কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২১ পিএম
আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

বিরোধীরা আমার মৃত মাকে গালিগালাজ করেছে : মোদি

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

কয়েক দিন আগেই বিহারে মোদির মৃত মাকে নিয়ে গালি দেওয়া হয়েছিল বিহারের একটি রাজনৈতিক জনসভা থেকে। এমনটাই অভিযোগ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিহারে কংগ্রেস-আরজেডি জোটের সমালোচনার পর এ অভিযোগ করেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে এ খবর জানানো হয়।

নরেন্দ্র মোদি বলেছেন, বিহারে আরজেডি-কংগ্রেস মঞ্চ থেকে আমার মাকে উদ্দেশ্য করে গালি ব্যবহার করা হয়েছিল। এসব অপবাদ কেবল আমার মাকেই নয়, ভারতের প্রতিটি মা ও বোনকে অপমান করেছে। আমি জানি এই কথা শোনার পর আপনারাও আমার মতোই কষ্ট পেয়েছেন।

ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রায় ২০ লাখ নারীকে সম্বোধন করে ভারতের প্রধানমন্ত্রী বলেন, তার প্রয়াত মা হিরাবেন মোদি দারিদ্র্যের বিরুদ্ধে সংগ্রাম করে তাকে এবং তার ভাই-বোনদের মানুষ করেছেন।

তিনি আরও বলেন, মা অসুস্থ থাকতেন, কিন্তু কাজ করে যেতেন। আমাদের জন্য কাপড় তৈরি করতে তিনি প্রতিটি পয়সা জমিয়ে রাখতেন। আমাদের দেশে এমন কোটি কোটি মা আছেন। দেব-দেবীর চেয়েও মায়ের স্থান উঁচু।

নিজের মায়ের মৃত্যুর কথা উল্লেখ করে মোদি বলেন, আমার মায়ের রাজনীতির সঙ্গে কোনো সম্পর্ক ছিল না। আরজেডি-কংগ্রেস প্ল্যাটফর্ম থেকে তাকে ঘৃণ্য পরিস্থিতির শিকার হতে হয়েছিল। এটি অত্যন্ত দুঃখজনক, বেদনাদায়ক এবং পীড়াদায়ক।

মোদির ভাষ্য, কংগ্রেস-আরজেডির মঞ্চে যে অপবাদ দেওয়া হয়েছিল তা শুধু আমার মায়ের জন্য নয়, কোটি কোটি মা-বোনের জন্যও অপমানের। রাজপরিবারে জন্ম নেওয়া রাজকুমাররা একজন সুবিধাবঞ্চিত মায়ের কষ্ট এবং তার ছেলের সংগ্রাম বুঝতে পারবেন না। এই মানুষগুলো সোনা-রুপার চামচ মুখে জন্মেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বরাষ্ট্রমন্ত্রীকে পাশে বসিয়ে গাড়ি চালালেন প্রধানমন্ত্রী

দিনেদুপুরে যুবদল নেতা মাসুদকে গুলি করে হত্যা

বাজেট ব্যবসা ও বিনিয়োগবান্ধব : চিটাগাং চেম্বার সভাপতি

শুধু ১৪০ নয়, ২২০ কোটি মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে : তথ্যমন্ত্রী

আপত্তিকর ভিডিও, নারী প্যানেল চেয়ারম্যানকে অব্যাহতি

নাঈমকে হেনস্থা, প্রতিবাদে সরব সতীর্থরা

ধর্ষণ মামলায় শিবিরের সেই কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

ক্যানসারের ওষুধের দাম ৫০ শতাংশ পর্যন্ত বাড়াল ভারত

আনসার-ভিডিপিতে জাপানিজ ভাষা শিক্ষার সুযোগ

বড় বিভ্রাটের কবলে ফেসবুক, কী ঘটেছিল সেই এক ঘণ্টায়

১০

নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

১১

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে মৃত বেড়ে ৬১

১২

ফ্রান্স ও স্লোভাকিয়া সফরে গেলেন মোদি

১৩

শহরের মতো হয়ে গেছে গ্রাম, বদলে যাচ্ছে নগরের সংজ্ঞা

১৪

গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ’র অগ্রণী ভূমিকা

১৫

সাবলেট বাসায় কিশোরীকে ধর্ষণচেষ্টা, গণপিটুনি দিল এলাকাবাসী

১৬

নেপালের রাষ্ট্রপতিকে আম উপহার পাঠাল বাংলাদেশ

১৭

মে মাসে সড়কে ঝরল ৬২২ প্রাণ : যাত্রী কল্যাণ সমিতি

১৮

এশিয়াওয়ান আশিয়ান সামিট / ‘গ্রেটেস্ট ব্র্যান্ড’ ল্যাবএইড ক্যানসার হাসপাতাল, ‘গ্রেটেস্ট লিডার’ সাকিফ শামীম

১৯

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১৫ জন পুশইন, প্রতিহত করল বিজিবি

২০
X