বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ২০ আগস্ট ২০২৫, ১০:০৪ এএম
আপডেট : ২০ আগস্ট ২০২৫, ১০:১৩ এএম
অনলাইন সংস্করণ

কানাডা মাতাতে যাচ্ছেন জায়েদ খান

জায়েদ খান। ছবি : সংগৃহীত
জায়েদ খান। ছবি : সংগৃহীত

দীর্ঘদিন ধরে নিউইয়র্কে অবস্থান করছেন ঢাকাই সিনেমার চিত্রনায়ক জায়েদ খান। আর সেখানে থেকেই জনপ্রিয় এ অভিনেতা প্রথমবারের মতো মঞ্চ মাতাতে যাচ্ছেন কানাডার মন্ট্রিয়ালের সবচেয়ে বড় বাংলাদেশি সাংস্কৃতিক আসর ফোবানা সম্মেলনে। আগামী ২৯-৩১ আগস্ট অনুষ্ঠিত হতে যাওয়া এই মহোৎসবে জায়েদ খানের সঙ্গে মঞ্চ কাঁপাবেন আরও অনেক শিল্পী, যেখানে বাঙালি সংস্কৃতি, সংগীত আর চলচ্চিত্রের রঙ মিশে যাবে এক বর্ণিল আবেশে।

অনুষ্ঠানটি সম্পর্কে জায়েদ খান বলেন, ‘ফোবানা সম্মেলন একটি বড় আয়োজন। এটা খুবই প্রেস্টিজিয়াস একটি অনুষ্ঠান। আমি সম্মানিতবোধ করছি যে, প্রথমবারের মতো আগামী ৩১ আগস্ট আমি এখানে পারফর্ম করতে পারব। সেদিন আরও অনেক নামকরা শিল্পী আমার সঙ্গে পারফর্ম করবেন। আশা করি, অনুষ্ঠানটি সাফল্যমণ্ডিত হবে।

প্রসঙ্গত, বর্তমানে যুক্তরাষ্ট্রভিত্তিক বাংলা গণমাধ্যম ‘ঠিকানা’-এর টক শো ‘ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান’ সঞ্চালনা করছেন জায়েদ খান। পাশাপাশি বর্তমানে দেশে মুক্তির অপেক্ষায় আছে জায়েদ খান অভিনীত ‘বাহাদুরী’ সিনেমা। শফিক হাসান পরিচালিত সিনেমাটিতে জায়েদ খানের বিপরীতে রয়েছেন চিত্রনায়িকা মৌ খান। ২০২২ সালে সিনেমাটির নির্মাণকাজ শেষ হলেও মুক্তি থমকে আছে।

এদিকে উত্তর আমেরিকায় বাংলাদেশিদের সবচেয়ে বড় সংগঠন ‘ফোবানা’ (ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোসিয়েশন ইন নর্থ আমেরিকা) সম্মেলনের সব প্রস্তুতি চূড়ান্ত হয়েছে বলে জানা যায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের জব্দকৃত সম্পদ নিয়ে নতুন পরিকল্পনা সাজাচ্ছে যুক্তরাষ্ট্র

১০ বছরের শিশুকে ‘ধর্ষণ’, অভিযুক্তকে গণপিটুনির পর পুলিশে সোপর্দ

৪ বার সঠিক পূর্বাভাস দেওয়া প্রতিষ্ঠান জানাল ২০২৬ বিশ্বকাপের চ্যাম্পিয়ন কে

আদ্-দ্বীনে ৬ নবজাতকের মৃত্যু / মারা যাওয়া প্রত্যেক শিশুর পরিবার পাবে ৮০ লাখ টাকা : শিশির মনির

শাকিব বুবলীর দ্বিতীয় সন্তানের আগমন ঘটল কোথায়?

লাঠিসোঁটা নিয়ে বিএসএফকে ধাওয়া দিল এলাকাবাসী

এমপিওর দাবিতে অবস্থানরত শিক্ষকদের পানি-স্যালাইন দিলো ছাত্র জমিয়ত

দুই মাদক কারবারীকে ইট দিয়ে বেধড়ক মারপিট, ভিডিও ভাইরাল

২৪ বিলিয়ন ডলারের জন্যই থমকে আছে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা

ইসরায়েলে বন্দুকধারীদের গুলিবর্ষণ, বহু হতাহত 

১০

বিশ্বকাপে রেকর্ড ১২৪৮ ফুটবলার, দেখে নিন ৪৮ দেশের চূড়ান্ত স্কোয়াড

১১

কে জিতলো? অপু বুবলীকে নিয়ে মেতেছেন ভক্তরা

১২

ব্রিটিশ ও চীনা ব্যবসায়ীদের নিয়ে ইএটিএল ইনোভেশন হাবের আলোচনা সভা

১৩

ব্রাহ্মণবাড়িয়ায় দুই গোষ্ঠীর সংঘর্ষে আহত ২০

১৪

শূন্যরেখায় অনিশ্চয়তার ৫৬ ঘণ্টা

১৫

বিশ্বকাপের জন্য ৭২ কোটি টাকায় মিডিয়া স্বত্ব কিনছে সরকার

১৬

জাতীয় সংসদে বাজেট অধিবেশন শুরু

১৭

বুবলীর খবরের মাঝেই অপুর পোস্টে কিসের ইঙ্গিত!

১৮

দীর্ঘ দুই দশক পর নারী প্রধানমন্ত্রী পেতে যাচ্ছে দক্ষিণ কোরিয়া

১৯

বাংলাদেশের ফাইনালে ওঠার লড়াই আজ

২০
X