রাজু আহমেদ
প্রকাশ : ১৮ আগস্ট ২০২৫, ০৭:২৪ পিএম
আপডেট : ২১ আগস্ট ২০২৫, ০৩:২৮ পিএম
অনলাইন সংস্করণ

রণবীরের সঙ্গে মিল পান ভক্তরা : জয় চৌধুরী

রণবীর কাপুর ও জয় চৌধুরী। ছবি : সংগৃহীত
রণবীর কাপুর ও জয় চৌধুরী। ছবি : সংগৃহীত

ঢালিউডের আলোচিত নায়ক ও বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাংগঠনিক সম্পাদক চিত্রনায়ক জয় চৌধুরী। সিনেমায় অভিনয় ছাড়াও ব্যক্তিগত জীবন নিয়ে নানা সময়েও আলোচনায় থাকেন এই নায়ক।

সম্প্রতি দৈনিক কালবেলা পত্রিকার ডিজিটাল প্ল্যাটফর্ম ‘তারাবেলা’ নামে সেলিব্রিটি শোতে অতিথি হয়েছিলেন জয়। উপস্থাপিকার প্রশ্ন, ভক্তরা তাকে কোন আন্তর্জাতিক নায়কের সঙ্গে তুলনা করে? এর জবাবে জয় স্পষ্ট করেন, ‘হলিউডের নয়, তবে আমার ভক্তরা অনেকেই আমাকে রণবীর কাপুরের সঙ্গে মিলিয়ে ফেলে।’

পরে উপস্থাপিকা প্রশ্ন করেন, ‘তাহলে কি আমরা জয় চৌধুরীকে বলতে পারি বাংলার রণবীর কাপুর?’ উত্তরে জয় বলেন, ‘এরকম কিছু না। তবে অনেক দর্শকরাই এ কথা বলে।’

জয় অভিনীত ‘প্রেম প্রীতির বন্ধন’ চলচ্চিত্রটি গত বছর মুক্তি পায়। এতে তার বিপরীতে ছিলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। ২০১২ সালে ‘এক জবান’ সিনেমার মাধ্যমে জয়ের ক্যারিয়ার শুরু হয়। তিনি হিটম্যান, চিনি বিবি, আজব প্রেম এবং অন্তর জ্বালাসহ বেশ কিছু সিনেমায় অভিনয় করেছেন।

আগামীতে ঢাকার শীর্ষ সন্ত্রাসী পিচ্চি হান্নানকে নিয়ে কলকাতায় নির্মিত হতে যাচ্ছে হান্নান নামে সিনেমা। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন জয় চৌধুরী। বলে রাখা ভালো, ২০০৪ সালের ২৬ জুন র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হন পিচ্চি হান্নান। এই সিনেমাটি পরিচালনা করছেন কলকাতার শুভজিৎ রায় চক্রবর্তী। এছাড়া অপারেশন জ্যাকপট নামে মুক্তিযুদ্ধ ভিত্তিক সিনেমায় অভিনয় করেছেন জয় চৌধুরী।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

১০

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১১

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১২

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১৩

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৪

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৫

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৬

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৭

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৮

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৯

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

২০
X