রাজু আহমেদ
প্রকাশ : ১৮ জুলাই ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ১৯ জুলাই ২০২৫, ০৫:৫২ পিএম
প্রিন্ট সংস্করণ

মুক্তি পেল ‘আলী’

মুক্তি পেল ‘আলী’

অভিনেতা ইরফান সাজ্জাদ। নানামাত্রিক চরিত্রে অভিনয় করে কুড়িয়েছেন প্রশংসা। এবার আরও একটি নতুন চরিত্রে অভিনয় করছেন তিনি। সিনেমার নাম ‘আলী’। যেখানে অটিজমে আক্রান্ত এক তরুণের চরিত্রে দেখা যাবে তাকে।আলী সিনেমাটি আজ চারটি মাল্টিপ্লেক্সে মুক্তি পেয়েছে। যার মধ্যে রয়েছে ব্লকবাস্টার যমুনা ফিউচার পার্ক, স্টার সিনেপ্লেক্স, লায়ন সিনেমাস ও মমইন থিয়েটার। ‘আলী’ পরিচালনা করেছেন বিপ্লব হায়দার। সিনেমাটি নিয়ে তিনি বলেন, ‘গল্পটি একেবারই আলাদা এবং এখানে যারা অভিনয় করেছেন সবাই নিজের সেরাটি দিয়েছেন। যার প্রমাণ এরই মধ্যে পোস্টারে আমরা দিয়েছি। এরপর আজ সিনেমা মুক্তির পর দর্শক যে ভালোবাসা আমাদের দিয়েছে। তা সত্যই আনন্দের। আশা করছি, গোটা সপ্তাহ জুড়ে দর্শকের এমন উপস্থিতি থাকবে।’ এর আগে কোরবানির ঈদে সিনেমাটির মুক্তির ঘোষণা থাকলেও শেষ মুহূর্তে এসে পিছিয়ে যায়। সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ। পর্দায় তিনি এক বাকপ্রতিবন্ধী তরুণ আলীর চরিত্রে অভিনয় করেছেন, যিনি অটিজমেও আক্রান্ত। চিত্রনাট্যে আলীর সঙ্গে তার বোনের ভালো সম্পর্ক, পারিবারিক টানাপোড়েন ও আত্মপ্রতিষ্ঠার সংগ্রাম তুলে ধরা হয়েছে। আলী চরিত্র নিয়ে সাজ্জাদ বলেন, ‘‘পুরো সিনেমায় সাইন ল্যাঙ্গুয়েজে কথা বলেছি। শুটিংয়ের চার মাস আগে থেকেই সব কাজ বন্ধ রেখে চরিত্রের প্রস্তুতি নিয়েছি। শুধু ভাষা নয়, যারা অটিজম নিয়ে কাজ করেন, তাদের সঙ্গেও সময় কাটিয়েছি। ‘আলী’ চরিত্রটি দর্শকের মনে ‘দাগ কাটবে’ এমনই প্রত্যাশা আমার।’’ ইরফার ছাড়াও সিনেমার বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন শতাব্দী ওয়াদুদ, কাজী হায়াৎ, মিশা সওদাগরসহ অনেকে।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১০

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

১১

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

১২

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

১৩

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

১৪

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

১৫

ডিএমপির দুই থানায় নতুন ওসি

১৬

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

১৭

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

১৮

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৯

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

২০
X