বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৩, ০৮:০৩ পিএম
অনলাইন সংস্করণ

ফেসবুকে জায়েদ খানের আবেগঘন স্ট্যাটাস

চিত্রনায়ক জায়েদ খান। পুরোনো ছবি
চিত্রনায়ক জায়েদ খান। পুরোনো ছবি

সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন চিত্রনায়ক জায়েদ খান। এর মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন তিনি। তবে সিনেমাকে ঘিরে নয়। বড় বোন শিরিন আক্তারের জন্মদিন আজ। এ উপলক্ষে স্ট্যাটাস দিয়েছেন আলোচিত এই নায়ক।

আজ শনিবার বিকেলে বোনের একটি ছবি পোস্ট করে জায়েদ লিখেছেন, ‘আমি আজ যতটুকু যা অর্জন করেছি তার সবটুকুই কৃতিত্ব এই মানুষটার। এই মানুষটা ছাড়া আজকের এ জায়েদ খান হওয়া সম্ভব ছিল না। আমার একমাত্র বোন। মায়ের চেয়েও বেশি আগলে রেখেছেন আমাকে। ২৬ বছর ঢাকায় একসাথে। সন্তানের মতো লালন-পালন করেছেন। ওর দুই সন্তান, সাথে মনে হয় আমিও এক সন্তান।’

তিনি লিখেছেন, ‘নিজে না খেয়ে আমাকে খাইয়েছেন। রাতে ফিরতে দেরি হলে না ঘুমিয়ে জেগে থেকেছেন। ওর শাসনের জন্যই খারাপ কোনো কিছুতে আমাকে টাচ করতে পারেনি। আমার মা জীবিত থাকতে বলতেন, ‘আমি তোমাকে জন্ম দিয়েছি ঠিক, কিন্তু তোমাকে মানুষ করার পেছনে তোমার বোনের অবদান মায়ের চেয়ে বেশি। ওকে কখনো কষ্ট দিও না।’

ফেসবুকে আরও লিখেন, ‘আজ আমার মা বেঁচে নেই। কিন্তু বোনের মধ্যে মাকে খুঁজে পাই। আজ আমার এ বোনের জন্মদিন। জন্মদিনে সবার কাছে আমার বোনের জন্য দোয়া চাই। শুভ জন্মদিন আপু। অনেক অনেক দোয়া আর ভালোবাসা। আরও অনেক কিছু বলার ইচ্ছে ছিল কিন্তু বলতে পারলাম না। এ জীবনে তোর ঋণ শোধ করতে পারব না।’

জায়েদ খানরা চার ভাই। তাদের একমাত্র বোন শিরিন আক্তার। তিনি একটি বেসরকারি সংস্থায় ব্যবস্থাপক হিসেবে কর্মরত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মার্কিন হামলা বন্ধ থাকলে ইরানও হামলা চালাবে না: তেহরান

সজীব ওয়াজেদ জয়ের ৫৬তম জন্মদিন আজ

এবার সিরিজসেরা হয়েও বিশ্ব রেকর্ড গড়লেন সূর্যবংশী

ইবিতে ভর্তি জালিয়াতি, ছাত্রত্ব ছাড়াই এক সেমিস্টার ক্লাস-পরীক্ষা দিলেন ‘তরুণী’

গ্যাস অনুসন্ধান জোরদারে বাপেক্সের জন্য আসছে আরও দুটি আধুনিক রিগ

আল ওয়াহদাহ ফাউন্ডেশনের ফ্রি কুরআন বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

পয়ঃনিষ্কাশনে সর্বোচ্চ গুরুত্ব, গাজীপুর সিটির ৫ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা

মহিপালে যুবলীগ নেতা রুবেল হাজারী গ্রেপ্তার

সিলেটে শিক্ষিকার ভিডিও ভাইরাল: ‘গান গাওয়া অন্যায় নয়’, বললেন প্রতিমন্ত্রী

একদিকে তদন্ত, অন্যদিকে প্রশংসা— আর্জেন্টিনাকে নিয়ে নতুন বিতর্কে ফিফা সভাপতি

১০

ট্রাকচাপায় পথচারী নিহত, সড়ক অবরোধে ৭ কিলোমিটার যানজট

১১

পাউরুটিতে ক্যানসারের উপাদান, পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট

১২

ছেলের টর্চলাইটের আঘাতে বাবার মৃত্যু

১৩

ফিলিস্তিনের দুটি মসজিদে ইসরায়েলিদের অগ্নিসংযোগ

১৪

বিচার ও সংস্কারে কোনো আপস করবে না এনসিপি: নাসীরুদ্দীন পাটওয়ারী

১৫

মশাল মিছিলের সময় নিষিদ্ধ ছাত্রলীগের ১৩ কর্মী গ্রেপ্তার

১৬

বাথরুমের স্ল্যাবের নিচে নারীর বস্তাবন্দি কংকাল

১৭

রক্ত, কারাগার আর রাজপথ: ফ্যাসিবাদের দিনলিপি

১৮

গাজায় ইসরায়েলি বিমান হামলা, হামাসের শীর্ষ কর্মকর্তাসহ নিহত ২

১৯

বিশ্বকাপ শেষ হতে না হতেই ক্লাব ফুটবলেও বড় ধাক্কা রোনালদোর!

২০
X