কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৪০ এএম
আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৩, ০২:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

সিনেমা দেখে শাকিবকে জড়িয়ে ধরলেন রাষ্ট্রপতি

সিনেমা দেখে শাকিবকে জড়িয়ে ধরলেন রাষ্ট্রপতি। ছবি : সংগৃহীত
সিনেমা দেখে শাকিবকে জড়িয়ে ধরলেন রাষ্ট্রপতি। ছবি : সংগৃহীত

দর্শকপ্রিয় সিনেমা ‘প্রিয়তমা’। বেশ আলোচিত এই সিনেমায় অভিনয় করেছেন শাকিব খান। সিনেমাটি প্রযোজনা করেছেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের ছেলে আরশাদ আদনান।

ছেলের প্রযোজিত সিনেমাটি দেখেছেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন। শুক্রবার (১ সেপ্টেম্বর) রাজধানীর এসকেএস টাওয়ারে স্টার সিনেপ্লেক্সে সিনেমাটি দেখেন তিনি।সিনেমা দেখার পরে শাকিবকে জড়িয়ে ধরেন রাষ্ট্রপতি।

রাষ্ট্রপতির জন্য বিশেষ শো আয়োজন করা হয়েছিল। যেখানে একটি কেক কাটা হয়। এ সময় শাকিব খান, আরশাদ আদনান, হিমেল আশরাফ, প্রিন্স মাহমুদ, কোনাল, প্রিয়াংকা গোপ, তারিন, নুসরাত ফারিয়া, এলিনা শাম্মী, রিয়াদ, সোমেশ্বর অলিসহ সিনেমার অন্যান্য কলাকুশলীরা উপস্থিত ছিলেন।

সিনেমাটি দেখার পর রাষ্ট্রপতি সাংবাদিকদের বলেন, ‘প্রায় ৪০ বছর পর সিনেমা হলে সিনেমা দেখতে আসলাম।’

প্রিয়তমা সিনেমার কাহিনী লিখেছেন প্রয়াত ফারুক হোসেন। সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন কলকাতার নায়িকা ইধিকা পাল। পরিচালনা করেছেন হিমেল আশরাফ।

সিনেমাটিতে আরও অভিনয় করেছেন কাজী হায়াত, শহীদুজ্জামান সেলিম, এলিনা শাম্মী, ডন, সহীদ নবী প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদকবিরোধী অভিযানের সময় হ্যান্ডকাপ পরা মাদক ব্যবসায়ীকে ছিনতাই

ভোটের আগে ও পরে সরকারের কথায় মিল পাচ্ছি না : মজিবুর রহমান মঞ্জু

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসিল্যান্ডসহ আহত ৬

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

১০

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

১১

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

১২

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

১৩

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১৪

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১৫

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১৬

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১৭

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১৮

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১৯

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

২০
X