বিনোদন ডেস্ক
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৪, ০৭:২৩ পিএম
অনলাইন সংস্করণ

‘অভিনয়শিল্পী সংঘ’ নিয়ে শিল্পীদের দ্বন্দ্ব

অভিনয়শিল্পী সংঘের সদস্যরা। ছবি : সংগৃহীত
অভিনয়শিল্পী সংঘের সদস্যরা। ছবি : সংগৃহীত

গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই নানা ইস্যুতে ভাগ হয়েছে অভিনয়শিল্পী সংঘ। গেল কয়দিন ধরেই সংগঠনটি ইন্ডাস্ট্রির টক অব দ্য টাউনে পরিণত হয়েছে। এই সংগঠন নিয়ে বর্তমানে অভিনয়শিল্পীদের দ্বন্দ্ব চরম পর্যায় রয়েছে। তৈরি হয়েছে দুটি পক্ষও।

ইতোমধ্যেই বর্তমান ‘অভিনয়শিল্পী সংঘ’ কমিটি বিলুপ্ত করে দেওয়ার দাবি তুলেছে অনেক শিল্পী। গত ৭ সেপ্টেম্বর দুপুরে রাজধানীর নিকেতনের ‘গ্রাউন্ড জিরো’-তে একটি জরুরি বৈঠক করেন অভিনয়শিল্পীদের বড় একটি অংশ। সেখানে ‘দৃশ্যমাধ্যমের শিল্পীসমাজ’-এর ব্যানারে ‘অভিনয়শিল্পী সংঘ’র সংস্করের দাবি তোলেন এক দল অভিনয়শিল্পী। ওই বৈঠকে উপস্থিত ছিলেন এহসানুর রহমান, কাজী নওশাবা আহমেদ, ইন্তেখাব দিনার, খায়রুল বাসার, শ্যামল মাওলা, মনোজ প্রামাণিক, আজমেরী হক বাঁধন, এফ এস নাঈম, সুষমা সরকার, আহমেদ সাব্বির, নাদিয়া আহমেদ, নীলা ইস্রাফিল, মৌসুমি হামিদ, সোহেল মণ্ডল, নাজিয়া হক অর্ষা, মোস্তাফিজুর নূর ইমরানসহ ৪৭ জন অভিনয়শিল্পী। এরপরই বিষয়টি আলোচনায় চলে আসে।

সেদিনের বৈঠকে পারস্পরিক আলোচনা ও প্রস্তাবের ভিত্তিতে ৫টি সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সেখানে অভিনয়শিল্পী সংঘের বর্তমান কমিটিকে দুঃখ প্রকাশ ও জুলাই বিপ্লবের বিপক্ষে অবস্থানকারীদের জাতির কাছে ক্ষমা চাইতে বলা হয়েছে। অন্যথায় ১০ সেপ্টেম্বর অভিনয়শিল্পী সংঘের কমিটি বিলুপ্ত করা হবে বলে জানানো হয়েছে।

এই উত্তেজনার মধ্যেই সংগঠনটির সাধারণ সম্পাদক রওনক হাসান গণমাধ্যমে জানিয়েছেন, শিগগিরই ‘অভিনয়শিল্পী সংঘ’-এর সদস্যদের নিয়ে একটি সাধারণ সভা করবেন তারা। সেখানে সংস্কার বিষয়েও কথা বলবেন তারা। তবে বৈঠকের তারিখ জানানো হয়নি।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ থেকে রেকর্ড আয় ফিফার, অঙ্ক শুনলে চমকে যাবেন

ই-রিটার্ন জমা শুরু, আগে দিলেই মিলবে বড় কর প্রণোদনা

চুরির অভিযোগে নারীকে আনসারের লাঠিপেটা, ভিডিও ভাইরাল

জর্ডান ও বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা

ইতিহাস গড়ে ডিগ্রি পরীক্ষার ফল প্রকাশ করল জাতীয় বিশ্ববিদ্যালয়

নেচার ইনডেক্স / দেশে গবেষণায় শীর্ষ শিক্ষাপ্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়

আটকের পর ৫ দফা দাবি জানালেন রাহুল গান্ধী

সাভার পৌরসভার জলাবদ্ধতা নিরসনে নিজ অর্থায়নে ড্রেনেজ সংস্কারে বিএনপি নেতা

স্ত্রী-সন্তানকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল যুবকের

স্পেনের ওপর বাজি ধরে বড় অঙ্কের অর্থ জিতলেন মিয়া খলিফা

১০

৩ জেলায় বন্যার ঝুঁকি, ২ বিভাগে অতিভারী বৃষ্টির পূর্বাভাস

১১

আঞ্চলিক নিরাপত্তা জোরদারে সহযোগিতা বাড়াতে সম্মত ইরান-পাকিস্তান

১২

স্বর্ণপদক পেলেন জাবির অধ্যাপক ড. শামীম কায়সার

১৩

ফ্রিল্যান্সারদের বৈদেশিক লেনদেন সহজ করল বাংলাদেশ ব্যাংক

১৪

নিজের অজান্তেই নামাজে যে ৫টি ভুল করেন অনেকেই

১৫

৪০০ বোতল ফেনসিডিল গায়েবের অভিযোগ এসআইয়ের বিরুদ্ধে

১৬

এবার জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি! ট্রাম্পের ‘আনুগত্যের পুরস্কার’ পাচ্ছেন ইনফান্তিনো?

১৭

জামায়াত এমপির সেই ভিডিও নিয়ে ঢাবি শিক্ষিকা মোনামীর পোস্ট

১৮

কঠিন বিপদের সময় দোয়া কবুল হয় যে আমলে

১৯

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে খলিলুর রহমানের বৈঠক

২০
X