বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৩ আগস্ট ২০২৪, ০২:০৮ পিএম
অনলাইন সংস্করণ

একেবারে ভাসিয়ে নিয়ে গেল, মনটা ভারী হয়ে আছে : জয়া 

জয়া আহসান । ছবি: সংগৃহীত
জয়া আহসান । ছবি: সংগৃহীত

ভয়াবহ বন্যায় দেশের পূর্বাঞ্চলের মানুষ। ফেনী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রামসহ দেশের আট জেলা বন্যাকবলিত। সাধারণ মানুষ এগিয়ে এসেছে। বসে নেই তারকারাও। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী জয়া আহসানও তার সর্বোচ্চটুকু দিয়ে সহযোগিতা করার ইচ্ছা প্রকাশ করেছেন।

আজ শুক্রবার (২৩ আগস্ট) নিজের ফেসবুকে দেওয়া স্ট্যাটাসে জয়া লিখেছেন, কোনো পূর্বাভাস না দিয়ে প্রলয়ের মতো কী এক বন্যা এসে দেশের পুবদিক একেবারে ভাসিয়ে নিয়ে গেল। মানুষের অসহায়তার ছবি দেখে মনটা ভারী হয়ে আছে। মানুষই এর উপশম দিতে পারে। মানুষ এক হলে কেমন অভূতপূর্ব ঘটনা ঘটাতে পারে, সেটা আমরা ছাত্র-জনতার অভ্যুত্থানে বিস্মিত হয়ে দেখেছি। একটা ভয়াবহ রাজনৈতিক বিপর্যয় থেকে আমরা রক্ষা পেয়েছি।

তিনি আরও লিখেছেন, এখন তো আমাদের দেশটা গড়ার নতুন সময়, এখন তো হাতে হাত রেখে কাজ করার জন্য আমরা সবাই প্রস্তুত হচ্ছিলাম, রিবিল্ড, রিফর্ম বাংলাদেশের স্বপ্ন আমাদের, সবার জন্য নিরাপদ বাংলাদেশের স্বপ্ন.. আবার এক হলে এই বিপদ থেকেও মানুষকে উদ্ধার করতে পারব। ঢাকা থেকে যে কোনো সাহায্যের জন্য আমি প্রস্তুত, আপনাদের কাছে আমার প্রার্থনা যতটা পারি আমরা সবাই এগিয়ে আসলে অনেকগুলো জান বেঁচে যাবে। জয়া আহসান লিখেছেন, প্রত্যেকটি প্রাণীর নিরাপত্তা আমাদের সবার নিশ্চিত করতেইই হবে।আমাদের ডোনেশন যাতে বিশ্বাসযোগ্য সংস্থাগুলোর কাছে পৌঁছায় তা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই পোস্টের থ্রেডে কিছু সংস্থার লিংক শেয়ার করা হলো যারা ক্ষতিগ্রস্তদের সাহায্য করার জন্য দিনরাত কাজ করছে। আসুন সবাই যার যার অবস্থান থেকে সাহায্যের চেষ্টা করি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বন্যাদুর্গতদের ত্রাণ সহায়তা বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের

এইচএসসিতে ভুল প্রশ্নপত্র বিতরণ, কেন্দ্র সচিবসহ ৩ কর্মকর্তাকে অব্যাহতি

দ্বিতীয় মেয়াদে বলদিয়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি নুরুল ইসলাম

পবিপ্রবির নতুন প্রো-ভিসি অধ্যাপক সাইফুল ইসলাম

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

ট্রাম্পের সঙ্গে ইরান নিয়ে বৈঠক করতে যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিউমার্কেট এলাকায় লিফলেট-মশার স্প্রে বিতরণ 

কাভা মেন’স ভলিবল চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে বাংলাদেশ

মাইক্রোপ্লাস্টিক কী, টুথপেস্টের মাধ্যমে কীভাবে শরীরে প্রবেশ করে?

ভারতে শিক্ষার্থীদের আন্দোলনে একে-৪৭ থেকে গুলি, পুলিশ সদস্য বরখাস্ত

১০

টাঙ্গাইলে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট উধাও 

১১

চট্টগ্রামে বন্যা শেষে এইচএসসি শুরু, প্রথম দিনেই অনুপস্থিত ১৮২৫

১২

চ্যাম্পিয়নস লিগের ড্র অনুষ্ঠান কবে-কোথায়

১৩

প্রধানমন্ত্রীর সঙ্গে ন্যাশনাল এডিটরস কাউন্সিল নেতাদের বৈঠক

১৪

ফেসবুকে আপত্তিকর ভিডিও পোস্ট, মা-মেয়ের আত্মহত্যার অভিযোগ

১৫

বাসার ছাদ থেকে পড়ে প্রধান শিক্ষকের মৃত্যু

১৬

যুদ্ধ কখন শেষ হবে তা যুক্তরাষ্ট্র নয়, ইরান নির্ধারণ করবে: তেহরান

১৭

অচল খুচরা টাকা  / টাঙ্গাইলে ১-৫ টাকা নোটের বদলে ধরিয়ে দেওয়া হচ্ছে চকলেট

১৮

আর্জেন্টিনার কোচকে মিথ্যাবাদী বললেন স্পেনের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার

১৯

বঙ্গোপসাগরের এক ইলিশ সাড়ে ৭ হাজার টাকায় বিক্রি

২০
X