কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ আগস্ট ২০২৩, ০২:৫২ এএম
আপডেট : ১৯ আগস্ট ২০২৩, ০৩:২৭ এএম
অনলাইন সংস্করণ

আবারও বাসা থেকে বেরিয়ে গেছেন রাজ

সন্তান রাজ্যসহ শরিফুল রাজ ও পরীমণি। ছবি : ফেসবুক
সন্তান রাজ্যসহ শরিফুল রাজ ও পরীমণি। ছবি : ফেসবুক

আবারও এক ছাদের নিচে ফিরলেন নায়ক শরিফুল রাজ ও পরীমণি। প্রায় তিন মাস পর দ্বন্দ্ব ভুলে এক হলেন এই তারকাজুটি। গত ১৭ আগস্ট রাতে সন্তানসহ তাদের একসঙ্গে দেখা গেছে। এ বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে একাধিক সংবাদও প্রকাশ পায়। সম্পর্ক স্বাভাবিক হওয়ার বিষয়ে রাজ ও পরী নিজেদের অবস্থানও ব্যক্ত করেন।

তবে এই তারকা দম্পতির মান-অভিমান ভুলে এক হওয়ার গুঞ্জন ছড়ানোর চব্বিশ ঘণ্টা পার না হতেই সামনে এলো নতুন খবর। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবির সঙ্গে তাদের এক হওয়ার নাকি কোনো সম্পর্ক নেই। তারা ফের আলাদা হয়েছেন। স্বামী রাজ আবারও তার মতো করে বাসা থেকে বের হয়ে গেছেন।

জানা গেছে, গান বাংলা চ্যানেলের কর্ণধার কৌশিক হোসেন তাপস ও ফারজানা মুন্নী দম্পতি তাদের কার্যালয়ে পরীমণি ও রাজের সন্তান রাজ্যর জন্মদিন উদ্‌যাপন করতে কেক কাটেন। তার আগেই পরীমণি সন্তানসহ বসুন্ধরার বাসা থেকে সেখানে যান। অন্যদিকে শরীফুল রাজও যান সেখানে। যথারীতি দুজনের সেখানেই দেখা হয়। এরপর রাজ্যকে নিয়ে উপস্থিত সবাই কেক কাটেন। গভীর রাতে গানবাংলা কার্যালয় থেকে তারা বেরিয়ে পড়েন।

রাজ বলেন, ‘এই জীবনে আমি অনেক ঝামেলা ফেস করেছি। আর করতে চাই না। জীবনটা স্বাভাবিক চাই, শান্তি চাই।’

দাম্পত্য জীবনের টানাপোড়েনের অবসান নিয়ে গত বৃহস্পতিবার রাতে এভাবেই বলেছিলেন এই অভিনেতা।

এদিকে শুক্রবার সংবাদমাধ্যমকে পরীমণি বলেন, ‘ছেলের বাবা ছেলের কাছে ফিরে এসেছে। সবাই আমার রাজ্যর জন্য দোয়া করবেন।’

ছবি দেখে সবারই ধারণা, সব মান-অভিমান ভুলে তারা আবার একত্র হয়েছেন, নতুন জীবন শুরু করেছেন; বিষয়টি কী আসলে তাই?

বিভিন্ন সূত্রে জানা গেছে, এ ছবিগুলো অন্য একটা উপলক্ষকে কেন্দ্র করে তোলা হয়। ছবির সঙ্গে একত্র হওয়ার বিন্দুমাত্র কোনো সম্পর্ক নেই। তারা একত্রে নেইও। কারণ রাজ তার মতো করে পরীর বাসা থেকে বেরিয়ে গেছেন।

ছেলের বিষয়ে রাজ বলেন, ‘রাজ্যের সঙ্গে খেলা করছি, সময় দিচ্ছি। অনেক দিন পর ওকে ভালোমতো কাছে পেয়েছি। রাজ্যও আমাকে কাছে পেয়ে খুবই মজা করছে, হাসছে, খেলছে।’

