বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৩ মে ২০২৪, ১২:২৪ পিএম
আপডেট : ২৩ মে ২০২৪, ০৬:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

আগের চেয়ে ভালো আছেন শাহরুখ, ফাইনালের দিন ফিরবেন মাঠে

বলিউড অভিনেতা শাহরুখ খান। ছবি : সংগৃহীত
বলিউড অভিনেতা শাহরুখ খান। ছবি : সংগৃহীত

বলিউড বাদশাহ শাহরুখ খান। বুধবার ২২ মে অতিরিক্ত গরমে অসুস্থ হয়ে পড়েন এই তারকা। এরপর নেওয়া হয় আহমেদাবাদের এক হাসপাতালে। তবে আগের থেকে এখন অনেকটাই ভালো আছেন তিনি। গণমাধ্যমে এমনটাই জানিয়েছেন তার বন্ধু ও অভিনেত্রী জুহি চাওলা। খবর: ইন্ডিয়ান এক্সপ্রেস

মঙ্গলবার নিজের দল ‘কোলকাতা নাইট রাইডার্স’-এর বিপক্ষে সানরাইজার্স হায়দ্রাবাদ খেলা দেখতে আহমেদাবাদে গিয়েছিলেন ‘জাওয়ান’তারকা। খেলা চলাকালীন প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে পড়ে তিনি। এরপর নায়ককে ওই শহরের কেডি হাসপাতালে ভর্তি করতে হয়।

শাহরুখ খানের বর্তমান পরিস্থিতি জানিয়ে কলকাতা নাইট রাইডার্সের সহ-মালিক অভিনেত্রী জুহি চাওলা বলেন, ‘ভক্তদের ভালোবাসা ও ঈশ্বরের আশীর্বাদে আমাদের সবার প্রিয় শাহরুখ খান এখন আগের চেয়ে অনেক ভালো আছেন। আশা করছি, ২৬ মে আইপিএলের ফাইনালের দিন তিনি মাঠে ফিরবেন।’

ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার খবর, ডিহাইড্রেশনের কারণে অসুস্থ হয়ে পড়েন শাহরুখ। তবে এই নায়কের প্রযোজনা প্রতিষ্ঠান বা তার পক্ষ থেকে অসুস্থতার বিষয়ে কিছু জানানো হয়নি। তবে সংবাদমাধ্যম থেকে জানা যায়, এখন তিনি শঙ্কা মুক্ত। এদিকে শাহরুখের কথা মাথায় রেখে হাসপাতালে নেওয়া হয় বাড়তি নিরাপত্তা। ভারতীয় গণমাধ্যম সূত্রে আরও জানা গেছে আজই তাকে বাসায় পাঠানো হতে পারে। ২৩ মে সকালে শাহরুখকে দেখতে হাসপাতালে আসেন স্ত্রী গৌরী খান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১০

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১১

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১২

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১৩

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৪

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৫

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৬

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৭

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৮

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৯

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

২০
X