স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৫, ১২:১৬ এএম
আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৩৩ এএম
অনলাইন সংস্করণ

টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু কবে, জানাল ক্রিকইনফো

আগামী বছর অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ছবি : সংগৃহীত
আগামী বছর অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ছবি : সংগৃহীত

আগামী বছরের শুরুর দিকেই অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তবে কবে পর্দা উঠবে বৈশ্বিক আসরের, সেই তারিখ চূড়ান্তভাবে প্রকাশ করেনি ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। তবে ভারতীয় গণমাধ্যম ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছে কবে শুরু হতে পারে বিশ্বকাপের আগামী আসর।

ক্রিকইনফোর প্রতিবেদন অনুযায়ী, আগামী বছরের ৭ ফেব্রুয়ারি শুরু হতে পারে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসন্ন আসর। ৮ মার্চ পর্দা নামবে আসরের।

আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেবে ২০ দল। শ্রীলঙ্কা ও ভারতে অনুষ্ঠিত হবে এই আসর। যেখানে অধিকাংশ ম্যাচই হবে ভারতে। তবে ফাইনাল কোন দেশে হবে, তা এখনো চূড়ান্ত হয়নি। পাকিস্তানের ফলাফলের ওপর নির্ভর করছে সেটি।

পাকিস্তান ফাইনাল খেললে শিরোপা নির্ধারণী ম্যাচটি হবে কলম্বোতে। আর পাকিস্তান যদি ফাইনালে উঠতে ব্যর্থ হয় তাহলে ফাইনাল অনুষ্ঠিত হবে আহমেদাবাদে।

ক্রিকইনফোর প্রতিবেদনে আরও উল্লেখ রয়েছে, বিশ্বকাপের সূচি আইসিসি আনুষ্ঠানিকভাবে প্রকাশ না করলেও এরই মধ্যে অংশগ্রহণকারী দেশগুলোকে বিশ্বকাপের উইন্ডো জানিয়ে দেওয়া হয়েছে।

উল্লেখ্য, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে চারটি গ্রুপে ভাগ হয়ে লড়বে ২০ দল। প্রতি গ্রুপ থেকে দুটি দল খেলবে সুপার এইটে। এরপর সেখানে তারা একে অপরের মুখোমুখি হবে একবার করে। সেখানে ৮ দল খেলবে দুই গ্রুপে। সেখান থেকে দুটি করে দল অংশ নেবে সেমি ফাইনালে। পুরো টুর্নামেন্টে মোট ৫৫টি ম্যাচ অনুষ্ঠিত হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্যাসের চাপ কতক্ষণ কম থাকবে, জানাল তিতাস কর্তৃপক্ষ

কুয়েত-কাতারের চেয়েও বড় বাজেট বাংলাদেশে : রাষ্ট্রদূত মুশফিক

ভারতে বিমান বিধ্বস্তে ৫ সামরিক সদস্য নিহত

অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশ দলে যুক্ত হলেন শেখ মেহেদী

দেশে হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ভূমিমন্ত্রীর

কাপ্তাই সড়ক অবরোধ, উত্তেজনা

বিশ্বকাপে নামার আগেই ইংলিশ ফুটবলারদের বুট চুরি

ধর্ষণের অভিযোগের পর সেই শিবির নেতা বহিষ্কার

১০

ইরাক-ইরান সীমান্তে ভূমিকম্প, কেঁপে উঠল মায়সান

১১

স্বরাষ্ট্রমন্ত্রীকে পাশে বসিয়ে গাড়ি চালালেন প্রধানমন্ত্রী

১২

দিনেদুপুরে যুবদল নেতা মাসুদকে গুলি করে হত্যা

১৩

বাজেট ব্যবসা ও বিনিয়োগবান্ধব : চিটাগাং চেম্বার সভাপতি

১৪

শুধু ১৪০ নয়, ২২০ কোটি মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে : তথ্যমন্ত্রী

১৫

আপত্তিকর ভিডিও, নারী প্যানেল চেয়ারম্যানকে অব্যাহতি

১৬

নাঈমকে হেনস্থা, প্রতিবাদে সরব সতীর্থরা

১৭

ধর্ষণ মামলায় শিবিরের সেই কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

১৮

ক্যানসারের ওষুধের দাম ৫০ শতাংশ পর্যন্ত বাড়াল ভারত

১৯

আনসার-ভিডিপিতে জাপানিজ ভাষা শিক্ষার সুযোগ

২০
X