কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২৫, ০৬:০১ পিএম
অনলাইন সংস্করণ

সৌদিতে বিরল তুষারপাত, উৎসবে বাসিন্দারা

সৌদিতে বিরল তুষারপাত। ছবি : সংগৃহীত
সৌদিতে বিরল তুষারপাত। ছবি : সংগৃহীত

বিরল তুষারপাতের দেখা মিলেছে সৌদি আরবে। দেশটির তাবুক ও হাইল অঞ্চলে বিরল তুষারপাত হয়েছে। এতে করে উৎসবে মেতেছেন স্থানীয়রা।

শুক্রবার (১৯ ডিসেম্বর) গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, চলতি সপ্তাহে সৌদি আরবের উত্তরাঞ্চলে বিরল তুষারপাত দেশটির বাসিন্দাদের জন্য এক ব্যতিক্রমী শীতকালীন অভিজ্ঞতা নিয়ে এসেছে। তাবুক ও হাইল অঞ্চলের পাহাড়ি এলাকাগুলো হঠাৎ করেই তুষারে ঢেকে গেছে। এতে করে অনেকে ঘর থেকে বের হয়ে উদযাপন ও বিনোদনে মেতে ওঠে।

গালফ নিউজ জানিয়েছে, জর্ডান সীমান্তসংলগ্ন জাবাল আল লাওজ এলাকায় পাহাড়ের চূড়াগুলোতে তুষার জমেছে। এই দৃশ্য উপভোগ করতে স্থানীয়রা পরিবার ও বন্ধুদের দল সেখানে জড়ো হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে দেখা যায়, মানুষ তুষার ঢাকা ঢালে হাঁটছে, ছবি তুলছে, ঐতিহ্যবাহী নৃত্য পরিবেশন করছে এবং কেউ কেউ তাৎক্ষণিকভাবে বানানো সরঞ্জাম দিয়ে ঢাল বেয়ে স্কি করছে।

সৌদি আরবের অন্যতম উঁচু শৃঙ্গ জাবাল আল লাওজে অনেককে বরফের ওপর থেকে দেখা যায়। হাসি-উল্লাসের মধ্য দিয়ে তারা এই বিরল শীতকালীন সুযোগ উপভোগ করে। স্কি করা ও তুষারের মধ্যে খেলাধুলার ভিডিও দ্রুতই ভাইরাল হয়ে যায়, যেখানে অনেকেই এই অভিজ্ঞতাকে ‘ঐতিহাসিক’ ও ‘ভোলার নয়’ বলে বর্ণনা করেছেন।

সৌদি গণমাধ্যম জানিয়েছে, হাইলের বিভিন্ন অংশ ও এর পশ্চিমাঞ্চলেও তুষারপাত হয়েছে। পাশাপাশি রিয়াদের উত্তরে আল ঘাত এলাকায় হালকা তুষারপাতের ছবি শেয়ার করেছেন স্থানীয়রা। এই ঘটনাকে অত্যন্ত অস্বাভাবিক বলে উল্লেখ করা হয়েছে, যা সম্ভবত কয়েক দশকের মধ্যে প্রথম।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেসামরিক স্থাপনায় হামলার হুমকির জবাবে ট্রাম্পকে পাল্টা সতর্কবার্তা ইরানের

রিজার্ভ আরও বাড়ল

সিলেটে হাম-নিউমোনিয়ায় ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ২২৭

পোশাক শিল্পের বিকাশে প্রতিবন্ধকতা দ্রুত দূর করার নির্দেশ প্রধানমন্ত্রীর

লালমনিরহাটে চোরাচালান মামলায় ভারতীয় নাগরিকের কারাদণ্ড

প্রধানমন্ত্রীর সঙ্গে রিহ্যাব প্রেসিডেন্টের সাক্ষাৎ

সেই ইকনের পাশে দাঁড়াচ্ছেন ডেপুটি স্পিকার ও লতিফ মাস্টার ফাউন্ডেশন

অনশন ভাঙতে যে শর্ত দিলেন সোনম ওয়াংচুক

মেসি-রোনালদোর কাতারে নাম লিখিয়ে অবসরে ওচোয়া

এমপি পদ ছাড়তে গাজী নজরুলকে জামায়াতের আলটিমেটাম

১০

নাটোরে হত্যা ও ডাকাতি মামলায় ৪ জনের যাবজ্জীবন

১১

নতুন টেস্ট ও ওয়ানডে অধিনায়কের নাম ঘোষণা করল আফগানিস্তান

১২

জুলাই আন্দোলনে সবচেয়ে বেশি প্রাণ দিয়েছে ছাত্রদল: ডিএনসিসি প্রশাসক

১৩

বিয়ের আশ্বাসে বিধবাকে ধর্ষণের অভিযোগ, আদালতে মামলা

১৪

জুলাই অভ্যুত্থানের দুই বছরেও পূরণ হয়নি শ্রমিকের প্রত্যাশা: সাইফুল হক

১৫

অস্তিত্ব সংকটে পান্ডারখাল বাঁধ, হুমকির মুখে দেখার হাওরের বিস্তীর্ণ ফসলাদি

১৬

ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই: মির্জা ফখরুল

১৭

ভারী বৃষ্টিতে বাড়ছে নদ-নদীর পানি, ফের দেশে বন্যার শঙ্কা

১৮

গণভোটের বিরুদ্ধে গিয়ে সংবিধান বাস্তবায়ন করছে বিএনপি: নাসীরুদ্দীন পাটওয়ারী

১৯

যুদ্ধে নিহত মার্কিন সেনাদের মরদেহ গ্রহণ সবচেয়ে কঠিন কাজ: ট্রাম্প

২০
X