কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৫, ০৬:২২ পিএম
আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৫, ০৬:২৭ পিএম
অনলাইন সংস্করণ

হঠাৎ কেন গান ছাড়ছেন তাহসান, কারণ জানালেন নিজেই

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান হঠাৎ করেই ভক্তদের চমকে দিয়ে ঘোষণা দিয়েছেন, সংগীত থেকে ধীরে ধীরে সরে দাঁড়াচ্ছেন তিনি। বর্তমানে অস্ট্রেলিয়া সফরে থাকা তাহসান এই সিদ্ধান্ত জানান একটি কনসার্টের মঞ্চেই। ২৫ বছরের সংগীত ক্যারিয়ারে অসংখ্য হিট গান ও হাজারো মুগ্ধ শ্রোতার ভালোবাসা পাওয়া এই শিল্পী বলছেন— সময় এসেছে থামার।

একটি ভাইরাল ভিডিওতে তাহসানকে বলতে শোনা যায়, ‘এটাই আমার শেষ কনসার্ট। আস্তে আস্তে মিউজিক ক্যারিয়ারটাও গুটিয়ে ফেলব। মেয়ে বড় হচ্ছে, এখন কি স্টেজে দাঁড়িয়ে এমন লাফালাফি করতে ভালো লাগে?’

এই কথার মধ্যেই যেন ছিল আবেগ, বাস্তবতা আর দায়িত্ববোধের মিশেল।

শুধু গানের মঞ্চ থেকে নয়, তাহসান আগেই জানিয়েছিলেন অভিনয় থেকেও কিছুটা দূরে সরে যাচ্ছেন। গত বছর তিনি বলেছিলেন, “আমি ২০ বছর ধরে অভিনয়ে কাজ করছি। কখনো কখনো নিজেকেই নিজের বিরতি নিতে হয়। কাজ একঘেয়ে হয়ে গেলে, ভালো কাজ না হলে তখন থেমে যাওয়া জরুরি।”

তাহসানের এই ধীর প্রস্থান কেবল মানসিক সিদ্ধান্ত নয়, শারীরিক কারণও এর পেছনে আছে। কিছুদিন আগে তিনি জানিয়েছিলেন, তার কণ্ঠনালিতে হেটেরোটোপিয়া নামের একটি জটিলতা ধরা পড়েছে, যার কারণে তার গলার গঠন পরিবর্তিত হচ্ছে এবং গাওয়ার আগ্রহ ও ক্ষমতা দুটোই কমে যাচ্ছে। এই সমস্যার শুরু ২০১৮ সাল থেকেই। তখনই ভক্তদের সতর্ক করে বলেছিলেন, ‘যদি কোনোদিন দেখেন আমি কনসার্ট বা লাইভ শো কমিয়ে দিয়েছি, বুঝবেন সমস্যাটা বেড়েছে। তখন আমার জন্য দোয়া করবেন।’

আর আজ, সেই কথারই বাস্তব রূপ যেন আমাদের সামনে।

তাহসান খানের সংগীত যাত্রা শুরু হয়েছিল ‘ব্ল্যাক’ ব্যান্ড দিয়ে। এরপর একক শিল্পী হিসেবে, কিংবা ‘তাহসান অ্যান্ড দ্য সুফিজ’ ও পরে ‘তাহসান অ্যান্ড দ্য ব্যান্ড’-এর হয়ে গেয়েছেন অসংখ্য গান, করেছেন অসংখ্য শো। তার গানে কাঁদে ভালোবাসা, ভাঙা মন খোঁজে সান্ত্বনা, আবার ফিরে আসে সাহস।

তাহসান হয়তো ধীরে ধীরে মঞ্চ থেকে সরে যাচ্ছেন, কিন্তু তার গানের অনুভূতি থেকে যাবে অগণিত ভক্তের হৃদয়ে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুখস্থবিদ্যা নয় সৃজনশীল শিক্ষায় জোর দেওয়া হচ্ছে : মাউশি ডিজি

আইনজীবী বারে হামলা

নির্বাচনের একদিন পরই বিসিবি পরিচালকের পদত্যাগ

ভারতে আটক ৯১ বাংলাদেশি জেলে দেশে ফিরেছে, পরিবারের কাছে হস্তান্তর

কুমিল্লা বিমানবন্দর চালুর দাবি

এশিয়ার ‘সেরা গবেষক’ নির্বাচিত হয়েছিলেন দীপ্তিকে বিয়ে করা মুশতাক

রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

মরিশাসে ফের চালু হতে যাচ্ছে বাংলাদেশের শ্রমবাজার

২৩ ঘণ্টা ধরে মাদারগঞ্জ-ঢাকাগামী বাস চলাচল বন্ধ

খাদ্যের অপচয় রোধে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের বহুমুখী কার্যক্রম চলমান : খাদ্য প্রতিমন্ত্রী

১০

ব্রাজিলের জালে ৭ গোল দিয়ে ইতিহাস গড়েছে যেসব দেশ

১১

বিয়ের আগের শারীরিক সম্পর্ক চরিত্রহীনতার প্রমাণ নয় : ভারতের সুপ্রিম কোর্ট

১২

প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ের টিন বিক্রির অভিযোগ

১৩

‘মমতার বক্তব্য গুরুত্ব দিয়ে হাদি হত্যার রহস্য উদ্ঘাটনের দাবি’

১৪

যুদ্ধবিরতির পরেও লেবাননে সাড়ে ৩ হাজার বার হামলা চালিয়েছে ইসরায়েল

১৫

ঈদে ৬ লাখ শিক্ষক-কর্মচারী বেতন পাননি, সংসদে ক্ষোভ

১৬

১৪০টির বেশি দেশে রপ্তানি হচ্ছে বাংলাদেশি ওষুধ : স্বাস্থ্যমন্ত্রী

১৭

‘১১০ প্রতিষ্ঠানে ৫৫ কর্মমুখী কোর্সে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ চলছে’

১৮

ইসরায়েলের বিরুদ্ধে ইরান-ইয়েমেনের পদক্ষেপে খুশি হামাস

১৯

পাঁচ বছরে ৮ বিলিয়ন ডলার বাণিজ্য ঘাটতি বেড়েছে : বাণিজ্যমন্ত্রী

২০
X