মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

রাজ রিপার অভিনয় ছাড়া প্রসঙ্গে যা বললেন বর্ষা

রাজ রিপার অভিনয় ছাড়া প্রসঙ্গে যা বললেন বর্ষা

ঢালিউডের চিত্রনায়িকা রাজ রিপা সামাজিক মাধ্যমে একটি আবেগঘন পোস্ট শেয়ার করে জানিয়েছেন, তিনি সিনেমা ইন্ডাস্ট্রি ছেড়ে দিতে চলেছেন। দীর্ঘ ৭ বছরের কঠোর পরিশ্রমের পরও নিজের স্বপ্নের সিনেমা ‘মুক্তি’ সম্পূর্ণ করতে না পারায় তিনি মানসিকভাবে চাপের মধ্যে রয়েছেন। আর এ প্রসঙ্গে রিপার পাশে দাঁড়িয়েছেন ঢালিউডের আরেক নায়িকা আফিয়া নুসরাত বর্ষা।

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে করা সুদীর্ঘ পোস্টে রিপা অভিযোগ করেছেন, “৪ বছর ধরে ‘মুক্তি’ সিনেমার জন্য মানসিক যন্ত্রণা সহ্য করেছি, টাকা ও সময় উভয়ই ক্ষয় হয়েছে। আমাকে নায়িকা বানানোর স্বপ্ন দেখিয়ে পরিচালক শুধু নিজের সুবিধা নিয়েছেন। ৮ বছরেও ‘মুক্তি’ ছাড়া কোনো সিনেমা হয়নি। একলা একা ৭ বছরের পথ পাড়ি দিয়েছি। ভালো-মন্দ সবকিছু দেখেছি। আলহামদুলিল্লাহ কারও সাথে বেইমানি করিনি, কারও কাছে দেনা নেই। খুব দ্রুত সবাইকে ছেড়ে চলে যাব, এই ইন্ডাস্ট্রি আমার মতো বোকা মানুষের জন‍্য না।”

রাজ রিপার পোস্টটিকে নিজের টাইমলাইনে শেয়ার করে বর্ষা লেখেন, “স্বপ্ন মাটি চাপা দিবা দাও কিন্তু এমন স্বপ্ন মাটি চাপা দিওনা যে স্বপ্ন জেগে আছে কিন্তু ধরা ছোঁয়ার বাইরে। তোমার জীবনের সিদ্ধান্ত তোমাকেই নিতে হবে, যার কেউ নেই তার জন্য আল্লাহ আছেন। তোমার মতো কেউ কেউ এমন কঠিন জীবনযাপন করছে এই মিডিয়ায় তা তুমি আমি ভালো করে জানি। আসলে ভালো মন, নরম মনের মেয়েদের জন্য এই রঙিন জীবন না রিপা! চামড়া যাদের অনেক শক্ত শত শত কমেন্টের জন্য যাদের কিছু আসে যায় না তারাই এই জীবনে ভালো থাকবে।”

সবশেষ রিপাকে উদ্দেশ্য বর্ষা বলেন, “মিলিয়ে নিও, তুমিও জানো ভালো করে কি করলে কি হয়। নামাজ পড়ে আল্লাহ পাককে বলো, তোমার মনে যেন শান্তি পায়। নতুন শুরু দিয়ে নতুন স্বপ্ন নিয়ে জীবন কে আবার ভাবতে শিখতে পার। হেরে যাওয়া কিন্তু সমাধান নয়। দোয়া রইলো তোমার জন্য। বয়স আর কত তোমার, অনেক সময় পড়ে আছে তোমার জন্য, নিজেকে নতুনভাবে সাজাও। বোকা মেয়ে তুমি, ব্যর্থ তুমি হওনি, ব্যর্থ সেই যে তার ওয়াদা রক্ষা করতে পারেনি!”

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১০

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১১

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১২

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১৩

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১৪

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৫

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১৬

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১৭

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১৮

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১৯

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

২০
X