পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২৬ পিএম
অনলাইন সংস্করণ

ঝড়ের কবলে পড়ে বঙ্গোপসাগরে ট্রলার ডুবি

প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।

ঝড়ের কবলে পড়ে বঙ্গোপসাগরে মাছ ধরার সময় বরগুনার পাথরঘাটার এফবি আবদুল্লাহ তুফান নামের একটি ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। তবে ট্রলারে থাকা ১৮ জেলেকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। এখনো ট্রলারের সন্ধান পাওয়া যায়নি।

সোমবার (০১ সেপ্টেম্বর) রাত ২টার দিকে উপকূল থেকে প্রায় ১০০ কিলোমিটার দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন বরগুনা জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী।

তিনি জানান, পাথরঘাটার চরদুয়ানি ইউনিয়নের বাসিন্দা সগির কোম্পানির মালিকানাধীন ‘এফবি আবদুল্লাহ তুফান’ নামের ট্রলারটি ডুবে যায়।ট্রলারে থাকা মালামালসহ প্রায় এক কোটি টাকা মূল্যের ট্রলারটি ডুবে যায়।

ট্রলারের মালিক মো. সগির কোম্পানি জানান, তিন দিন আগে ১৮ জেলে নিয়ে ট্রলারটি সাগরে পাঠাই। সোমবার রাতে মাছ ধরার জন্য জেলেরা সাগরে জাল ফেলে অপেক্ষা করতে থাকে। ঠিক রাত আড়াইটার দিকে ঝড়ের কবলে পড়ে হঠাৎ ডুবে যায় ট্রলারটি। মুহূর্তের মধ্যে ট্রলারে থাকা জেলেরা প্রাণে বাঁচতে লাফিয়ে পানিতে লাফ দেয়। পরে ভাসতে থাকা অবস্থায় মহিপুর এলাকার একটি ট্রলারের জেলেরা তাদের উদ্ধার করে। এরই মধ্যে ট্রলারটি খোঁজ করার জন্য সাগরে উদ্ধার অভিযান চলছে।

পাথরঘাটা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা হাসিবুল হক বলেন, গভীর সমুদ্রে ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। ট্রলারে থাকা ১৮ জেলে জীবিত উদ্ধার হয়েছে। ডুবে যাওয়া ট্রলারটি উদ্ধারে বিভিন্ন জায়গায় খোঁজখবর নিচ্ছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কক্সবাজারে পাচারচক্রের সদস্য আটক

আজ শুরু হচ্ছে বাংলাদেশ-অস্ট্রেলিয়া লড়াই

ট্রাম্প-নেতানিয়াহুর বাগযুদ্ধকে ‘প্রেমিক-প্রেমিকার ঝগড়া’ বললেন ইসরায়েলি রাষ্ট্রদূত

খাল নেই, তবু কোটি টাকার সেতু

দৃষ্টিহীন মালেকের হাত ধরে আলোকিত হচ্ছে শত শত শিক্ষার্থীর ভবিষ্যৎ

দেশের ৪ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ

প্রকৃতির অলংকার অনিন্দ্যসুন্দর প্রজাপতি ‘হরতনি’

ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে : মাহদী আমিন

যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধা, বিশ্বকাপ থেকে বাদ রেফারি ওমর আরতান

নেইমারের চোটের বর্তমান অবস্থা জানাল ব্রাজিল

১০

হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধ শেষ হয়নি : নেতানিয়াহু

১১

ডিআইজির কক্ষ থেকে আরও ২ কালনাগিনী সাপ উদ্ধার

১২

আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১৩

নাইটক্লাব কাণ্ডে তদন্তে স্টোকস, নেতৃত্ব নিয়েও শঙ্কা

১৪

দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক / ঢাকা-মস্কো সম্পর্ক আরও ঘনিষ্ঠ ও সম্প্রসারণের অঙ্গীকার

১৫

চেকপোস্টে ৩ বিদেশি পিস্তল-গুলিসহ যুবক আটক

১৬

জোড়া পেনাল্টিতে নাটকীয় জয়ে বিশ্বকাপ প্রস্তুতি নেদারল্যান্ডসের

১৭

ভোরে ঝরল ৪ প্রাণ

১৮

অপরাধবিষয়ক টিভি অনুষ্ঠান নিষিদ্ধ করল ইরাক

১৯

যে বিশ্বকাপ বদলে দিয়েছিল ‘অনেক কিছু’

২০
X