সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১১:০৬ পিএম
অনলাইন সংস্করণ

‘ছবি তৈরি না হলে বেঁচে আছি কী করে’ ভুয়া খবর নিয়ে ক্ষোভ জয়ার

জয়া আহসান। ছবি : সংগৃহীত
জয়া আহসান। ছবি : সংগৃহীত

ঢাকা ও কলকাতা—দুই বাংলাতেই সমান জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। নিয়মিত ঢালিউড ও টালিউডের সিনেমায় কাজ করছেন তিনি। আর তাই দুই দেশেই সমান সংখ্যক দর্শকের ভালোবাসা পেয়েছেন এই অভিনেত্রী।

রোববার কলকাতার এক সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেন জয়া। সেখানেই ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারের সঙ্গে আলাপকালে বাংলাদেশ নিয়ে ছড়িয়ে পড়া ভুয়া বার্তায় বিরক্তি প্রকাশ করেন তিনি।

জয়ার ভাষায়, ‘বাংলাদেশ নিয়ে মানুষের কাছে ভুল বার্তা গেছে। দেশে ছবি তৈরি হচ্ছে না, এমন নয়। বরং আগের মতোই কাজ হচ্ছে। নইলে আমরা বেঁচে আছি কী করে?’

বর্তমান সময়ের বিনোদন অঙ্গন কি অনুসরণকারীর (ফলোয়ার) সংখ্যার ওপর নির্ভর করছে? এমন প্রশ্নে জয়া দৃঢ়ভাবে জানান, তার অভিনয়ের মান কোনোভাবেই ফলোয়ার নির্ভর নয়। তিনি বলেন, ‘পরিচালকের চোখে আমার অভিনয়ের ভালো-মন্দ নির্ধারিত হয়। কোনো অভিনেতার কাজের মাপকাঠি তার অনুসরণকারী দেখে বিচার করা উচিত নয়।’

তবে প্রযোজনা সংস্থাগুলো নায়িকা বাছাইয়ের ক্ষেত্রে ফলোয়ার সংখ্যা বিবেচনায় নিচ্ছে—এই গুঞ্জন পুরোপুরি উড়িয়ে দেননি তিনি। জয়ার মতে, সামাজিক যোগাযোগমাধ্যম এখন মানুষের জীবনে গভীর প্রভাব ফেলছে। ফলে ছবির নায়িকা যদি সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় হন, তাহলে সিনেমার বাণিজ্যিক সাফল্যের সম্ভাবনাও বেড়ে যায়।

অভিনয়ের প্রসঙ্গেও নিজের অবস্থান স্পষ্ট করেছেন জয়া। তার ভাষায়, ‘কয়েক মিনিটের ভিডিওতে কনটেন্ট ক্রিয়েটররা যে অভিনয় করছেন, সেটাই হয়তো সেরা মনে হচ্ছে। কিন্তু সিনেমায় অভিনয় করতে গেলে দীর্ঘ প্রস্তুতি লাগে। সেই প্রস্তুতি ছাড়া সত্যিকারের অভিনেত্রী হওয়া সম্ভব নয়।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১০

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১১

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১২

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১৩

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

১৪

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

১৫

চমেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা, ইনডোর ও আউটডোর শাটডাউনের হুঁশিয়ারি

১৬

এনসিপির ফল উৎসবে হামলা

১৭

সাড়ে ৯ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে

১৮

মেহেদী অনুষ্ঠানে ‘জয় বাংলা’ স্লোগান, কারাগারে দুই যুবক

১৯

বিএমডিসির নিবন্ধনবিহীন চিকিৎসকের পক্ষে মানববন্ধন, মামলা প্রত্যাহারের দাবি

২০
X