কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:২৭ পিএম
অনলাইন সংস্করণ

শাহরুখকে নিয়ে মন্তব্য, অভিনেত্রীকে নেটিজেনদের তুলাধুনা

শাহরুখ খান ও মাহনুর বালোচ। ছবি : সংগৃহীত
শাহরুখ খান ও মাহনুর বালোচ। ছবি : সংগৃহীত

‘শাহরুখ সুন্দর নন, অভিনয়ও পারেন না।’- পাকিস্তানি অভিনেত্রী মাহনুর বালোচ এর এমন মন্তব্যে নেটপাড়ায় চলছে তর্ক-বিতর্ক। রীতিমতো নেটিজেনদের হাতে তুলাধুনা অবস্থা এ অভিনেত্রীর। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কটাক্ষের শিকারও হয়েছেন তিনি।

বলিউডের ‘কিং অব রোম্যান্স’ বলা হয় শাহরুখ খানকে। বিশ্বের প্রতিটি কোণে ছড়িয়ে রয়েছে তার অনুরাগীরা। বেফাঁস এমন মন্তব্যে অনুরাগীরা অভিনেত্রীর ওপর বেজায় চটেছেন।

এক সাক্ষাৎকারে শাহরুখকে নিয়ে বিরূপ মন্তব্য করতে দেখা যায় অভিনেত্রী মাহনুর বালোচকে। এ সময় তিনি বলেন, শাহরুখের ব্যক্তিত্ব খুবই আকর্ষণীয়। কিন্তু সুন্দর দেখতে বলতে যা বোঝায় তিনি কোনোভাবেই সেটা নন।

তিনি বলেন, শাহরুখের অভিনয় দক্ষতা নেই। তবে উনি খুব দক্ষ ব্যবসায়ী। নিজের প্রচারটা ভালোই জানেন। এটা আমার ব্যক্তিগত মতামত। আমি ভুলও হতে পারি।

এরই মধ্যে অভিনেত্রীর এই মন্তব্য ছড়িয়ে পড়েছে সর্বত্র। শাহরুখের অনুরাগীরা কেউ কেউ লিখেছেন, সারা বিশ্ব শাহরুখকে চেনেন। কিন্তু আপনি কে? অন্যরা বলছেন, প্রচারের আলোয় আসার সব থেকে ভালো পথ হলো বৈগ্রহিক অভিনেতা শাহরুখের বিরুদ্ধে কথা বলা।

নব্বইয়ের দশকের শুরুর দিকে মূলত টিভি বিজ্ঞাপনে অভিনয়ে হাতেখড়ি হয় মাহনুরের। এরপর একাধিক টিভি সিরিয়ালে অভিনয় করেছেন তিনি। ২০১৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘ম্যায় হুঁ শাহিদ আফ্রিদি’ ছবিতে অভিনয় করেন মাহনুর।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কৈশোরবান্ধব স্বাস্থ্যসেবা জোরদারে জাতীয় কাঠামোয় ভিপিএল মডেল অন্তর্ভুক্তি জরুরি

ইউক্রেন বিষয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করল রাশিয়া

আল আকসা প্রাঙ্গণে ৩ সহস্রাধিক ইসরায়েলির প্রবেশের অভিযোগ

কালবেলায় সংবাদ প্রকাশ / কমলা গাছ কাটার ঘটনায় তদন্ত কমিটির সরেজমিন পরিদর্শন

সিঙ্গাপুরে হাসপাতালে ভর্তি ধর্মমন্ত্রী কাজী কায়কোবাদ

জামায়াতের দায়িত্বশীলদের দ্বীনি যোগ্যতা অর্জন করতে হবে: গোলাম পরওয়ার

শনিবার জাতীয় সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী 

রাতের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কতা

২০৩০ বিশ্বকাপেই আর্জেন্টিনার জার্সিতে দেখা যাবে থিয়াগো মেসিকে?

সুয়ারেজ ট্যাংকে আটকা ১২ ঘণ্টা, শেষ মুহূর্তে যেভাবে প্রাণে বাঁচলেন রাজমিস্ত্রি

১০

‘প্রশ্নটা বিব্রতকর’, পদত্যাগের প্রসঙ্গে রাষ্ট্রপতি

১১

কুয়েতে ৩ মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের দফায় দফায় ড্রোন হামলা

১২

খুলনায় বাবা-মেয়ে হত্যা: হাইকোর্টে ৫ আসামির মৃত্যুদণ্ড বহাল

১৩

নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যালে উদ্বোধনী সিনেমা ‘নয়া মানুষ’

১৪

টিফিনের রুটিতে ব্লেড, ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন

১৫

ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিতে ব্যাপক ক্ষয়ক্ষতি

১৬

‘প্রযোজকের বিনিয়োগের নিরাপত্তাই চলচ্চিত্র শিল্পকে বাঁচাতে পারে’

১৭

বিশ্বকাপের পর সবচেয়ে বেশি দাম বাড়ল ভোজিনহার

১৮

‘বাংলাদেশ জাতি রাষ্ট্র নয়, সবাইকে বাঙালি বানাতে গেলে ভুল হবে’

১৯

নৌবাহিনীর ১৮তম প্রধান হিসেবে দায়িত্ব নিলেন খোন্দকার মিসবাহ উল আজীম

২০
X