বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ২৪ জুলাই ২০২৩, ০২:০৪ পিএম
আপডেট : ২৪ জুলাই ২০২৩, ০২:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

অভিনেতা অজয়ের জন্য ভিক্ষা করে অর্থ সংগ্রহ!

অভিনেতা অজয় দেবগন এবং তার জন্য ভিক্ষা করা ব্যক্তি। ছবি : সংগৃহীত
অভিনেতা অজয় দেবগন এবং তার জন্য ভিক্ষা করা ব্যক্তি। ছবি : সংগৃহীত

স্কুটিতে মাইক লাগিয়ে প্ল্যাকার্ড হাতে বসে আছেন এক ব্যক্তি। প্ল্যাকার্ডে বলিউড অভিনেতা অজয় দেবগনের ছবি। তাতে লেখা, ‘অজয় দেবগনের জন্য ভিক্ষার আন্দোলন।’

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে এমন দৃশ্য। ওই ভিডিওতে থাকা ব্যক্তিটিকে বলতে শোনা যায়, ‘অনলাইন গেমিং ও এর বিজ্ঞাপনের বিরুদ্ধে আমি প্রতিবাদ করছি। ঈশ্বরের কৃপায় এই সেলিব্রিটিদের অনেক কিছু আছে। তবুও তারা অনলাইন গেমিংয়ের প্রচার করছেন, যা তরুণদের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে।’

আরও পড়ুন : নায়কের জন্মদিনের ব্যানার টাঙাতে গিয়ে দুই ভক্তের মৃত্যু

ভিক্ষা করে পাওয়া অর্থ অজয়ের হাতে তুলে দিতে চান ওই ব্যক্তি। তিনি বলেন, ‘আমি এই ভিক্ষার আন্দোলন চালিয়ে যাব। যে পরিমাণ অর্থ সংগ্রহ হবে, তা অজয় দেবগনকে দেব। যাতে তিনি ওই ধরনের বিজ্ঞাপনের অংশগ্রহণ না করেন। আপনার যদি আরও অর্থের প্রয়োজন হয়, আমি আবার ভিক্ষা করব। এরপর সেই অর্থ আপনাকে পাঠাব। কিন্তু অনুগ্রহ করে এ ধরনের বিজ্ঞাপনগুলো সমর্থন করবেন না।’

সংবাদমাধ্যমের খবরে জানা গেছে, ওই ব্যক্তি অভিনেতা অজয় দেবগনের অনলাইন গেমিং বিজ্ঞাপনের প্রচারে খুবই ক্ষুব্ধ। তাই তিনি অজয়ের জন্য ভিক্ষা করছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্কুলছাত্রী ঝুমা হত্যায় আসামির মৃত্যুদণ্ড, ১৯ কার্যদিবসে বিচার শেষ

‘চোখের বদলে চোখ’, যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি ইরানের পররাষ্ট্রমন্ত্রীর

শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের দাবি উড়িয়ে দিলেন রাষ্ট্রপতি

আগামীকালই পদত্যাগ করছেন রাষ্ট্রপতি

চট্টগ্রাম বোর্ডে পুনরায় শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা

‘এখানে সরকারের কোনো পদক্ষেপ নেই’, রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জনে স্বরাষ্ট্রমন্ত্রী

পিরোজপুরে জামায়াতে ইসলামীর কার্যালয়ের সামনে আগুন

শিক্ষার্থী বিক্ষোভে দিল্লির ১৬ মেট্রো স্টেশন বন্ধ

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের আগ্রাসন নিয়ে চীনের প্রতিক্রিয়া

সীমান্তে ৭ পুশইন: দুজনের খোঁজ মিলেলেও নিরুদ্দেশ ৫

১০

মেয়াদোত্তীর্ণ বিস্কুট-পাউরুটি দিয়ে তৈরি হতো খাবার, লাখ টাকা জরিমানা

১১

নজরুলের ভিডিওকাণ্ডে দ্বিতীয় দিনের বিক্ষোভ, আলোচনায় নতুন ভিডিও

১২

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে ১ দশমিক ১৫ ট্রিলিয়ন ডলারের প্রতিরক্ষা বিল পাস

১৩

আর্জেন্টিনার বর্তমান দলের কারা খেলবেন ২০৩০ বিশ্বকাপ, আগেই বিদায় নিবেন যারা!

১৪

উচ্চশিক্ষা রূপান্তরে ৫ বছর মেয়াদি জাতীয় কর্মপরিকল্পনা চূড়ান্ত করছে ইউজিসি

১৫

থাইল্যান্ডে নিরাপত্তা চৌকিতে হামলা, নিহত ৫ আধাসামরিক সদস্য

১৬

ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাংক কর্মকর্তাকে হত্যা, প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার

১৭

থাকবে যেসব সুবিধা  / আগস্টেই মিলবে ‘প্রবাসী কার্ড’, কারা আগে পাবেন?

১৮

বিয়ের চাপে প্রেমিকাকে হত্যা, প্রেমিক গ্রেপ্তার

১৯

‘ইরান-ইরাকের গভীর বন্ধন কোনো সীমান্ত বা শক্তি বিচ্ছিন্ন করতে পারবে না’

২০
X