বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২৩, ০২:০৬ পিএম
অনলাইন সংস্করণ

বিগ বস-এ অজ্ঞান হয়ে পড়েছিলেন আয়েশা!

অভিনেত্রী আয়েশা খান। ছবি : সংগৃহীত
অভিনেত্রী আয়েশা খান। ছবি : সংগৃহীত

‘বিগ বস ১৭’-এ বিরাজ করছে টানটান উত্তেজনা। সেখানে আলোচনার তুঙ্গে রয়েছেন শো-এর প্রতিযোগী অভিনেত্রী আয়েশা খান। তবে সম্প্রতি অসুস্থ হয়েছেন তিনি। বিগ বসের বাড়িতে শোয়ের মাঝেই আকস্মিক অজ্ঞান হয়ে পড়েন এই অভিনেত্রী।

‘বিগ বস’-এর নিয়ম অনুসারে হাউসে একবার ঢুকলে দর্শকের বিচারে বাতিল না হওয়া পর্যন্ত কেউ বের হতে পারে না। কিন্তু আয়েশা এতটাই অসুস্থ হয়ে পড়েছিলেন যে, কিছু সময়ের জন্য অনুমতি নিয়ে চিকিৎসার জন্য তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

নানা ধরনের শারীরিক পরীক্ষা করা হয়েছে আয়েশার। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাকে আবারও নিয়ে আসা হয় বিগ বসের বাড়িতে। বর্তমানে সুস্থ আছেন তিনি। খবর টাইমস অব ইন্ডিয়ার।

এবারের শোয়ে আয়েশা ছাড়াও আলোচনার কেন্দ্র আছেন অঙ্কিতা লোখন্ডে ও তার স্বামী ভিকি জৈন। ‘বিগ বস ১৭’র ঘরে ‘অশান্তি’ লেগে আছে অঙ্কিতা ও ভিকির মধ্যে। ঝগড়া থেকে শুরু করে কটূক্তিও চলছে তাদের মধ্যে। বিগ বসের অন্য প্রতিযোগীর সামনে ভিকির কাছে অপমানিত হওয়ার পর তাকে বিচ্ছেদের হুঁশিয়ারিও দিয়েছেন অঙ্কিতা। কিন্তু তাতেও দমে যাননি ভিকি। সম্প্রতি বিগ বসের এক পর্বে দেখা যায়, অঙ্কিতার ওপর হাত তুলতে চেয়েছিলেন তিনি। সেই ভিডিও ছড়িয়ে পড়ার পরে তা নিয়ে সমালোচনার ঝড় ওঠে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাজারে আগুন নেভাতে গিয়ে যুবকের মৃত্যু

স্বপ্নে দেখা তরুণী জীবিত! মৃত্যুর ১৮ দিন পর কবর খুঁড়লেন স্বজনরা, এলাকায় চাঞ্চল্য

৯৬ ঘণ্টা পর চারজনকে থানায় হস্তান্তর, শূন্যরেখায় এখনো ৫ নাগরিক

কুড়িগ্রামে রেললাইনে ট্রাক উল্টে যাওয়ায় ভোগান্তিতে যাত্রীরা

রোনালদোই কি পর্তুগালের সবচেয়ে বড় বোঝা?

শ্বশুরবাড়ির এলাকায় চুরি করতে গিয়ে আটক জামাতা

রেললাইনে উল্টে গেল ট্রাক, কুড়িগ্রামের সঙ্গে ট্রেন যোগাযোগ বন্ধ

সাভারে ‘ঘুষের নামে লাখ লাখ টাকা চাঁদা উত্তোলন ও আত্মসাতের’ অভিযোগ ভিত্তিহীন

ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রাখার পক্ষে ট্রাম্প

দেশের ভোকেশনাল স্কুলগুলোতে জাপানি ভাষা শেখানো হোক

১০

অভিযোগ দিয়ে ফেরার পথে বাদীপক্ষের ওপর হামলা, থানায় আশ্রয় নিয়েও মেলেনি রক্ষা

১১

ঘর থেকে ডেকে উঠানে নিয়ে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

১২

শেষ কবে গোলের দেখা পেয়েছিলেন পর্তুগালের মহাতারকা?

১৩

রিজার্ভ চুরি / সাবেক গভর্নরসহ ৬৪ ব্যক্তি-প্রতিষ্ঠানের সম্পৃক্ততা মিলেছে

১৪

কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাংকিংয়ে বৈশ্বিক অবস্থান ধরে রাখল ডিআইইউ

১৫

লড়াই করেও অভিষেকটা রাঙাতে পারল না উজবেকিস্তান

১৬

জি৭ সম্মেলনে ট্রাম্পের ‘আমি-ই বস’ মন্তব্যে হাসির রোল

১৭

প্রয়াত বাবার নামে এলো মন্ত্রণালয়ের আমন্ত্রণপত্র, সংসদে আবেগাপ্লুত ছেলে

১৮

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১৯

একই পরিবারের ৩ মাদককারবারি আটক, বাড়ি জ্বালিয়ে দিল বিক্ষুব্ধ জনতা 

২০
X