বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১৪ জুন ২০২৩, ১০:৪২ পিএম
অনলাইন সংস্করণ

বাবার সঙ্গে কাজ করতে গিয়ে অনেক দায়িত্ব নিতে হয়েছে : ভাবনা

অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। ছবি : সংগৃহীত
অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। ছবি : সংগৃহীত

ছোট কিংবা বড়, উভয় পর্দার দাপুটে অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। সম্প্রতি শেষ করেছেন ‘যাপিত জীবন’ নামে একটি সিনেমার কাজ। এতে নায়িকা চরিত্রে অভিনয় করেছেন তিনি। ছবিটি পরিচালনা করেছেন হাবিবুল ইসলাম হাবিব। সম্পর্কে তিনি ভাবনার বাবা। বাবার সামনে ক্যামেরায় দাঁড়ানো, তার ডিরেকশনে অভিনয় করা—এতে কতটা সুবিধা পেলেন ভাবনা? কিংবা কেন দ্বিধা কাজ করছিল কিনা? এই প্রশ্নের জবাবে কালবেলাকে অভিনেত্রী ভাবনা বলেন, আমার বাবা একজন নির্মাতা এবং আমিও এই ইন্ডাস্ট্রিতে কাজ করি। একসাথে কাজ হবে এটাই তো স্বাভাবিক ব্যাপার। না হওয়াটাই অস্বাভাবিক। কাছের মানুষরা তো একসঙ্গে কাজ করার জন্যই থাকে। যদি বাবা আমাকে প্রথম ব্রেক দিত, তখনো সেটাকে আমি অসুবিধা মনে করতাম না। কিন্তু আমি ইন্ডাস্ট্রিতে কাজ করি ইতোমধ্যে ১০ বছর হয়ে গেছে। এতদিনে আমার বাবার সঙ্গে আমার প্রথম কাজ হলো।

এই অভিনেত্রী আরও বলেন, বাবার সঙ্গে কাজ করতে গিয়ে পুরো শুটিংয়ে আমাকে অনেক দায়িত্ব নিতে হয়েছে, আনেক কেয়ারফুল থাকতে হয়েছে। যেই দায়িত্বগুলো আমাকে অন্য শুটিংয়ে নিতে হয় না। অ্যাকটিংয়ের বাইরেও আমার অনেক দায়িত্ব ছিল। শুধু আভিনয়ই নয়, আমাকে এই সিনেমার আরও অনেক ডিপার্টমেন্টে কাজ করতে হয়েছে। অন্য সিনেমায় আমাকে এই কাজগুলো করতে হয় না। সেগুলোতে আমি শুধু শুটিং করি, পয়সা নিই, চলে আসি। জানা গেছে, ‘যাপিত জীবন’ সিনেমার ডাবিংয়ের কাজ চলছে। মাস দুয়েক পর সেন্সরের জন্য জমা দেওয়া হবে ছবিটি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন ইউনিয়ন পেল শিবগঞ্জ উপজেলা

এইচএসসি ২০২৬ / নকলমুক্ত পরীক্ষা নিশ্চিতে কেন্দ্রে চলবে কড়া নজরদারি

অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল শিক্ষিকার

নতুন ইরান চুক্তি জেসিপিওএর চেয়ে বেশি ভালো হবে না : ওবামা

স্ত্রীকে গলা টিপে হত্যাচেষ্টা, পাষণ্ড স্বামী গ্রেপ্তার

সিলেটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, শনাক্ত ২৭

বেনজীরকে দেশে পাঠানোর বিষয়ে বাংলাদেশকে চিঠি দিল আমিরাত

 শান্তি চুক্তিতে যুক্তরাষ্ট্র-ইরান, ১৯ জুন সুইজারল্যান্ডে স্বাক্ষর

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

দিল্লির বিমানবন্দর থেকে ফেরত আসছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

১০

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১১

দেশে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১২

আজকের নামাজের সময়সূচি

১৩

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানালেন এরদোয়ান

১৪

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

১৫

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

১৬

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

১৭

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

১৮

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

১৯

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

২০
X