বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১৩ জুন ২০২৫, ০৫:৫০ পিএম
অনলাইন সংস্করণ

বিদেশ যাচ্ছে ‘উৎসব’

‘উৎসব’ সিনেমার পোস্টারে তারকারা। ছবি: সংগৃহীত
‘উৎসব’ সিনেমার পোস্টারে তারকারা। ছবি: সংগৃহীত

নির্মাতা তানিম নূরের পরিচালনায় ঈদে মুক্তি পায় ‘উৎসব’ সিনেমা। সময় যত বাড়ছে দর্শকমহলে ছবিটি নিয়ে উৎসবও যেন আরও বৃদ্ধি পাচ্ছে। যার প্রমাণ হিসেবে ‘উৎসব’ এবার মুক্তি পেতে যাচ্ছে দেশের বাইরে। কানাডা, আমেরিকা ও যুক্তরাষ্ট্রে আগামী ২০ জুন মুক্তি পাচ্ছে ছবিটি।

সিনেমার নির্মাতা তানিম নূর কালবেলাকে বলেন, ‘‘দেশের গণ্ডি পেরিয়ে আমাদের ‘উৎসব’ এবার কানাডা, আমেরিকা ও ইউকের সিনেমা হলগুলোতে মুক্তি পেতে যাচ্ছে। আগামী ২০ জুন এটি মুক্তি পাচ্ছে কানাডার ‘সিনেপ্লেক্স’, আমেরিকার ‘এএমসি’, ‘রিগ্যাল’, ‘সিনেমার্ক’ এবং ইউকের ‘সিনেওয়ার্ল্ড’ চেইনে-এ দেখা যাবে ছবিটি। এসব পৃথিবীবিখ্যাত সিনেমা চেইনগুলোর কোন কোন লোকেশনে ‘উৎসব’ চলবে তার ফাইনাল লিস্ট পাওয়া যাবে ১৭ জুন ২০২৫ থেকে।’ ‘উৎসব’ স্বপ্ন স্কেয়ারক্রোর পরিবেশনায় ২৫ নম্বর বাংলাদেশি চলচ্চিত্র, ২০২৫ সালের দ্বিতীয়। ইউকে/আয়ারল্যান্ডে এ চলচ্চিত্র পরিবেশনায় স্বপ্ন স্কেয়ারক্রোর সঙ্গে আছে রেভেরি ফিল্মস। যার কারণে দেশের পর এবার কানাডা, আমেরিকা ও ইউকের সিনেমা হলগুলোতে ‘উৎসব’ শুরু হতে যাচ্ছে। এভাবে ভালোবাসা দেখানোর জন্য দর্শককে ধন্যবাদ।’’

ঈদুল আজহায় মুক্তি পাওয়া বাকি পাঁচটি সিনেমার থেকে উৎসবের গল্প একেবারই আলাদা। এটি হাস্যরস- পরিবার এবং সম্পর্কের গল্প, এ জন্যই সিনেমার ট্যাগ লাইনে ব্যবহার করা হয়েছে ‘সংবিধিবদ্ধ সতর্কীকরণ– ‘পরিবার ছাড়া দেখা নিষেধ’।

‘উৎসব’ সিনেমায় অভিনয় করেছেন জাহিদ হাসান, জয়া আহসান, অপি করিম, চঞ্চল চৌধুরী, আফসানা মিমি, তারিক আনাম খান, আজাদ আবুল কালাম, ইন্তেখাব দিনার, সুনেরাহ বিনতে কামাল, সাদিয়া আয়মান ও সৌম্য জ্যোতি। এক সিনেমায় এতজন তারকার উপস্থিতি দেশীয় চলচ্চিত্রে বিরল।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফকিরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

ভাইরাসের আক্রমণে ক্ষেতেই পচছে আখ, লোকসানের শঙ্কায় টাঙ্গাইলের কৃষক

অনিয়মের অভিযোগে সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসী

বাবার অসুস্থতার কথা বলে ৭ বছরের শিশুকে অপহরণ, চাচাসহ গ্রেপ্তার ৩

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত ৮০০ মিটার বেড়িবাঁধ, আতঙ্কে উপকূলবাসী

নির্মাণের এক মাস না যেতেই সড়কে গর্ত, নিম্নমানের কাজের অভিযোগ

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

১০

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

১১

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

১২

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

১৩

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

১৪

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

১৫

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

১৬

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

১৭

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১৮

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

১৯

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

২০
X