বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৩ মে ২০২৪, ০৭:৫৬ পিএম
আপডেট : ২৩ মে ২০২৪, ০৮:০১ পিএম
অনলাইন সংস্করণ

রাবণের পোশাক তৈরি হবে সত্যিকারের সোনায়

রাবণের পোশাক তৈরি হবে সত্যিকারের সোনায়

বলিউডে আসছে আরও একটি বিগ বাজেটের সিনেমা। রামায়ণ নামে ছবিতে রাবণ চরিত্রে দেখা যাবে দক্ষিণী অভিনেতা যশকে। চরিত্রের প্রয়োজনে দামি কস্টিউম ব্যবহার করা হবে সিনেমায়। রাবণ চরিত্রটিতে অভিনেতা যশ যে পোশাক পরবেন, সেটি তৈরি হবে সোনায়। সিনেমাটি আগামী বছর মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে সংশ্লিষ্টদের।

বলিউডের পরবর্তী বিগ বাজেটের সিনেমা হতে চলেছে ‘রামায়ণ’। এই সিনেমা নিয়ে বলিপাড়ায় কানাঘুষার অন্ত নেই। নির্মাতা নিতেশ তিওয়ারির সিনেমায় রাবণের চরিত্রে তারকা অভিনেতা হৃতিক রোশানকে দেখা যাবে বলে জানা যাচ্ছিল এতদিন। তবে হুট করে শোনা যাচ্ছে সিনেমাটিতে রাবণের চরিত্র করতে রাজি নন তিনি।

তবে হৃতিক এ সিনেমায় অভিনয় না করলেও, তার পরিবর্তে রাবণ চরিত্রে না কি অভিনয় করবেন সাউথের রকিভাই খ্যাত যশ। তিনি শুধু অভিনয়ই করবেন না, সিনেমাটির সহপ্রযোজনাও করবেন বলে জানা যায়।

সিনেমার চিত্রনাট্য এবং চরিত্রের প্রয়োজনে দামি কস্টিউম ব্যবহার করার ঘটনা নতুন নয়। কিন্তু ‘রামায়ণ’ সিনেমা এই কাজে ইতিহাস গড়তে চলেছে। সিনেমার রাবণ চরিত্রটিতে অভিনেতা যশ যে পোশাক পরবেন, সেটি তৈরি করা হবে সত্যিকারের সোনা দিয়ে।

পৌরাণিক তথ্যমতে, রাবণ ছিলেন লঙ্কার রাজা এবং তার রাজ্য ছিল সোনায় মোড়ানো। তাই সিনেমায় পরিচালক নিতেশ তিওয়ারির রাবণকে হাজির করবেন সোনার পোশাকে। আর সেই সোনা হবে আসল।

আগামী বছরে এ সিনেমা মুক্তির পরিকল্পনা নিয়ে এগোচ্ছেন তিওয়ারি। রামায়ণ মহাকাব্যের প্রেক্ষাপটে নির্মিত এই পৌরাণিক সিনেমায় রাম চরিত্রটি করছেন রণবীর কাপুর, সীতা হচ্ছেন সাই পল্লবী। ‘দশরথ’ চরিত্রে আসবেন হিন্দি সিনেমার মহাতারকা অমিতাভ বচ্চন।

জানা যায়, রামায়ণ নিয়ে দুই পর্বে কাজ করতে পারেন তিওয়ারি। সেক্ষেত্রে সিনেমা মুক্তি আরও পেছাতে পারে বলেও ধারণা করা হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুমকিতে আর্জেন্টিনা সমর্থকদের বিশাল পতাকা শোভাযাত্রা

এআইয়ের প্রভাব / চাকরির বাজারে মূল্যহীন ১২ হাজার ডিগ্রি বাতিল করল চীন

সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শ্রীমঙ্গলের পথে যাত্রা

হত্যা মামলায় গ্রেপ্তার ছাত্রদল নেতা বহিষ্কার 

প্রায় ৭৫ বছর পর ইংল্যান্ডের এমন টেস্ট একাদশ

শারীরিক প্রতিবন্ধিতার কাছে হার মানেননি কামাল

সিলেটে জাল দলিল চক্রের দুই সদস্যকে কারাদণ্ড

আলজেরিয়ার গোলরক্ষকের মুখে মাস্ক, নেপথ্যে কী?

বাকি থাকা রেকর্ডটা ছুঁয়ে প্রমাণ করলেন তিনি কেন মেসি

যুক্তরাষ্ট্র-ইরানের বোঝাপড়াকে সমর্থন জানাল কাতার

১০

নেইমার ভক্তদের জন্য সুখবর

১১

আবারও কাশ্মীরে টহলরত ভারতীয় সেনাদের কাছে বিস্ফোরণ

১২

চুক্তির শর্ত পূরণ করলেই সুবিধা পাবে ইরান : হোয়াইট হাউস

১৩

বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিকে জানান দিলেন ‘এখনো তিনিই রাজা’

১৪

মেসির আগে বিশ্বকাপে ১৬ গোল করেছিলেন যিনি

১৫

আলজেরিয়ার বিপক্ষে মেসির তিন গোলের ইতিহাস

১৬

মেসির পায়ে ভর করে আলজেরিয়াকে উড়িয়ে দিল আর্জেন্টিনা

১৭

রোনালদোর যে রেকর্ডে ভাগ বসালেন মেসি

১৮

ইরানের সঙ্গে চুক্তি করার পরণতি সবাইকে ভোগ করতে হবে : রেজা পাহলভি

১৯

দোকানের সামনে বিএনপিকে হুমকি দিয়ে বোমাসদৃশ বস্তু ও চিরকুট

২০
X