বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৭ জুলাই ২০২৫, ০৯:১৯ পিএম
অনলাইন সংস্করণ

শাকিবের নতুন সিনেমায় নায়িকা নিয়ে দীপা খন্দকারের প্রশ্ন, শুরু বিতর্ক

শাকিবের নতুন সিনেমায় নায়িকা নিয়ে দীপা খন্দকারের প্রশ্ন, শুরু বিতর্ক। ছবি : সংগৃহীত
শাকিবের নতুন সিনেমায় নায়িকা নিয়ে দীপা খন্দকারের প্রশ্ন, শুরু বিতর্ক। ছবি : সংগৃহীত

আসন্ন ঈদে মুক্তি পেতে যাওয়া শাকিব খান অভিনীত নতুন সিনেমা ‘ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা’ (ট্যাগলাইন : ‘আমি কালা’) নিয়ে শুরু হয়েছে বিতর্ক। বিশেষ করে সিনেমার নায়িকা হিসেবে টালিউডের মধুমিতা সরকারের নাম শোনা যাওয়ায় প্রশ্ন তুলেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী দীপা খন্দকার। তার এই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার ঝড় তুলেছে।

নব্বই দশকের ঢাকা শহরের আন্ডারওয়ার্ল্ডকে কেন্দ্র করে নির্মিতব্য এই সিনেমাটি পরিচালনা করছেন ছোট পর্দার পরিচিত মুখ আবু হায়াত মাহমুদ। জানা গেছে, সিনেমার কাহিনি অনেকটাই বাস্তব ঘটনা অবলম্বনে তৈরি হচ্ছে। শাকিব খানের বিপরীতে মধুমিতা সরকারের অভিনয়ের খবর ছড়িয়ে পড়তেই দীপা খন্দকার তার ফেসবুকে একটি পোস্ট শেয়ার করে লেখেন, ‘এটা কি যৌথ প্রযোজনার সিনেমা? যদি শুধু বাংলাদেশের হয়, তাহলে আমাদের দেশে কি লিড ফিমেল (নায়িকা) রোল করার মতো কোনো শিল্পী নেই? কেন এমন কাস্টিং হচ্ছে?’

দীপা খন্দকারের এই মন্তব্যের পর সামাজিক মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকে তার সঙ্গে একমত পোষণ করে দেশীয় নায়িকাদের সুযোগ দেওয়ার পক্ষে মত দিয়েছেন। অন্যদিকে, এমডি সুজন মল্লিকের মতো অনেকেই ভিন্নমত পোষণ করে মন্তব্য করেছেন, ‘শিল্পীদের কোনো দেশ হয় না, তারা সবার। বাংলাদেশের তুলনায় কলকাতার ফিমেলরাই অনেক সময় এগিয়ে থাকে। রাজ্জাকসহ অনেকেই তো কলকাতায় কাজ করেছেন।’

তবে সিনেমা সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে, ‘ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা’ সিনেমার শিরোনাম বা নায়িকা কেউই এখনো চূড়ান্ত হয়নি। পরিচালক আবু হায়াত মাহমুদ এবং শাকিব খান দুজনই নিশ্চিত করেছেন যে তারা আসন্ন ঈদে নতুন সিনেমা নিয়ে দর্শকের সামনে আসছেন, তবে বাকি বিষয়গুলো এখনো আলোচনার পর্যায়ে রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাবির এক শিক্ষকের বাধ্যতামূলক অবসর

বিশ্বমঞ্চে বাংলাদেশ ইউনিভার্সিটির স্থাপত্য বিভাগের সাফল্য

 হরমুজ প্রণালিতে টোল ছাড়াই চলবে জাহাজ

রাজশাহীর আমের স্বাদ নিলেন আমেরিকান রাষ্ট্রদূত

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া

খোলা ড্রামে ভোজ্যতেল : ভোক্তার অধিকার কোথায়?  

ক্লুলেস হত্যার রহস্য উদঘাটন, প্রধান আসামি গ্রেপ্তার

এএসআই পদে ২ হাজার শূন্য পদের জেলাভিত্তিক তালিকা প্রকাশ

নদীপথে পুশইনের চেষ্টা ভেস্তে দিল বিজিবি 

নেশার টাকার জন্য স্ত্রীকে মারধরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

১০

মিনিস্টারে চাকরির সুযোগ, বেতন ৭০ হাজার টাকা

১১

‘তাৎক্ষণিক প্রতিবাদ জানাতেই ভারত ছেড়েছি’

১২

টিকটক করায় স্ত্রীকে হত্যা

১৩

ইতালিতে অবৈধভাবে লোক পাঠানোর অভিযোগে বিমানের কর্মকর্তা গ্রেপ্তার

১৪

১৭৮ জনকে নিয়োগ দেবে ডিএনসিসি, আবেদন অনলাইনে

১৫

ইরান চুক্তি নিয়ে সতর্ক প্রতিক্রিয়া প্রভাবশালী ইসরায়েলপন্থি সংগঠনের

১৬

আদ্‌-দ্বীনের অন্য শাখা থাকলে, সেগুলোর কি হবে জানালেন মন্ত্রী

১৭

শিক্ষার চার স্তম্ভে আমূল পরিবর্তনের ঘোষণা গণশিক্ষা প্রতিমন্ত্রীর

১৮

৩ জেলায় চাকরি দেবে অ্যাপেক্স, আবেদন অনলাইনে

১৯

আদ-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালকের পদত্যাগ, দায়িত্বে জামালুন্নেসা

২০
X