বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ২৪ জুলাই ২০২৩, ০১:২৪ পিএম
আপডেট : ২৪ জুলাই ২০২৩, ০৩:০৭ পিএম
অনলাইন সংস্করণ

কাজ না করে টাকা নিয়েছেন সানি লিওন

অভিনেত্রী সানি লিওন। ছবি : সংগৃহীত
অভিনেত্রী সানি লিওন। ছবি : সংগৃহীত

বলিউডে পা রাখার পর নিজেকে অনেকটাই বদলে ফেলেন অভিনেত্রী সানি লিওন। ফিল্মের জগতে তার নামে তেমন কোনো অভিযোগ ওঠেনি কখনো। তবে এবার প্রযোজকের টাকা ফেরত না দেওয়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। এ কারণে অভিনেত্রীকে সমন পাঠিয়েছে ইন্ডিয়ান মোশন পিকচার প্রডিউসার্স অ্যাসোসিয়েশন (ইম্পা)।

ভারতীয় সংবাদমাধ্যমের খবরে জানা গেছে, বিনোদ বচ্চন নামে এক প্রযোজকের টাকা ফেরত না দেওয়ায় নোটিশ পাঠানো হয়েছে সানি লিওনকে। অভিনেত্রীর বিরুদ্ধে অভিযোগ, বিনোদের সিনেমায় কাজ না করেও চুক্তির টাকা ফেরত দিচ্ছেন না তিনি। এমনকি প্রযোজক বারবার যোগাযোগ করলেও সানি কিংবা তার সহকারির থেকে থেকে কোনো উত্তর পাচ্ছেন না।

আরও পড়ুন : ‘সানি’ নামটা সহ্য হয় না সানি লিওনের মায়ের

আরও জানা যায়, কয়েক বছর আগে বিনোদ বচ্চনের একটি সিনেমায় অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হন সানি লিওন। চুক্তি অনুযায়ী দেড় কোটি টাকা নিয়েছিলেন তিনি। কিন্তু শেষমেশ বিনোদ সেই ছবিটি নির্মাণ করেননি। তাই টাকা ফেরত চেয়েছেন তিনি। কী কারণে সিনেমাটি নির্মাণ করেননি, তা জানাননি প্রযোজক।

অন্যদিকে, সানির সহকারী জানিয়েছেন, ইম্পার মাধ্যমে বিনোদের আনা অভিযোগ পুরোপুরি সত্য নয়। অভিনয়ের জন্য সানির সঙ্গে ৫০ লাখ টাকার চুক্তি হয়, যার সব তথ্য তাদের কাছে রয়েছে। উপযুক্ত সময়ে তা পেশ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদিতে অভিযানে এক সপ্তাহে ৮ হাজার প্রবাসী বহিষ্কার

‘শিবিরের অপপ্রচার ও গুম-নাটকের’ বিরুদ্ধে জবি ছাত্রদলের বিক্ষোভ

‘নেইমারদের অপহরণ করবে এলিয়েনরা’ -ব্রাজিল ম্যাচ নিয়ে নারী গণকের অদ্ভুত ভবিষ্যদ্বাণী

সংসদে জানালেন শিক্ষামন্ত্রী / প্রাথমিকে সংগীত শিক্ষক নিয়োগে মন্ত্রিপরিষদ বিভাগের অসম্মতি

শিল্পী সমিতির নির্বাচনে লড়ছেন চিত্রনায়িকা জলি

‘ফার্মগেট’ কেলেঙ্কারি থেকে বাঁচতে আদালতের দ্বারস্থ দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা বিজয়‌ কারাগারে

সমন্বিত উদ্যোগেই চট্টগ্রামের সংকট সমাধানের ঘোষণা নতুন সিডিএ চেয়ারম্যানের

বেনজীরকে দ্রুত দেশে আনা হবে : দুদক 

খালেদা জিয়াকে ‘কালো মানিক’ উপহার দেওয়া সোহাগ মৃধা গ্রেপ্তার

১০

সীমান্তে পুশইন চেষ্টা / শূন্যরেখায় চার শিশুসহ ১২ জন অসুস্থ 

১১

সংসদে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ / আমাদের এইচএসসিকে সিঙ্গাপুরে ক্লাস সিক্সের সঙ্গে তুলনা করা হয়

১২

বেদখল থেকে উদ্ধার, নতুন রূপে ফিরছে চট্টগ্রামের জাম্বুরী মাঠ

১৩

কেন বৈশ্বিক উত্তেজনার মধ্যেও কমছে স্বর্ণের দাম?

১৪

প্রাথমিক শিক্ষকদের বদলি নিয়ে নতুন ঘোষণা

১৫

হরমুজ প্রণালি ইস্যুতে ভারতকে যুক্তরাষ্ট্রের কড়া হুঁশিয়ারি

১৬

চট্টগ্রামে হালিশহরে আউটলেট খুলল ‘মি. ডিআইওয়াই’

১৭

১১ বছরে লিটনের ‘প্রথম’ ফিফটি

১৮

আজ বিশ্ব গোসল দিবস

১৯

ওমানে ট্যাংকারে ভারতীয় নাবিকের মৃত্যু

২০
X