শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ আগস্ট ২০২৫, ০৪:১১ পিএম
অনলাইন সংস্করণ

হিরো আলম প্রতিজ্ঞা ভঙ্গ করেছে, ডিভোর্স দেব : রিয়া মনি

কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম ও তার স্ত্রী রিয়া মনি। ছবি : সংগৃহীত
কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম ও তার স্ত্রী রিয়া মনি। ছবি : সংগৃহীত

আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম ফের আলোচনায়। গত মাসে আত্মহত্যার চেষ্টা ও স্ত্রীর নামে মামলা করার পর এবার নতুন করে স্ত্রী রিয়া মনিকে ঘিরে বিতর্কে জড়ালেন তিনি। এবার সামনে এসেছে তাদের বিচ্ছেদের ঘটনা।

হিরো আলম নতুন করে অভিযোগ এনেছেন, তার স্ত্রী রিয়া মনি কক্সবাজারে রাত কাটাচ্ছেন প্রেমিক ম্যাক্স অভির সঙ্গে। পোস্টে রিয়া মনি ও অভির দুটি ছবি এবং একটি হোটেল রুমের ভিডিওও শেয়ার করেন তিনি। সেই ভিডিও ঘিরে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়।

এ বিষয়ে বৃহস্পতিবার (৭ আগস্ট) রিয়া মনি গণমাধ্যমকে বলেন, ‘হ্যাঁ, আমরা কক্সবাজারে। আমি ও ম্যাক্স অভি একটা কাজে কক্সবাজারে এসেছি। তবে ঢাকায় গিয়ে আমি হিরো আলমকে ডিভোর্স দিব। হিরো আলম আমাকে দেওয়া প্রতিজ্ঞা ভঙ্গ করেছে। সে আত্মহত্যার নাটক করেছে, আমি তার কাছে ফিরে গেলাম, গিয়ে দেখি তার মধ্যে কোনো পরিবর্তন নেই। সে আগের মতোই আছে।’

রিয়া মনি বলেন, কয়েকদিন আগে বগুড়া যাওয়ার কথা বলে সে (হিরো আলম) ইতির কাছে গেছে। আমার কাছে ভিডিও আছে, চাইলে আমি ভিডিও দিতে পারবো। একবার মিথিলার কাছে যায় একবার ইতির কাছে যায়। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি হিরো আলমকে ডিভোর্স দিব। কারণ সে আমাকে দেওয়া কথা ভঙ্গ করেছে।

মডেল ম্যাক্স অভিকেই বিয়ে করবেন জানিয়ে আলোচিত এই মডেল বলেন, আমি সিদ্ধান্ত নিয়েছি হিরো আলমকে ডিভোর্স দেব। এরপর হাতে তিন মাস সময় থাকবে। এই তিনমাসে অভিকে আমি দেখব। যদি মনে হয় তার সঙ্গে থাকা যায় তাহলে আমি অভিকে বিয়ে করব।

এদিকে হিরো আলম সংবাদ সম্মেলনে বলেন, অনেকবার ক্ষমা করেছি রিয়া মনিকে। মেয়ের মাথায় কোরআন রেখে শপথ করে বলেছিল ম্যাক্স অভির সঙ্গে আর কোনোদিন কথা বলবে না। সে কথা রাখেনি। তার কথা মেনে আমি বগুড়ায় বাড়ি রং করতে গেছি। সেদিন রাতে সে ম্যাক্স অভির সঙ্গে কক্সবাজার গেছে। আমার ফোন ধরে না। আমাকে ব্লক লিস্টে রেখেছে। অন্য ফোন দিয়ে ভিডিও কল দিলে ধরে না।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে সম্পর্কের টানাপড়েন যাচ্ছে হিরো আলম ও তার স্ত্রী রিয়ামনির। আলমের বাবার মৃত্যুর পর থেকেই এই বিবাদ সামনে আসে। এরপর একাধিকবার রিয়া মনির বিরুদ্ধে অভিযোগ তোলেন আলম। রিয়া মনির বিরুদ্ধে থানায় মামলাও করেছেন হিরো আলম। সেই মামলায় গ্রেপ্তারও করা হয় রিয়া মনিকে। তবে এর পরদিন জামিন পান রিয়া মনি।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ বহিষ্কৃত সেই পুলিশ সদস্য

ইরানের বিরুদ্ধে ‘বৃহৎ সামরিক হামলা’ বিবেচনায়: ট্রাম্প

লেবাননে প্যারামেডিকদের ওপর ইসরায়েলের ড্রোন হামলা

ওমরাহ পালনে গিয়ে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের নিহত ৩

নিরাপত্তার জেরে ইরান থেকে দূতাবাসকর্মীদের প্রত্যাহার করে নিল যুক্তরাজ্য

দেশে চাঁদাবাজি-দুর্নীতি আগের চেয়েও বেড়েছে: গাজী আতাউর

জলাবদ্ধ সড়কে হাঁস ছেড়ে ব্যতিক্রমী প্রতিবাদ 

১০

জাবি চিকিৎসা কেন্দ্র উন্নয়নে প্রশাসনের ৫ সিদ্ধান্ত

১১

মেসি-ইয়ামালদের মহারণ কবে? জানা গেল সম্ভাব্য সময়

১২

জাসদ-ছাত্রলীগ থেকে জামায়াত, এক ভিডিওতে সব হারালেন এমপি নজরুল  

১৩

হাতিরঝিলে শিশুসহ মায়ের আত্মহত্যার চেষ্টা, উদ্ধার করলেন আনসার সদস্য

১৪

আবাসিক হোটেলে গৃহবধূ হত্যা: জবানবন্দি দিলেন আসামি

১৫

মিরপুরের জনসভায় জামায়াত আমির  / ‘এই আসলাম’ বলে ১৩বার ফেল করেছেন শেখ হাসিনা

১৬

মানবপাচারের শিকার ২৮৯ নাগরিককে দেশে ফিরিয়ে নিল রুয়ান্ডা

১৭

ভারতের হয়ে প্রথম ফিফটি সূর্যবংশীর, গড়লেন বিশ্ব রেকর্ড

১৮

লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য সেলিম হাসপাতালে ভর্তি

১৯

১০ বছর বয়সী খাদিজার মৃত্যু, ডাক্তারের বিরুদ্ধে ভুল চিকিৎসার অভিযোগ 

২০
X