স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৯:১৩ পিএম
অনলাইন সংস্করণ

স্পনসর ছাড়াই এশিয়া কাপে নামতে পারে ভারত

ভারত ক্রিকেট দল। ছবি: সংগৃহীত
ভারত ক্রিকেট দল। ছবি: সংগৃহীত

এশিয়া কাপের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে ভারতীয় ক্রিকেট দল পড়েছে অস্বস্তিকর এক পরিস্থিতিতে। টুর্নামেন্ট শুরু হতে আর মাত্র কয়েকদিন বাকি, অথচ এখনো তাদের জার্সিতে নেই কোনো মূল স্পনসরের নাম!

ড্রিম ১১ সম্প্রতি বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)-এর সঙ্গে চুক্তি বাতিল করায় এমন অনিশ্চয়তা তৈরি হয়েছে। ভারতের অনলাইন গেমিং নিয়ন্ত্রণ আইন পাশ হওয়ার পর বাধ্য হয়ে ২০২৬ পর্যন্ত চলা ৪৪ মিলিয়ন মার্কিন ডলারের (প্রায় ৩৫৮ কোটি রুপি) চুক্তি থেকে সরে দাঁড়ায় সংস্থাটি।

বিসিসিআই এরই মধ্যে নতুন স্পনসর খোঁজার প্রক্রিয়া শুরু করেছে। মঙ্গলবার তারা আনুষ্ঠানিকভাবে দলীয় স্পনসরশিপের জন্য আবেদন আহ্বান করেছে। আগামী ১২ সেপ্টেম্বর পর্যন্ত আগ্রহী প্রতিষ্ঠানগুলো নথি কিনতে পারবে, আর দরপত্র জমা দেওয়ার শেষ সময় ১৬ সেপ্টেম্বর। অথচ ৯ সেপ্টেম্বরই পর্দা উঠছে এশিয়া কাপের।

এর আগে ২০১৯ সালে হঠাৎ করেই ওপ্পো চুক্তি থেকে সরে দাঁড়ায়। তাদের জায়গায় আসে শিক্ষা প্রযুক্তি প্রতিষ্ঠান বাইজুস। পরবর্তীতে ২০২৩ সালে ড্রিম ১১ মূল স্পনসর হয়। তবে এবার নতুন নিয়মে মদ, বেটিং, ক্রিপ্টো, তামাক কিংবা ‘অশ্লীলতাকে উৎসাহিত করে’ এমন কোনো ব্র্যান্ডকে বিড করার সুযোগ দিচ্ছে না বিসিসিআই।

ভারতের এবারের এশিয়া কাপ অভিযানে সূর্যকুমার যাদবের নেতৃত্বে থাকবে দল। ১০ সেপ্টেম্বর তাদের প্রথম ম্যাচ সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে, আর সবচেয়ে বড় ম্যাচ পাকিস্তানের সঙ্গে ১৪ সেপ্টেম্বর দুবাইতে।

নতুন স্পনসর পাওয়ার আগেই যদি মাঠে নামতে হয়, তবে বহু বছর পর প্রথমবারের মতো স্পনসরবিহীন জার্সি পরে খেলতে দেখা যাবে ভারতকে। বিষয়টি শুধু বিসিসিআই-এর জন্যই নয়, গোটা ক্রিকেট দুনিয়ার কাছেই হবে এক অস্বাভাবিক দৃশ্য।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকালো বিজিবি, সীমান্তে উত্তেজনা

৪৩ সাংবাদিককে হত্যার বিচার দ্রুত নিশ্চিতের দাবি বিপিজেএফের

২০২৬ সালে বসবাসের জন্য ইউরোপের সেরা শহর কোনগুলো?

ছাত্র ইউনিয়ন থেকে মেঘমল্লারের পদত্যাগ

৪৮ ফিলিস্তিনিকে ধরে নিয়ে গেল ইসরায়েলি বাহিনী

পরবর্তী রাষ্ট্রপতি কে হবেন প্রশ্নে মুখ খুললেন রিজভী

এমন নির্মম হত্যাকাণ্ড আগে দেখেনি গ্রামবাসী

জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য ছাড়ল খেলাফত মজলিস

মিরপুরে যুবদল কর্মীকে হত্যা, কাফরুল থানায় মামলা দায়ের

বিজিবির বাধায় ব্যর্থ পরশুরাম সীমান্তে ৭ জনকে পুশ-ইনের চেষ্টা

১০

বিশ্বকাপ মাতানো ভোজিনহাকে দলে নিয়ে চমকে দিলো লাতিন যে ক্লাব

১১

কথা বলার সময় এই ৮ ‍ভুল করছেন? এখনই সতর্ক হোন

১২

সীমান্তে বিএসএফের ৬ জনকে পুশইনের অপচেষ্টা, রুখে দিল বিজিবি

১৩

‘ফেসবুকের ভেরিফায়েড’ ব্যাজ পেতে সেলিব্রিটি হওয়া লাগবে না, পাবেন ফ্রিতে

১৪

মোহাম্মদ সাহাবুদ্দিনের পদত্যাগ নিয়ে মাসুদ সাঈদীর স্ট্যাটাস

১৫

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলা চালাল হুথি

১৬

সমুদ্রে সৃষ্টি হচ্ছে লঘুচাপ, বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

১৭

বিশ্লেষণ / মোদির প্রতিশ্রুতি বনাম শিক্ষার্থীদের অনড় অবস্থান, কী হতে যাচ্ছে

১৮

ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম অ্যান্ড বিইএআর সামিট উদ্বোধন প্রধানমন্ত্রীর

১৯

ইশার নামাজের সর্বশেষ সময় কখন? সঠিক নিয়ম জানুন

২০
X