এদিকে বৃহস্পতিবার রাত থেকেই জ্বরে ভুগছেন পরীমণি। গতকাল সকাল থেকেই পরীমণির জ্বরের মাত্রা বেড়েছে। চিকিৎসা নিতে হাসপাতালে যাওয়ার কথা তার কিন্তু এ দু:সময়েও পরীমণির সঙ্গে নেই রাজ।

সূত্রে জানা যায়, ফেসবুকে ছড়িয়ে পড়া স্থিরচিত্রের সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই। তাদের সম্পর্ক মোটেও জোড়া লাগেনি।

গত ২০ মে পরীমণিকে রেখে নিজের সব জিনিসপত্র নিয়ে বাসা থেকে বেরিয়ে আসেন রাজ। এরপর ২৯ মে রাতে রাজের ফেসবুক আইডি থেকে রাজ ও তিন অভিনেত্রীর ব্যক্তিগত কিছু ছবি ও ভিডিও ফাঁস হওয়ার পর থেকে দুজনের সম্পর্ক আরও খারাপ হয়। এরপর থেকে আলাদা থাকছিলেন এই তারকা দম্পতি।

প্রসঙ্গত, ২০২১ সালের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেন পরীমণি ও শরিফুল রাজ। খবরটি প্রকাশ্যে আসে গত বছরের ১০ জানুয়ারি। একই দিন আরও ঘোষণা করেন, সন্তান আসছে তাদের ঘরে। এরপর ২২ জানুয়ারি পারিবারিক আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতাও করেন তারা। ২০২২ সালের ১০ আগস্ট পরীমণির কোলজুড়ে আসে রাজ্য।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোজারিও থেকে বিশ্বমঞ্চ / একনজরে ৩৯ বছরের ফুটবল জাদুকরের যত অর্জন

সেই ন্যাপকিনের টুকরো আজ ৯ লাখ ডলার

বিশ্বকাপ জিতবে কারা, ভবিষ্যদ্বাণী করলেন হালান্ড

শূন্যরেখা পেরিয়ে ফিরলেন ছয়জন, মানবেতর জীবন ৩ জনের

হজ শেষে দেশে ফিরেছেন ৬৪,১৬৩ বাংলাদেশি

সাসটেইনেবিলিটি ইমপ্যাক্ট র‍্যাংকিং ২০২৬-এ নতুন সাফল্য অর্জন করেছে বিইউবিটি

২০২৬ বিশ্বকাপের পরের রাউন্ডে যাচ্ছে কোন ৩২ দল?

ইরান যুদ্ধ বন্ধের মতোই গুরুত্বপূর্ণ লেবাননের যুদ্ধের অবসান: গালিবাফ

জাহ্নবীর টি-শার্টের লেখা লাইনে নতুন জল্পনার শুরু

ভিডিওর ভয় দেখিয়ে ছাত্রলীগ নেতার ব্ল্যাকমেইল, ২ সংসার ধ্বংসের পর টাকা-স্বর্ণালঙ্কার লুট

১০

ভাই হারালেন শোয়েব আখতার

১১

‎বিদ্যুৎস্পৃষ্টে ছেলের মৃত্যু, ৮ মাস পর মেম্বারের বিরুদ্ধে মায়ের মামলা

১২

যে কারণে মধ্যপ্রাচ্যের ৩ দেশ সফরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

১৩

ঢাকার কাছে বারবার ভূমিকম্প: বড় বিপদের আগাম সংকেত!

১৪

যেভাবে সৌদিতে জমির মালিক হতে পারবেন প্রবাসীরা 

১৫

মুখ ঢেকে কথা বললে লাল কার্ড, কিন্তু বেলিংহ্যাম কেন দেখলেন না?

১৬

স্ত্রীকে হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড

১৭

প্রধানমন্ত্রীর সফরচিত্রে গান, যা বললেন হাবিব

১৮

বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান 

১৯

আ.লীগ নেতাকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় মামলা, আটক ৮

২০
X