কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ জুলাই ২০২৩, ১২:৪০ পিএম
অনলাইন সংস্করণ

ফের মা হওয়ার ইঙ্গিত মাহির

চিত্রনায়িকা মাহিয়া মাহি। ছবি : সংগৃহীত
চিত্রনায়িকা মাহিয়া মাহি। ছবি : সংগৃহীত

ফের মা হতে যাওয়ার আভাস দিয়েছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। চার মাস আগে প্রথম সন্তানের মা হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টে এমনই ইঙ্গিত দিয়েছেন এ চিত্রনায়িকা।

নিজের ফেসবুকে মাহি লিখেছেন, তুমি আমি আর আমাদের ২টা ফুল। এমন ইঙ্গিতপূর্ণ পোস্ট দেখে তার সহকর্মী ও নেটিজেনরা অভিনন্দনে ভাসাচ্ছেন তাকে। নেটিজেনদের ধারণা করছেন- দুটি ফুল বলতে ছোট্ট ছেলে মো. মোসাইব আরোশ সামসুদ্দিন ফারিশ সরকার এবং অনাগত সন্তানকে বুঝিয়েছেন তিনি।

চিত্রনায়িকা জাহারা মিতু লিখেছেন, যা ভাবছি যদি তাই হয়, তা হলে অভিনন্দন।

সাফিউদ্দিন সাফি নামের একজন নির্মাতা লিখেছেন, অভিনন্দন, এবার কইন্যা।

মাহির সেই পোস্টে এক মন্তব্য অভিনেত্রী শবনম ফারিয়া লিখেছেন, ‘অভিনন্দন, একসঙ্গে দুজনকে দেখতে আসব’। এমন বিভিন্ন মন্তব্য করে অভিনন্দন জানিয়েছেন অনেকেই। তবে খোলাসা করে কোনো মন্তব্যের উত্তর দেননি মাহি।

চলতি বছরের ২৮ মার্চ পুত্রসন্তানের মা হন মাহি। ২০২১ সালের ১৩ সেপ্টেম্বর গাজীপুরের ব্যবসায়ী ও রাজনীতিবিদ রাকিব সরকারের সঙ্গে দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসেন এ নায়িকা। বিয়ের দেড় বছরের মাথায় সন্তানের জন্ম দেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বঙ্গভবনে আজ প্রথম অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

জাবির নতুন ট্রেজারার ড. সোহেল রানা

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ১০৯ শিক্ষার্থীকে ‘ডিনস মেরিট অ্যাওয়ার্ড’ প্রদান

হাসপাতাল মানুষের আস্থার কেন্দ্র: তথ্যমন্ত্রী

একটি দল এখন ‘টেলিগ্রাম লীগে’ পরিণত হয়েছে: হাসনাত আব্দুল্লাহ

অভিজ্ঞতা ছাড়াই স্কয়ার গ্রুপে চাকরি, আবেদন শেষ ৭ আগস্ট

আজ বিশ্ব হেপাটাইটিস দিবস

লোহিত সাগরের নিয়ন্ত্রণ চায় হুতিরা: ইয়েমেনের পররাষ্ট্রমন্ত্রী

গভীর নিম্নচাপের প্রভাবে দেশজুড়ে ভারী বৃষ্টির আভাস

‘নাক টিপলে দুধ বের হয় পাটওয়ারীর, আবার প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করে’

১০

দীর্ঘ সময় ধরে ইরানের সঙ্গে আলোচনা করতে চান না ট্রাম্প

১১

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি ড. মোজাম্মেল হক

১২

ওয়াশিংটনে গেলেন নেতানিয়াহু

১৩

ইতিহাসের এই দিনে

১৪

আজকের নামাজের সময়সূচি

১৫

শেখ হাসিনার দেশে ফেরার জায়গা নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

১৬

ইউএস-বাংলা এয়ারলাইন্সে নিয়োগ, সপ্তাহে ২দিন ছুটি

১৭

সিলেটে গ্যাস সিলিন্ডার গোডাউনে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ ৩

১৮

হরমুজ প্রণালির জাহাজগুলোকে যুক্তরাষ্ট্রের হুমকি, অভিযোগ ইরানের

১৯

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২০
X