বিনোদন ডেস্ক
প্রকাশ : ০২ জুন ২০২৪, ০৪:০৪ পিএম
আপডেট : ০২ জুন ২০২৪, ০৫:২৩ পিএম
অনলাইন সংস্করণ

হামলার শিকার রাভিনা

অভিনেত্রী রাভিনা ট্যান্ডন। ছবি : সংগৃহীত
অভিনেত্রী রাভিনা ট্যান্ডন। ছবি : সংগৃহীত

অভিনেত্রী রাভিনা ট্যান্ডন। নব্বই দশকে অভিনয় দিয়ে দর্শক হৃদয়ে জায়গা করে নেন তিনি। দীর্ঘ এই ক্যারিয়ারে সবসময়ই বিতর্ক এড়িয়ে চলতে পছন্দ করেন এ নায়িকা। অভিনয় করেছেন অসংখ্য ব্যবসা সফল সিনেমায়। এবার সেই অভিনেত্রীকেই জড়াতে দেখা গেল বিতর্কে। তাও আবার ইন্ডাস্ট্রির কোনো বিষয়ে নয়, সাধারণ জনগণের সঙ্গে। খবর : মিন্ট

সামাজিক যোগাযোগমাধ্যমে রাভিনার একটি ভিডিও ইতোমধ্যেই ভাইরাল হয়েছে। যেই ভিডিওতে দেখা যায় মুম্বাইয়ের স্থানীয় কিছু লোকজনের সঙ্গে তর্কে জড়িয়েছেন তিনি। করছেন চিৎকার। ভিডিওটি ২ জুন মধ্য রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শেয়ার করা হয়।

ভিডিওতে দেখা যায়, মুম্বাইয়ের রাস্তায় মধ্যরাতে রাভিনার চালক বেপরোয়া গাড়ি চালানোর কারণে মুম্বাইয়ের কার্টার রোডে রিজভি কলেজের সামনে একই পরিবারের তিনজন আহত হন। এই ঘটনার পর স্থানীয়রা যখন তার গাড়ি ঘিরে ধরেন তখন অভিনেত্রী নেমে আসেন। এরপরই তাকে দেখে উত্তেজনা আরও বেড়ে যায়। ভিডিওতে এক নারীকে রাভিনার গায়ে হাত দিতেও দেখা যায়। এরপরই অভিনেত্রী উপস্থিত সবার উদ্দেশ্যে বলেন, ‘দয়া করে কেউ গায়ে হাত দিবেন না। বিষয়টি আমরা কথা বলে সমাধান করতে পারি।’ কিন্তু ভিডিওতে অনেকেই মারার জন্য রাভিনার দিকে তেরে আসতে দেখা যায়। এরপর পরিস্থিতি শান্ত করতে সেখানে মুম্বাই পুলিশের একটি দল উপস্থিত হয়। তবে এ বিষয়ে অভিনেত্রী এখনো কোনো মন্তব্য জানাননি।

রাভিনাকে এখন বলিউডে নিয়মিত কাজ করতে দেখা যায়। ডিজিটাল প্ল্যাটফর্ম ও টেলিভিশন রিয়্যালিটি শোয়ে বিচারকের আসনে নিয়মিতই দেখা যায় তাকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১০

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১১

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১২

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১৩

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৪

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৫

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৬

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৭

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৮

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৯

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

২০
X