসসি পরীক্ষা স্থগিত

ইরাকে খামেনির মরদেহ, শেষযাত্রায় জনসমুদ্র

এফ-৩৫ দিলেই তুরস্ক যুক্তরাষ্ট্রের বন্ধু হবে না: নেতানিয়াহু

বাহরাইনের শেখ ইসা বিমানঘাঁটিতে হামলা

শেরপুরে বিদ্যুতায়িত হয়ে ৫ গরুর মৃত্যু

মিশরের গোল বাতিল, সালাহর পেনাল্টি ও ভিএআর নিয়ে তোলপাড়

দুই বাসের সংঘর্ষে চালকসহ নিহত ২

বাংলাদেশ-পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠক, নিরাপত্তা সহযোগিতার ওপর জোর

চবির সব ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা

১০

বিপৎসীমার কাছাকাছি তিস্তার পানি, বন্যার শঙ্কা

১১

কাঁথা-বালিশ নিয়ে বিএনপির কার্যালয়ে আশ্রয় নিলেন স্বেচ্ছাসেবক দল নেতা

১২

সাঙ্গু-মাতামুহুরী নদীর পানি বৃদ্ধি, নিম্নাঞ্চল প্লাবিত

১৩

তিন দেশের সঙ্গে ইউক্রেনের নতুন ড্রোন চুক্তি

১৪

মেসির আর্জেন্টিনাকে সুবিধা দিতে ‘কারচুপি’? যা বলছেন ফুটবল বিশ্লেষকরা

১৫

‘গণভোটের রায় ও সংস্কার বাস্তবায়ন না হলে দেশে কোনো পরিবর্তন হবে না’

১৬

মধ্যপ্রাচ্য উত্তেজনায় স্বর্ণের দামে অস্থিরতা

১৭

শাহ আমানতে স্বাভাবিক বিমান চলাচল

১৮

যুক্তরাষ্ট্র দলের দুই কর্মকর্তাকে বরখাস্ত করল ফিফা

১৯

মিরপুরে স্বেচ্ছাসেবক দল নেতাকে গুলি, অস্ত্রসহ এক হামলাকারী আটক

২০
X