কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ জুন ২০২৫, ০১:৩৪ এএম
আপডেট : ২৬ জুন ২০২৫, ০৭:৩৩ এএম
অনলাইন সংস্করণ

দাম্পত্যের ছয় বছরের সুর থেমে গেল, কণার বিচ্ছেদ

জনপ্রিয় কণ্ঠশিল্পী দিলশাদ নাহার কণা। ছবি : সংগৃহীত
জনপ্রিয় কণ্ঠশিল্পী দিলশাদ নাহার কণা। ছবি : সংগৃহীত

প্রায় ছয় বছর সংসার করার পর বিবাহবিচ্ছেদের ঘোষণা দিলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী দিলশাদ নাহার কণা। চলতি বছরের ১৬ জুন ব্যবসায়ী মোহাম্মদ ইফতেখার গহিনের সঙ্গে তার বিবাহবিচ্ছেদ সম্পন্ন হয়েছে বলে নিজেই জানিয়েছেন এই গায়িকা।

বুধবার (২৫ জুন) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক আবেগঘন স্ট্যাটাসে বিচ্ছেদের খবর প্রকাশ করেন কণা। স্ট্যাটাসে তিনি লেখেন, জন্ম, মৃত্যু, বিয়ে—সবই আল্লাহর ইচ্ছায় হয়। তেমনি যে কোনো বিচ্ছেদও ঘটে তারই ইশারায়।

তিনি আরও লেখেন, আমার সকল শুভাকাঙ্ক্ষী ও প্রিয়জনদের উদ্দেশে ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি, দীর্ঘ ছয় বছরের বিবাহিত জীবনের পর আমি ও গোলাম মোহাম্মাদ ইফতেখার গহিন ১৬ জুন ২০২৫ তারিখে আমাদের বিবাহবিচ্ছেদ সম্পন্ন করেছি।

এই সিদ্ধান্ত দুজনের জন্যই অত্যন্ত কঠিন ছিল বলে উল্লেখ করেন কণা। তবে বিষয়টি তারা পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমেই সুষ্ঠুভাবে মেনে নিয়েছেন। কণা লিখেছেন, আমরা একে অপরের প্রতি সবসময় শ্রদ্ধাশীল থাকব। জীবনের নতুন অধ্যায়ে যেন শান্তি ও সম্মানের সঙ্গে এগিয়ে যেতে পারি, সেজন্য সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।

বর্তমানে নিজের গান নিয়েই ব্যস্ত থাকতে চান বলেও জানান কণা। তিনি লেখেন, এ মুহূর্তে আমি আমার গানের কাজে মনোনিবেশ করতে চাই, যেই কাজের মাধ্যমেই আমি এতদূর পর্যন্ত আসতে পেরেছি। আশা করি, আপনারা আমার এই সিদ্ধান্তকে সম্মান জানাবেন এবং সবসময় যেভাবে ভালোবাসা দিয়েছেন, ভবিষ্যতেও তা অব্যাহত রাখবেন।

শেষে কণা তার ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের উদ্দেশে কৃতজ্ঞতা প্রকাশ করেন। দীর্ঘ সাত বছর প্রেমের পর ২০১৯ সালের ২১ এপ্রিল ব্যবসায়ী ইফতেখার গহিনকে বিয়ে করেছিলেন কণা। সেই সম্পর্কের ছয় বছরের মাথায় এসে শেষ হলো এই দম্পতির পথচলা।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডাকাতির প্রস্তুতিকালে ৪ জন গ্রেপ্তার 

মেয়েটিকে রক্ষা করুন, সাংসদকে ইমপিচ করুন: জামায়াত এমপির ভিডিওকাণ্ডে শাহেদ আলম

জাতিসংঘে সেতুমন্ত্রী / সড়ক দুর্ঘটনা কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ার আহ্বান 

জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশনের শ্রদ্ধা

বস্ত্র খাতের সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর কমিটি গঠন

জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলা ইসরাফিলের ফেসবুক পোস্ট

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা 

সকালের নাশতা ছাড়া ব্যায়াম করা কি নিরাপদ? জানুন

২০২৭ সালের মধ্যে ‘সড়ক নিরাপত্তা আইন’ প্রণয়ন করবে সরকার

সুদানের চার অঙ্গরাজ্যে কলেরার সংক্রমণ, বাড়ছে উদ্বেগ

১০

শিশু ধর্ষণ মামলার প্রধান অভিযুক্ত হাটহাজারী থেকে গ্রেপ্তার

১১

ছাত্রশিবিরের উদ্যোগে দিনব্যাপী শাখা দায়িত্বশীল কর্মশালা অনুষ্ঠিত

১২

সেতুর পাশে পড়ে ছিল অজ্ঞাত নারীর মরদেহ 

১৩

শোকেরও ছুটি নেই

১৪

স্বামী ছিলেন জেলে, সংঘবদ্ধ ধর্ষণে স্ত্রী অন্তঃসত্ত্বা

১৫

ব্যাডমিন্টনের মাধ্যমে প্রবাসে বন্ধন ও সম্প্রীতির বার্তা

১৬

‘ইকোফিল’ উদ্যোগ চালু করল এনার্জিপ্যাক

১৭

টানা উত্তেজনায় পাঁচ সপ্তাহের সর্বোচ্চে তেলের দাম

১৮

প্রধানমন্ত্রীকে দেওয়া চিঠিতে দাবি / এমপি নজরুলের নির্দেশে হামলা হয়েছিল ড্রাইভারের ওপর

১৯

বিশ্ববাজারে দুই সপ্তাহের সর্বোচ্চে স্বর্ণের দাম

২০
X