বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৬ মার্চ ২০২৪, ০৫:৩১ পিএম
অনলাইন সংস্করণ

মাধুবালার চরিত্রে আলিয়া!

মাধুবালা ও অভিনেত্রী আলিয়া ভাট। ছবি : সংগৃহীত
মাধুবালা ও অভিনেত্রী আলিয়া ভাট। ছবি : সংগৃহীত

বলিউডের অন্যতম সুন্দরী অভিনেত্রীদের মধ্যে অন্যতম ছিলেন মধুবালা। নিজের সময়ে তিনি ছিলেন সেরাদের সেরা। কাজ করেছেন বলিউডের বাঘা বাঘা সব নির্মাতা ও অভিনেতাদের সঙ্গে। এবার তার জীবনের ওপর নির্মিত হচ্ছে সিনেমা। খবর : দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

মাধুবালার বায়োপিক নির্মাণ নিয়ে বেশ কয়েক বছর ধরেই গুঞ্জন চলছিলো। তবে এবার আনুষ্ঠানিক ঘোষণা এলো। পরিচালক জেসমিত কে রিন ‘মাধুবালা’ শিরোনামেই এটি পরিচালনা করবেন। এর আগে তিনি অভিনেত্রী আলিয়া ভাটের ‘ডার্লিংস’ সিনেমাটি পরিচালনা করেছিলেন।

শুক্রবার (১৫ মার্চ) নিজের ইনস্টাগ্রাম একউন্টে মধুবালার একটি ছবি শেয়ার করে সিনেমাটির ঘোষণা দেন জেসমিত। যেখানে তিনি লেখেন, ‘কিংবদন্তি অভিনেত্রী মধুবালার প্রতি শ্রদ্ধা হিসেবে নতুন সিনেমার ঘোষণা দিচ্ছি। তার নামেই আমার পরবর্তী সিনেমা নির্মাণ করতে যাচ্ছি। আমার সর্বোচ্চ দিয়ে বড় পর্দায় কিংবন্দতিকে ফুটিয়ে তোলার চেষ্টা করবো। সবার কাছ থেকে শুভ কামনা চাচ্ছি।’

পরিচালকের এমন ঘোষণার পর মধুবালা'র চরিত্রে কাকে দেখা যাবে তা নিয়ে শুরু হয়েছে আলোচনা। তবে অনেকেরই ধারণা এই চরিত্রে অলিয়া ভাটকেই নির্মাতার প্রথম পছন্দ হবে। এর কারণ আলিয়ার ঝুলিতে ইতোমধ্যেই ‘গাঙ্গুবাই’-এর মতো বায়োপিক রয়েছে। এ ছাড়া নির্মাতার সঙ্গে আলিয়া এর আগে কাজও করেছেন। তাই ধারণা করা হচ্ছে বড় পর্দায় আলিয়াই হচ্ছেন মধুবালা।

এই কিংবদন্তির বলিউডে অভিষেক হয় ১৯৪২ সালে। ‘বসন্ত’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন তিনি। এরপর ‘চলতি কা নাম গাড়ি’, ‘কালা পানি’ ও ‘মুঘল এ আজম’-এর মতো কালজয়ী সিনেমায় অভিনয় করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

ককটেল বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১০

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১১

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১২

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৩

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৪

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৫

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৬

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৭

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৮

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

১৯

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

২০
X