কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৫, ০১:০৫ এএম
অনলাইন সংস্করণ

নাটোরে ডা. আমিরুলকে হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচার দাবি ড্যাবের

ড্যাবের লোগো। ছবি : সংগৃহীত
ড্যাবের লোগো। ছবি : সংগৃহীত

নাটোর জেলা বিএমএর আহ্বায়ক, ক্লিনিক-ডায়াগনস্টিক মালিক অ্যাসোসিয়েশনের সভাপতি ও নাটোর জেলা ড্যাবের সাবেক সভাপতি ডা. আমিরুল ইসলামকে তার নিজস্ব জনসেবা হাসপাতালের তৃতীয় তলার একটি কক্ষে গলা কেটে হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)।

সোমবার (১ সেপ্টেম্বর) এক বিবৃতিতে সংগঠনের সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশিদ ও মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিল বলেন, ‘একজন চিকিৎসককে গলা কেটে হত্যার মতো ঘটনা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম খারাপ অবস্থাকে নির্দেশ করে। একজন নাগরিকের জীবনের নিরাপত্তা দেওয়া রাষ্ট্রের মৌলিক দায়িত্ব। কিন্তু অন্তর্বর্তী সরকার নাগরিকদের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে।’

তারা বলেন, ‘আমরা ডা. আমিরুল ইসলামের হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তার করে তাদের সর্বোচ্চ শাস্তি প্রদানের জন্য সরকারের কাছে দাবি জানাচ্ছি।’

ড্যাব নেতৃদ্বয় হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘যদি ডা. আমিরুল ইসলামের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তি প্রদান করা না হয় এবং চিকিৎসকদের নিরাপদ কর্মস্থল নিশ্চিত করা না হয়, তাহলে ড্যাব চিকিৎসক ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে আন্দোলন গড়ে তুলবে। ডা. আমিরুল ইসলামের মতো আর কাউকে যেন এরকম জঘন্য হত্যাকাণ্ডের শিকার হতে না হয়।’

কালবেলা/নূর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১০

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১১

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১২

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১৩

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১৪

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১৫

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১৬

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১৭

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৮

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৯

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

২০
X