বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৫, ০২:২৭ পিএম
অনলাইন সংস্করণ

মধুচন্দ্রিমায় মালদ্বীপ যাচ্ছেন শবনম ফারিয়া

অভিনেত্রী শবনম ফারিয়া ও স্বামী তানজিম তৈয়ব। ছবি : সংগৃহীত
অভিনেত্রী শবনম ফারিয়া ও স্বামী তানজিম তৈয়ব। ছবি : সংগৃহীত

তারকার বিয়ে সম্পন্ন হওয়ার পরই অনুরাগীদের কৌতূহল থাকে, কোথায় হানিমুনে যাচ্ছেন তারা। সেই প্রশ্নের উত্তর দিয়েছেন অভিনেত্রী শবনম ফারিয়া। তিনি জানিয়েছেন, আগামী মাসে নতুন বরের সঙ্গে মধুচন্দ্রিমায় মালদ্বীপ যাবেন।

ফারিয়া গত ১৯ সেপ্টেম্বর রাজধানীর মাদানী অ্যাভিনিউয়ের মসজিদ আল মুস্তাফা-য় নিকট আত্মীয় ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে বিয়ে করেছেন। বর তানজিম তৈয়ব রাজশাহীর ছেলে। তিনি অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব সাউথ ওয়েলস থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন এবং দেশে একটি শীর্ষস্থানীয় বেসরকারি ব্যাংকে অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট হিসেবে কর্মরত আছেন।

অভিনেত্রী জানিয়েছেন, চলতি বছরের শেষে সহকর্মী, স্বজন ও ঘনিষ্ঠজনদের জন্য একটি বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা রয়েছে। তবে তার আগেই হানিমুনের জন্য তারা মালদ্বীপকে বেছে নিয়েছেন।

এর আগে হারুনুর রশীদ অপুকে বিয়ে করেছিলেন অভিনেত্রী শবনম ফারিয়া। ২০১৯ সালের ফেব্রুয়ারিতে বিয়ের পর তাদের সংসার টিকেছিল ১ বছর ৯ মাস। এরপর তারা বিবাহবিচ্ছেদের পথে হাঁটেন। প্রথম সংসার ভাঙনের ১ বছর পর ২০২২ সালে ফারিয়ার দ্বিতীয় বিয়ের গুঞ্জন শোনা যায়। এবার আরও একবার নতুন জীবন শুরু করলেন তিনি।

মডেল হিসেবে ক্যারিয়ার শুরু করে শবনম ফারিয়া জনপ্রিয়তা নিয়ে পা রেখেছিলেন অভিনয়ে। একক থেকে শুরু করে ধারাবাহিক নাটকে অভিনয় করে দর্শকপ্রিয়তা পান। অনম বিশ্বাস পরিচালিত ‘দেবী’ সিনেমা দিয়ে বড় পর্দায় তার অভিষেক হয়।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১০

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

১১

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

১২

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

১৩

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

১৪

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

১৫

ডিএমপির দুই থানায় নতুন ওসি

১৬

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

১৭

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

১৮

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৯

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

২০
X