স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

স্পেনের বিপক্ষে ফিনালিসিমার তারিখ নিয়ে ক্ষুব্ধ স্কালোনি

লিওনেল স্কালোনি। ছবি: সংগৃহীত
লিওনেল স্কালোনি। ছবি: সংগৃহীত

২০২৬ বিশ্বকাপের বাকি এখনও বেশ কয়েক মাস। তবে এর মধ্যেই আর্জেন্টিনার সামনে বড় চ্যালেঞ্জ স্পেনের বিপক্ষে ফিনালিসিমা। সবকিছু মিলিয়ে ম্যাচটি মার্চে হওয়ার সম্ভাবনা বেশি, তবে সময়সূচি নিয়ে সন্তুষ্ট নন লিওনেল স্কালোনি। আর্জেন্টিনা কোচ সরাসরি ক্ষোভ ঝেড়ে দিয়েছেন আয়োজকদের ওপর।

স্পেনের বিপক্ষে ম্যাচটিকে প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ হলেও বিশ্বকাপের মাত্র তিন মাস আগে ফিনালিসিমা খেলতে হচ্ছে, যা স্কালোনির মতে আদৌ যৌক্তিক নয়। টিএনটি স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি চাইনি বিশ্বকাপের আগে ফিনালিসিমা হোক। এটা আমাদের মেরে ফেলেছে। এটা আগেই আয়োজন করা যেত।’

স্কালোনির মতে, এ অবস্থার পেছনে দায় ইউরোপীয় ফুটবলের ক্যালেন্ডারের। নেশন্স লিগের কারণে স্পেনের আগেই সময় বের করা সম্ভব হয়নি। তিনি স্পষ্ট করে বলেন, ‘স্পেন আসতে পারেনি নেশন্স লিগের কারণে, যেটা তারা নিজেরাই বানিয়েছে। দক্ষিণ আমেরিকা তো আমাদের আগেই কাবু করেছে, এবার ইউরোপও সময় বের করতে পারেনি।’

ইতালির সঙ্গে ২০২২ সালের ফাইনালিসিমার অভিজ্ঞতা ছিল ইতিবাচক। এবার স্পেনের মতো প্রতিপক্ষের বিপক্ষে খেলাটা চ্যালেঞ্জ হিসেবে দেখছেন আর্জেন্টিনা কোচ।

‘জেতা সবসময় কঠিন, আর এমন প্রতিপক্ষের বিপক্ষে আরও কঠিন। ভুল করার সুযোগ নেই। গুরুত্বপূর্ণ হলো বিশ্বকাপের জন্য নিজেদের সক্ষম মনে করা। আমরা কঠোর পরিশ্রম করব, ইনজুরি এড়ানোই এখন সবচেয়ে বড় ব্যাপার।’

মার্চে ফিনালিসিমা শেষে আর্জেন্টিনার সামনে অপেক্ষা করবে ২০২৬ বিশ্বকাপ, যা যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিত হবে। প্রস্তুতি ও ছন্দ ধরে রাখার পথে স্পেনের বিপক্ষে এই ম্যাচ আর্জেন্টিনার জন্য একদিকে যেমন মহড়া, অন্যদিকে তেমনি চাপেরও কারণ হয়ে দাঁড়াচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকা চুলের সঙ্গে ক্যানসারের অদ্ভুত সম্পর্ক, প্রচলিত ধারণায় ধাক্কা

জুনেই পে-স্কেলের গেজেট, গ্রেড-পেনশন নিয়ে বড় চমক

ছাগল চুরি করে পালানোর সময় স্বামী-স্ত্রীসহ ধরা পড়ল তিনজন

মার্কিন হেলিকপ্টার ভূপাতিত করে ট্রাম্পকে চটিয়ে তুলেছে ইরান

আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস পালিত হবে আজ

সকালের মধ্যে ১৮ জেলায় দমকা হাওয়ার সঙ্গে ব্যাপক বজ্রবৃষ্টির শঙ্কা

ইসলামী ব্যাংক নিয়ে বিতর্ক: শেয়ার মালিকানা প্রকাশের দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর

নাসির-তামিমার ভাগ্য নির্ধারণ আজ, দোষ প্রমাণিত হলেই ভয়ঙ্কর পরিণতি

‘ফিল্মি স্টাইলে’ হামলা চালিয়ে পুলিশের হাত থেকে আসামি ছিনতাই

অবশেষে আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা-দাফনের সময় জানাল ইরান

১০

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

১১

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

১২

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

১৩

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

১৪

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

১৫

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

১৬

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

১৭

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

১৮

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

২০
X