স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫৪ পিএম
আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৯:১০ পিএম
অনলাইন সংস্করণ

টি-টোয়েন্টি থেকে ওয়ানডে ইনিংস : পূর্ণ মেয়াদে বিসিবি চালাতে চান বুলবুল

আমিনুল ইসলাম। ছবি : সংগৃহীত
আমিনুল ইসলাম। ছবি : সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন সাবেক জাতীয় ওপেনার ও বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। নিজেই এ ঘোষণা দিয়েছেন তিনি।

বোর্ডের দায়িত্ব নেওয়ার সময় বুলবুল বলেছিলেন, তিনি এসেছেন ‘টি-টোয়েন্টি ইনিংস’ খেলতে। তবে এবার ভোটে লড়াইয়ের ঘোষণা দিয়ে জানালেন, সেটি আর সংক্ষিপ্ত নয় বরং এখন তিনি নামছেন ‘ওয়ানডে ম্যাচ’ খেলতে।

সিলেটে গণমাধ্যমকে দেওয়া বক্তব্যে বুলবুল বলেন, ‘আমি শুরুতে বলেছিলাম এটি হবে দ্রুত ইনিংস। কিন্তু কাজ তো শেষ হয়নি। অনেক উদ্যোগ ভালোভাবে এগোচ্ছে। তাই ভাবছি টি-টোয়েন্টি থেকে ওয়ানডেতে রূপান্তরিত হব।’

জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) সরাসরি মনোনয়নের মাধ্যমে প্রথমে বিসিবির কাউন্সিলর হিসেবে প্রবেশ করেন তিনি। সেখান থেকে নির্বাচিত হয়ে বোর্ড সভাপতির দায়িত্ব পান। এবারও এনএসসির সঙ্গে আলোচনার প্রশ্নে তিনি বলেন, ‘এখনো কোনো আলোচনা হয়নি। কেবল ইচ্ছা প্রকাশ করেছি। সবকিছু ঠিক হলে লড়ব।’

অক্টোবরে প্রথম সপ্তাহেই অনুষ্ঠিত হবে বিসিবির নির্বাচন। ইতোমধ্যে আলোচনা শুরু হয়েছে— কে আসবেন সভাপতির দৌড়ে, কার গ্রহণযোগ্যতা বেশি হবে, আর কারা নির্বাচিত হবেন কাউন্সিলর হিসেবে।

সোমবার বিসিবির ভার্চুয়াল সভায় নির্বাচনসূচি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।

তবে বুলবুল একা নন। ইতোমধ্যেই প্রার্থিতা ঘোষণা করেছেন সাবেক সভাপতি ফারুক আহমেদ ও সাবেক অধিনায়ক তামিম ইকবাল। ফলে সামনে অপেক্ষা করছে তারকাখচিত ও হাইভোল্টেজ নির্বাচন।

তামিমের সঙ্গে কথা হয়েছে কি না- এমন প্রশ্নে বুলবুল বলেন, ‘এখনো তামিমের সঙ্গে কোনো আলোচনা হয়নি। তবে আমি আশা করি পারস্পরিক শ্রদ্ধা ও সহযোগিতা থাকবে। কারণ দিনের শেষে আমরা সবাই ক্রিকেটের জন্যই কাজ করছি।’

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিপিং রিপোর্টার্স ফোরামের সভাপতি হাবিব, সম্পাদক রাকিব

সাহাবুদ্দিনের গ্রেপ্তার চায় বাংলাদেশ খেলাফত মজলিস

ফাইনাল পুনরায় আয়োজনের দাবিতে পিটিশন, মুখ খুললেন গোল্ডেন বলজয়ী পেদ্রো

থাইল্যান্ডে ১০ হাজার বাংলাদেশির কর্মসংস্থানের সম্ভাবনা

মতিঝিল মেট্রো স্টেশনের নিচে ছাতার মধ্যে বোমা

প্রধানমন্ত্রীর পক্ষে ‘ফার্স্ট এইড বক্স’ উপহার পেলেন সিএনজি চালানো সেই ছাত্রদল নেতা

বাব আল-মান্দেব প্রণালি নিয়ে হুতিদের নতুন ঘোষণা  

মেয়েটি নিজেই গাজী নজরুলের সেবা করতে চেয়েছিল: জামায়াত এমপি 

চট্টগ্রামে উল্টো রথযাত্রায় মানুষের ঢল

রোববার বঙ্গভবন ছাড়বেন সাহাবুদ্দিন

১০

এক মেয়াদে তিন সরকারপ্রধান, আরও যে নতুন রেকর্ড সাহাবুদ্দিনের

১১

মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাদের অবস্থান থেকে বেসামরিকদের দূরে থাকার আহ্বান ইরানের

১২

৭৭ কোটি টাকার ক্ষতি / চট্টগ্রামে বন্যায় ১ লাখ ৬১ হাজার পশু ও হাঁস-মুরগির মৃত্যু

১৩

পূর্ণিমার প্রশ্নে অকপট শাকিব খান

১৪

শুক্রবারও ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান, প্রতিহত করার দাবি জর্ডানের

১৫

রবীন্দ্রনাথ-ওকাম্পো স্মরণে ‘রবীন্দ্রনাথের দ্বিতীয় বিজয়া’

১৬

স্পিকারের দায়িত্বে কায়সার কামাল

১৭

ব্লিচার রিপোর্টের প্রতিবেদন / বিশ্বকাপের ‘ফ্লপ’ একাদশ ঘোষণা, রোনালদোসহ জায়গা পেলেন যারা

১৮

পদত্যাগের পরও আজীবন যেসব সুবিধা পাবেন মো. সাহাবুদ্দিন

১৯

নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল’র প্রথম আসর আগামী ২ আগস্ট

২০
X