বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৫, ০৭:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

শাহরুখের হাতে আসছে ভারতের সবচেয়ে ব্যয়বহুল অ্যাকশন সিনেমা

শাহরুখ খান। ছবি : সংগৃহীত
শাহরুখ খান। ছবি : সংগৃহীত

শাহরুখ খানের নতুন সিনেমা ‘কিং’ নিয়ে বলিউডে শুরু হয়েছে তুমুল আলোচনার ঝড়। বিশাল বাজেট, আন্তর্জাতিক মানের অ্যাকশন দৃশ্য আর তারকাবহুল কাস্টিং—সব মিলিয়ে ছবিটিকে এখনই ভারতের ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল অ্যাকশন সিনেমা হিসেবে দেখা হচ্ছে।

বলিউড হাঙ্গামার এক সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী, সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘কিং’-এর প্রাথমিক বাজেট ছিল ১৫০ কোটি রুপি। কিন্তু কাহিনি ও অ্যাকশন দৃশ্যের পরিধি বাড়তে থাকায় সেই বাজেট এখন প্রায় ৩৫০ কোটিতে গিয়ে দাঁড়িয়েছে। বিস্ময়কর ব্যাপার হলো, এই বিশাল বাজেটের মধ্যে এখনো সিনেমার বিপণন ও প্রচারণার খরচ যোগ করা হয়নি।

জানা গেছে, প্রথমদিকে ছবিটি পরিকল্পনা করেছিলেন পরিচালক সুজয় ঘোষ, যেখানে শাহরুখের ভূমিকাটি ছিল তুলনামূলক সীমিত। কিন্তু পরবর্তী সময়ে প্রকল্পটি পরিচালক সিদ্ধার্থ আনন্দের হাতে গেলে তিনি শাহরুখের সঙ্গে বসে নতুন করে এর গল্প ও ভিশন সাজান। তাদের লক্ষ্য একটাই—এমন এক ভারতীয় অ্যাকশন ছবি তৈরি করা, যার ভিজ্যুয়াল বৈচিত্র্য ও পরিসর আন্তর্জাতিক মান ছুঁয়ে যাবে।

এই ৩৫০ কোটির বাজেটে সিনেমাটিতে রাখা হয়েছে ৬টি বিশাল অ্যাকশন সিকোয়েন্স। এর মধ্যে ৩টি বাস্তব লোকেশনে এবং বাকিগুলো বিশেষভাবে নির্মিত সেটে শুট করা হবে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, বিশেষ করে শাহরুখ খানের ইনট্রোডাকশন দৃশ্যকে কেন্দ্র করে ব্যয় হচ্ছে বিপুল অর্থ, যা এই ছবির অন্যতম প্রধান আকর্ষণ হিসেবে দেখা হচ্ছে।

‘কিং’-এর প্রযোজনায় আছেন গৌরী খান ও মমতা আনন্দ, আর শাহরুখ নিজেও এই ছবির অন্যতম প্রযোজক। ট্রেড বিশ্লেষকরা মনে করছেন, ‘কিং’ শাহরুখ খানের ক্যারিয়ারের সবচেয়ে বড় ও ব্যয়সাপেক্ষ প্রকল্পগুলোর একটি হতে যাচ্ছে।

২০২৬ সালে মুক্তি পেতে যাওয়া এই সিনেমাটি ভারতীয় বক্স অফিসে নতুন সব রেকর্ড গড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই জুলাই শহীদ পরিবারের সদস্যকে অফিস সহায়ক নিয়োগ দেবেন প্রতিমন্ত্রী ফরহাদ

ইকনকে আর্থিক সহায়তা দিলেন বাগেরহাট জেলা প্রশাসক

সৌদি আরবের দুটি তেলবাহী ট্যাংকারে হামলা

প্রাইভেটকার চালকের ঘুষিতে অটোচালকের মৃত্যু

ট্রেনে ছোড়া পাথরে ভেঙেছে চোখের নিচের হাড়, দৃষ্টিশক্তি ফেরার ‘সম্ভাবনা নেই’

দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

১০

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

১১

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১২

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

১৩

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

১৪

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

১৫

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

১৬

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১৭

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

১৮

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

১৯

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

২০
X