বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১২ জুন ২০২৫, ০৪:২৫ পিএম
আপডেট : ১২ জুন ২০২৫, ০৪:৩০ পিএম
অনলাইন সংস্করণ

‘তাণ্ডব’ চালিয়ে লস করে দিশেহারা কাবিল

ছবিতে ভাই ভাই সিনেমা হলের কর্ণধার কাবিল সর্দার
ছবিতে ভাই ভাই সিনেমা হলের কর্ণধার কাবিল সর্দার

বছর জুড়ে ব্যবসায়িক লস করে অনেকের সিনেমা হল সচল রেখেছেন। তাদের একজন কাবিল সর্দার। এবারের ঈদের সিনেমার সিঙ্গেল স্ক্রিনে টিকিট সেল খুব একটা ভালো না। শাকিবের দুই সিনেমা নিয়ে দিশেহারা টাঙ্গাইলের সখিপুরের ভাই ভাই সিনেমা হলের কর্ণধার কাবিল সর্দার।

ঈদুল আজহায় শাকিব খানের ‘তাণ্ডব’ ও ‘অন্তরাত্মা’ নিয়েছিলেন তিনি। কিন্তু সার্ভার সমস্যার কারণে ‘অন্তরাত্মা’র প্রদর্শনই করতে পারেননি কাবিল। অন্যদিকে ‘তুফান’ ও ‘বরবাদ’র চেয়ে বেশি রেন্টাল দিয়ে ‘তাণ্ডব’ নিয়ে দর্শক পাচ্ছেন না এই হল মালিক।

এ ব্যাপারে কাবিল কালবেলাকে বলেন, বরবাদ নিয়ে ভালো ব্যবসা করেছিলাম। ঈদে শাকিব খানের সিনেমা ব্যবসা করবে ভেবে অনেক বেশি টাকা রেন্টাল দিয়ে ‘তাণ্ডব’ নিই। কিন্তু এই সিনেমার মধ্যে কিছু নাই। ঈদের সময় ৫০ থেকে ৬০ জন নিয়ে শো চালিয়েছি। এখন তো ৫/৬ জন দর্শক নিয়ে সিনেমা চালাতে হচ্ছে। এই লোকশান কীভাবে তুলবো জানি না।

ভাই ভাই সিনেমা হলের আসন সংখ্যা ৪০০টি গোডাউন থেকে এটি সিনেমা হলে রূপান্তর করেছেন কাবিল। তার ভাষ্য, ভালো সিনেমা হলে মানুষ দেখে। বরবাদ সিনেমার গানগুলো আর মেকিং দর্শক পছন্দ করেছিলেন। তাণ্ডব সিনেমায় তেমন কিছু পাইনি আমরা।

অন্যদিকে জয়পুর হাটের আয়না সিনেমা হলের মালিকানাও কাবিলের। গত ঈদের শাকিবের ‘অন্তরাত্মা’ সিনেমাটি কম রেন্টালে প্রদর্শনের জন্য নিয়েছিলেন তিনি। কিন্তু সার্ভার সমস্যার কারণে ঈদের দিন থেকে সেটিও প্রদর্শন করতে পারেনি।

কাবিলের দাবি, ১০-১৫ বছরের এই সার্ভার পরিবর্তন না করলে হল মালিকদের এমন আরও লস করতে হবে। সার্ভার ঠিক না করলে হল মালিকরা আরও লস করবে। এভাবে লস দিয়ে কেউ সিনেমা হল চালাবে না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম ২ মাসের সর্বনিম্নে

সংসদের লাইব্রেরি কমিটির ৪ নম্বর সাব-কমিটির দ্বিতীয় বৈঠক

দোকানপাট খোলার সময় বৃদ্ধি চেয়ে প্রধানমন্ত্রীকে ব্যবসায়ীদের চিঠি

যুদ্ধে যোগ দিল ইয়েমেনের হুতি গোষ্ঠী, ইসরায়েলকে নতুন হুঁশিয়ারি

বিশ্বকাপের আগে চোটে ব্রাজিলের প্রতিপক্ষের গুরুত্বপূর্ণ তারকা

বছরে ৩৫ লাখ টন খাদ্য ময়লার ঝুড়িতে যায় : খাদ্য প্রতিমন্ত্রী

ইনস্টাগ্রামে ছবি উধাও, এবার কি মুম্বাইয়েও সূর্যাস্ত?

কক্সবাজারে দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ২০

ইসরায়েলি হামলায় নিহত ২৯ লেবানিজ সেনা

আজমিরীগঞ্জে জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার

১০

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ড্রোন ভূপাতিত করল ইরান

১১

ঢাকার পানির সংকট কাটাতে বড় সুখবর দিলেন মির্জা ফখরুল

১২

ইবনে সিনায় চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

১৩

নিখোঁজ নানাকে ফিরে পেলেন হিমি

১৪

বজ্রপাত ও দুর্যোগ ঝুঁকি কমাতে প্রযুক্তিগত ব্যবস্থা নিচ্ছে সরকার : ত্রাণমন্ত্রী

১৫

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরও এক শিশুর মৃত্যু

১৬

‘শান্তিরক্ষীরা জীবন বাজি রেখে দেশের সম্মান রক্ষা করছেন’

১৭

যুবদলের কমিটি নিয়ে ক্ষোভ, গুলশানে পদবঞ্চিতদের অবস্থান কর্মসূচি

১৮

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে বড় নিয়োগ, এসএসসি পাসেই আবেদন

১৯

সৈয়দপুরে লাশ নিয়ে এলাকাবাসীর থানা ঘেরাও

২০
X