বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ২৫ জুন ২০২৩, ১১:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

বিয়ের চার মাস পর কিয়ারার মা হওয়ার গুঞ্জন

কিয়ারা আদভানি। ছবি : সংগৃহীত
কিয়ারা আদভানি। ছবি : সংগৃহীত

দীর্ঘদিন প্রেমের পর চলতি বছরের ফেব্রুয়ারিতে গাঁটছড়া বাঁধেন বলিউডের তারকা জুটি কিয়ারা আদভানি ও সিদ্ধার্থ মালহোত্রা। বছর না ঘুরতেই তাদের ঘরে আসছে নতুন অতিথি। গুঞ্জন শোনা যাচ্ছে মা হতে চলেছেন কিয়ারা।

ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, কিয়ারা-কার্তিকের পরের সিনেমা ‘সত্য প্রেম কি কথা’। ছবির প্রচারে নানা শহরে ছোটাছুটি করছেন তারা। প্রচারের অংশ হিসেবে রাজস্থানে গিয়েছিলেন কিয়ারা-কার্তিক। সেখানে কিয়ারার সঙ্গে ছিলেন সিদ্ধার্থও। তখন উপস্থিত সাংবাদিকদের ক্যামেরায় ছবি তোলেন তারা। সেসব ছবিকে ঘিরে গুঞ্জন উড়ছে—অন্তঃসত্ত্বা হয়েছেন কিয়ারা। ছবিতে কিয়ারাকে ব্লেজার ও প্যান্ট পরা দেখা যায়। তখন তার পেটের সামান্য অংশ বেরিয়ে থাকে, যা দেখতে অন্তঃসত্ত্বাদের মতো ফোলা। এতেই শুরু হয় গুঞ্জন। নেটিজেনদের অনেকেই এটিকে বেবি বাম্প বলে মন্তব্য করেছেন।

‘শেরশাহ’ সিনেমার শুটিং করতে গিয়ে প্রেমে জড়ান সিদ্ধার্থ-কিয়ারা। এরপর থেকে এ জুটির প্রেম-বিয়ে নিয়ে চলতে থাকে আলোচনা। জল্পনার অবসান ঘটিয়ে ৭ ফেব্রুয়ারি বিকালে রাজস্থানের জয়সালমীরের সূর্যগড় হোটেলে বিবাহবন্ধনে আবদ্ধ হন তারা। বিয়েতে দুপরিবারের সদস্য ও ঘনিষ্ঠরা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর করল বিএসএফ

তিন পজিশন নিয়ে স্কালোনির সংশয়, কেমন হবে আর্জেন্টিনার একাদশ

তাবলীগ জামাতের বয়ান নিয়ে দুপক্ষের তুমুল সংঘর্ষ

আয়াতুল্লাহ খামেনির দাফনের দিনক্ষণ জানাল ইরান 

বাংলাদেশ-জাপান ক্যারিয়ার সেন্টারের যাত্রা শুরু

দেলোয়ার হোসাইন খানের কবিতা : দীপাঞ্জলী

জনগণের রায় না মানলে সেটি জনগণের সরকার হতে পারে না : জামায়াত আমির

প্রথম ম্যাচেই নিয়ম মানেনি মার্কিন ব্রডকাস্টার

বাজেট উপস্থাপনের পর নিত্যপণ্যের দাম বাড়েনি : প্রধানমন্ত্রী

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক দ্রুত ৬ লেনে উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী

১০

সরকারি ফান্ড কীভাবে অপচয় হচ্ছে, জানালেন প্রতিমন্ত্রী নুর

১১

রোববার হচ্ছে না ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি

১২

কবরের পাশে দাঁড়িয়ে ডাকছে ছোট্ট ওকেয়া, ‘মাকে এনে দাও’

১৩

মেধাবী প্রকৌশলীদের দেশের কাজে লাগানোর আহ্বান আইনমন্ত্রীর

১৪

সিলেটকে পরিবেশবান্ধব সবুজ নগরী গড়ে তুলব : সিসিক প্রশাসক

১৫

চট্টগ্রামে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

১৬

আনন্দময় শিক্ষার পরিবেশ তৈরি করতে হবে : শিক্ষামন্ত্রী

১৭

গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী

১৮

বাজেটকে স্বাগত জানিয়ে ছাত্রদলের আনন্দ মিছিল

১৯

ডেপুটি স্পিকার নেতৃত্বাধীন সংসদীয় দল ঢাকায় ফিরেছেন

২০
X