চবি প্রতিনিধি
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

চবিতে সংঘর্ষ : জরুরি সিন্ডিকেট সভায় ১২ সিদ্ধান্ত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিনেট কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলন। ছবি : কালবেলা
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিনেট কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলন। ছবি : কালবেলা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষের ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের ৫৬৩তম জরুরি সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়েছে। এতে মডেল থানা ও নিরাপত্তা চৌকি স্থাপন, ১০টি হল নির্মাণসহ মোট ১৩টি সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মঙ্গলবার (০২ সেপ্টেম্বর) রাত ৮টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব সিদ্ধান্ত জানানো হয়।

সভায় শিক্ষার্থীদের ওপর স্থানীয়দের হামলার তীব্র নিন্দা জানানো হয় এবং আহত শিক্ষার্থীদের উন্নত চিকিৎসার দায়িত্ব বিশ্ববিদ্যালয় নেওয়ার ঘোষণা দেওয়া হয়। পাশাপাশি আহতদের তালিকা তৈরি, মডেল থানা ও নিরাপত্তা চৌকি স্থাপন, শাটল ট্রেনে নিরাপত্তা জোরদারের সিদ্ধান্ত নেওয়া হয়।

এ ছাড়া শিক্ষার্থীদের আবাসন সংকট নিরসনে ১০ তলা বিশিষ্ট পাঁচটি ছাত্র ও পাঁচটি ছাত্রী হল নির্মাণের উদ্যোগ, বিদ্যমান আবাসিক হল সংস্কার এবং শিক্ষার্থীদের বসবাসরত কটেজ মালিকদের সঙ্গে আলোচনার সিদ্ধান্ত হয়। মেডিকেল সেন্টারকে আধুনিকায়ন করে ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে রূপান্তর এবং ২টি নতুন অ্যাম্বুলেন্স কেনার পরিকল্পনা গ্রহণ করা হয়।

সিন্ডিকেট সভায় সংঘর্ষের ঘটনাগুলো তদন্তে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের জন্য সরকারের কাছে সুপারিশ করা হয় এবং বিশ্ববিদ্যালয় নিজ উদ্যোগেও একটি কমিটি গঠন করেছে। বিদ্যমান পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত স্ট্রাইকিং ফোর্স মোতায়েন রাখার পাশাপাশি টহল জোরদার করতে কর্তৃপক্ষকে অনুরোধ জানানো হয়।

একই সঙ্গে একাডেমিক কার্যক্রম স্বাভাবিক রাখতে স্টেকহোল্ডারদের সঙ্গে মতবিনিময়ের সিদ্ধান্ত হয়। স্থানীয়দের ক্ষয়ক্ষতি নিরূপণ করে তা পূরণের জন্য সরকারকে অনুরোধ জানানোর পাশাপাশি বিশ্ববিদ্যালয় সহযোগিতার আশ্বাস দেয়।

এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন, উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মো. শামীম উদ্দিন খান, সিন্ডিকেট সদস্য সচিব ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম এবং সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. মো. হাশমত আলী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রিয়জন হারানোর শোকে কাতর ব্যক্তিকে এই ৭ কথা বলা উচিত নয়

২০২৫ সালে যুদ্ধে নিহত হয়েছেন প্রায় আড়াই লাখ মানুষ

স্কুল ফিডিং প্রকল্পে নিম্নমানের খাবার সরবরাহ, মাদারীপুর থেকে গ্রেপ্তার ২

মৃত্যুর গুজব ছড়ালেও সুস্থ আছেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি

স্কুল ফিডিং প্রকল্পে অনিয়ম ও নিম্নমানের খাবার সরবরাহের দায়ে গ্রেপ্তার ২

চলন্ত মাইক্রোবাসে আগুন

‘অবাস্তব কিছু দেখানো হয়নি’ সমালোচনা প্রসঙ্গে নীহা

বিয়ের অনুষ্ঠানে মসজিদে খেজুর ছিটানো যাবে কি

প্রচুর রাগ হলেও শাকিবই আমার রাগ ভাঙায়: বুবলী

তামিম-মোসাদ্দেকে ভর করে অজিদের চ্যালেঞ্জিং লক্ষ্য ছুড়ে দিল টাইগাররা

১০

বিতর্কের মুখে ‘পেদ্দি’ থেকে মুছল জাহ্নবীর আবেদনময়ী দৃশ্য

১১

২ হাজার ২৬৬ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

১২

১০ লিটার দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা সমর্থকের ব্রাজিলে যোগদান

১৩

ডাকাতি করতে গিয়ে মা-মেয়েকে সঙ্ঘবদ্ধ ‘ধর্ষণ’

১৪

বছরে কতবার পরিষ্কার করা হয় মসজিদে নববী?

১৫

আত্মসমর্পণের পর পাঁচ আ.লীগ নেতা কারাগারে

১৬

সীমান্তে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা নিহত

১৭

একনেকে ৮ প্রকল্প অনুমোদন

১৮

কিউবায় ১৫০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প

১৯

পরম আমাকে বিয়ে করেনি বলে তাদের ভীষণ দুঃখ: রাইমা

২০
X