বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ০৬ জুন ২০২৫, ১১:৩০ এএম
অনলাইন সংস্করণ

লিচুর বাগান দিয়ে তাণ্ডব লাগিয়ে দিয়েছে সাবিলা : শাকিব খান

শাকিব খান ও সাবিলা নূর । ছবি : সংগৃহীত
শাকিব খান ও সাবিলা নূর । ছবি : সংগৃহীত

রাত পোহালেই ঈদ। আর এই ঈদের আনন্দকে আরও বাড়িয়ে দিতে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে রায়হান রাফীর পরিচালনায় নির্মিত শাকিব খান অভিনীত সিনেমা ‘তাণ্ডব’। বৃহস্পতিবার (৫ জুন) এ উপলক্ষে রাজধানীর গুলশানের এক আভিজাত হোটেলে প্রেস মিটের আয়োজন করেন ছবিটির আয়োজকরা। যেখানে সাবিলা নূরকে প্রশংসায় ভাসালেন তিনি।

অনুষ্ঠানে বক্তৃতার এক পর্যায়ে শাকিব বলেন, সাবিলা নূর শুরুতে এসেই লিচুর বাগান দিয়ে তাণ্ডব লাগিয়ে দিয়েছে। আমরা সবসময় সেটে একটা কথা বলতাম, বাংলা সিনেমা ইন্ডাস্ট্রি আরও একজন স্টার হিরোইন পেয়ে গেল।

তিনি আরও বলেন, সাবিলার সঙ্গে আগে কয়েকবার যখন দেখা হয়েছে তখন আমি তাকে বলেছিলাম সিনেমা কর না কেন? সিনেমা কর। আর আমার কাছে বড় পর্দার বা ছোট পর্দার বিষয়টা শুনতে কেমন যেন লাগে, আমরা অভিনেতা; অভিনেত্রী যে অঙ্গনেই হোক আমরা টেলিভিশনে কাজ করব, আমরা সিনেমা করব, আবার আমরা স্টেজ পারফরমেন্সও করব। আমাদের কাজই হচ্ছে মানুষকে বিনোদন দেওয়া। এখন আর পৃথিবীতে ওই বিষয়টা চলে না- কোন পর্দার মানুষ। তবে দেখার বিষয় তারা ভালো অভিনয় শিল্পী কিনা।

এ সময় শাকিব সাবিলাকে উদ্দেশ করে আরও বলেন, সাবিলা তার ক্যারিয়ারের প্রথম সিনেমায় খুব ভালো অভিনয় করেছে। ইনশাল্লাহ সামনে একসঙ্গে আরও কাজ করব।

আসছে ঈদুল আজহায় দেশের প্রেক্ষাগৃহে সাড়ম্বরে মুক্তি পেতে চলেছে ‘তাণ্ডব’। শাকিব-সাবিলার পাশাপাশি এ সিনেমায় অভিনয় করেছেন- জয়া আহসান, আফজাল হোসেন, সালাহউদ্দীন লাভলু, ফজলুর রহমান বাবুসহ আরও অনেকে।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যালে উদ্বোধনী সিনেমা ‘নয়া মানুষ’

টিফিনের রুটিতে ব্লেড, ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন

ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিতে ব্যাপক ক্ষয়ক্ষতি

‘প্রযোজকের বিনিয়োগের নিরাপত্তাই চলচ্চিত্র শিল্পকে বাঁচাতে পারে’

বিশ্বকাপের পর সবচেয়ে বেশি দাম বাড়ল ভোজিনহার

‘বাংলাদেশ জাতি রাষ্ট্র নয়, সবাইকে বাঙালি বানাতে গেলে ভুল হবে’

নৌবাহিনীর ১৮তম প্রধান হিসেবে দায়িত্ব নিলেন খোন্দকার মিসবাহ উল আজীম

মধ্যপ্রাচ্য উত্তেজনায় ১০০ ডলার ছাড়াল অপরিশোধিত তেলের দাম

ঢালাই দেওয়ার পরই ধসে পড়ল ব্রিজের পাটাতন

যুক্তরাষ্ট্রের পর এবার ইরান সফরে ইরাকের প্রধানমন্ত্রী

১০

আর্জেন্টিনা ও মেসিকে ফিফা সভাপতির বিশেষ বার্তা

১১

ধর্মমন্ত্রীর দ্রুত আরোগ্য ও পূর্ণ সুস্থতা কামনায় বিশেষ দোয়ার আয়োজন

১২

বিশ্বকাপে ট্রাম্পের হস্তক্ষেপ / ফিফার বিরুদ্ধে অভিযোগ করবে নরওয়ে

১৩

১১ দলের কর্মসূচিতে নাম ব্যবহার করায় খেলাফত আন্দোলনের প্রতিবাদ

১৪

অভিনয়ের পাশাপাশি গান গাওয়া আমার ভীষণ পছন্দের: অপূর্ব

১৫

পদত্যাগের পর রাষ্ট্রপতির গ্রেপ্তার দাবি নাহিদ ইসলামের

১৬

ভাতিজার স্পর্শকাতর অঙ্গ কেটে চাচি উধাও

১৭

কুয়েত সীমান্তে ইরানের ড্রোন হামলা

১৮

কারাগারে অসুস্থ সাবেক এমপি 

১৯

কক্সবাজারের পর্যটন নিয়ে সরকারের মহাপরিকল্পনা

২০
X