বিনোদন ডেস্ক
প্রকাশ : ২০ নভেম্বর ২০২৫, ০৯:১১ পিএম
অনলাইন সংস্করণ

যেভাবে জন্মদিন উদযাপন করলেন বুবলী

বুবলী I ছবি : সংগৃহীত
বুবলী I ছবি : সংগৃহীত

ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলীর আজ জন্মদিন।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) এই বিশেষ দিনটিতে স্বাভাবিকভাবে নানারকম উচ্ছ্বাস, পরিবার-ভক্তদের অভিনন্দনের ভিড়ে ভাসতে পারতেন তিনি। কিন্তু বুবলী বেছে নিলেন মানবিক পথ। জন্মদিনের আনন্দকে তিনি পরিণত করলেন অন্যের হাসিতে, স্নেহ ও উপহারের সঙ্গে বৃদ্ধাশ্রমের প্রবীণ বাবা-মায়েদের পাশে দাঁড়িয়ে। এই অনন্য উদ্যোগে সত্যিই ফুটে উঠল তার হৃদয়ের অমলিন মানবিকতা।

অন্যান্য বছরের মতো উৎসবমুখর জন্মদিন উদযাপনের বাইরে গিয়ে বুবলী তার বিশেষ দিনে ব্যতিক্রমী এই আয়োজন করেন। রাজধানীর একটি বৃদ্ধাশ্রমে বয়োজ্যেষ্ঠদের সঙ্গে সময় কাটান, কেক কাটেন, গল্প করেন আর ভাগ করে নেন খাবার। শুধু তাই নয়, সেখানে উপস্থিত প্রতিটি সিনিয়র সিটিজেনের জন্য আলাদা উপহারের ব্যবস্থাও করেন এই অভিনেত্রী।

এ বিষয়ে শবনম বুবলী বলেন, ‘জন্মদিনের আগে থেকেই দেশ-বিদেশের ভক্তদের কাছ থেকে অসংখ্য শুভেচ্ছা পাই। সবার বার্তায় আলাদা করে জবাব দিতে না পারলেও প্রতিটি বার্তা মন দিয়ে পড়ি। এগুলো আমাকে গভীরভাবে ছুঁয়ে যায়। তাই এবার ভিন্ন কিছু করার ইচ্ছা ছিল।‘

বর্তমানে নির্মাতা জাহিদ জুয়েলের ‘পিনিক’, লাজুক পরিচালিত ‘শাপলা শালুক’ এবং ‘ঢাকাইয়া দেবদাস’ সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন বুবলী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩০০ জনকে চাকরি দেবে আবুল খায়ের গ্রুপ, অভিজ্ঞতা ছাড়াও আবেদন

নিয়োগ দিচ্ছে এসিআই কোম্পানি, অনলাইনে আবেদন শুরু

রেড ক্রিসেন্টে চাকরির সুযোগ, আবেদন করতে পারবেন যারা

এসএসসি পাসেই চাকরির সুযোগ, বেতন ছাড়াও থাকছে বিভিন্ন সুবিধা

দাওয়াত খেয়ে ফেরার পথে আ.লীগ নেতাকে নদীতে ফেলে দেওয়ার অভিযোগ

আজকের নামাজের সময়সূচি

গভীর রাতে হঠাৎ ক্ষুধা লাগলে কী খাবেন, কী এড়িয়ে চলবেন?

ডিজিটাল গণমাধ্যম অগ্রদূতের আত্মপ্রকাশ

মাইকে ঘোষণা দিয়ে ছাত্রদল নেতাদের ওপর ‘আ.লীগের’ হামলা, আহত ১৮

রাজনীতিতেই থাকতে চাই, চাকরি নয় : ছাত্রদল নেতার আবেগঘন স্ট্যাটাস

১০

কালবেলায় সংবাদ প্রকাশ / জিম্মায় নেওয়া চুরির মালামাল থানায় ফেরত দিলেন কর্মকর্তা

১১

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত

১২

সকাল ৯টার মধ্যে ১৮ জেলায় ঝড়ের আভাস

১৩

পদ্মায় ডুবে যাওয়া সেই বাসের চালকসহ গ্রেপ্তার ৩ জনের জামিন

১৪

৩৫.৩ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড / সিলেটে তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন

১৫

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক

১৬

মধ্যরাতে দেশে পৌঁছাবে লেবাননে নিহত ২ বাংলাদেশির মরদেহ

১৭

শেষ মুহূর্তে বড় ধাক্কা, আর্জেন্টাইন ডিফেন্ডারের বিশ্বকাপ শেষ

১৮

বাসের ধাক্কায় প্রাণ গেল ৩ অটোরিকশা যাত্রীর

১৯

রোগীকে আটকে ইনজেকশন পুশের টাকা দাবি, নার্সকে শোকজ  

২০
X