বিনোদন ডেস্ক
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৫, ০১:১৪ পিএম
অনলাইন সংস্করণ

ছেলে জয়কে নিয়ে সিঙ্গাপুরে যাচ্ছেন শাকিব-অপু

ছেলে জয়কে নিয়ে সিঙ্গাপুরে যাচ্ছেন শাকিব-অপু। ছবি : সংগৃহীত
ছেলে জয়কে নিয়ে সিঙ্গাপুরে যাচ্ছেন শাকিব-অপু। ছবি : সংগৃহীত

কদিন আগেই বিদেশ ভ্রমনে গিয়েছিলেন ঢালিউড অভিনেত্রী শবনম বুবলী। সেখানে তিনি প্রকাশ করেছেন সুপারস্টার শাকিব খানের আনন্দঘন মুহূর্তের ছবি, যা রীতিমতো টক অব দ্য টাউন হয়ে ওঠে। এরপর ঢালিউড কুইন অপু বিশ্বাস ও বুবলীর মধ্যে নিয়মিত কাদা ছোড়াছুড়ির পর্বও শুরু হয়। সেই রেশ কাটতে না কাটতেই এবার খবরের শিরোনামে উঠে এলেন সন্তান আব্রাম খান জয়কে নিয়ে বিদেশ যাচ্ছেন অপু।

ব্যক্তি জীবনে দুইবার বিয়ে করলেও স্থায়ী সম্পর্ক গড়ে তুলতে পারেননি ঢালিউড সুপারস্টার শাকিব খান। তবে বাবা হিসেবে তিনি সবসময় দায়িত্বশীল ছিলেন। দুই সন্তানের প্রতি সমান মনোযোগ ও যত্ন দেখিয়ে আসছেন এই তারকা। সম্প্রতি শেহজাদ খান বীরকে নিয়ে নিউইয়র্ক সফর করেছিলেন শাকিব-বুবলী, যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানারকম আলোচনা ও সমালোচনা হয়েছিল।

এবার খবরের শিরোনাম ‘ছেলে আব্রাম খান জয়কে নিয়ে সিঙ্গাপুরে যাচ্ছেন শাকিব-অপু’। ঢাকা শহরের ইংলিশ মিডিয়াম স্কুলে ঘটে যাওয়া নানা নেতিবাচক ঘটনার পর অপু বিশ্বাস জয়কে সেই স্কুল থেকে সরিয়ে নেন। শোনা গেছে, এই কারণেই এবার ছেলে জয়কে সিঙ্গাপুরে পাঠানো হচ্ছে। সেখানেই হবে তার স্কুল শিক্ষা। শাকিব খানও থাকবেন তাদের সঙ্গে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে অপু বিশ্বাস জানিয়েছেন, ‘জয় সিঙ্গাপুরে একটি স্কুলে ভর্তি হবে। সে সেখানেই পড়ালেখা করবে। আমরা কিছুদিন সেখানেই থাকব।’

দেশের বাইরে পড়ালেখার সিদ্ধান্ত নিয়ে তিনি আরও বলেন, ‘এই বিষয়টি আমার আর জয়ের বাবার মধ্যেই আলোচনা হয়েছিল, তবে কীভাবে সেটা বাইরে চলে এলো জানা নেই। আমি আসলে একটু নিজের মধ্যে রাখতেই পছন্দ করি।’

তবে সিঙ্গাপুরে স্থায়ী ঠিকানা গড়ে তুলবেন কি না, সে বিষয়ে তিনি স্পষ্ট কিছু বলেননি। ধারণা করা হচ্ছে, এপ্রিল মাসে অপু জয়কে সঙ্গে নিয়ে সিঙ্গাপুরে গিয়েছিলেন এবং তখন থেকেই ভর্তি ও অন্যান্য প্রস্তুতি নেওয়া হয়েছিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাবনায় ১৫ লাখ টাকার নিষিদ্ধ জাল জব্দ

ম্যানেজার পদে চাকরি, বয়স ৫০ হলেও করা যাবে আবেদন

এগারো দলীয় জোট / জুলাই গণহত্যার দ্রুত সুষ্ঠু বিচার দাবিতে চিফ প্রসিকিউটরকে স্মারকলিপি

দুই ধারাবাহিকে ব্যস্ত শিরতাজ জাহান জেবিন

ব্যক্তিগত ভিডিও ফাঁস হলে যে ৮ কাজ করবেন

বিয়ের প্রতিশ্রুতিতে ধর্ষণ, চট্টগ্রাম এনসিপির শীর্ষ নেতা গ্রেপ্তার

বিশ্বের দ্বিতীয় শীতলতম রাজধানীতে রেকর্ড তাপপ্রবাহ

লিমায় আগুনে একই পরিবারের ১৭ জনের মধ্যে নয়জনের মৃত্যু 

সালমান ‘সময়ে’ পেশাদার নন: কাজল

সুনামগঞ্জে ১০৩ মিলিমিটার বৃষ্টিপাত, বিপৎসীমার নিচে সুরমা-যাদুকাটা

১০

এমপি নজরুলের আরেক ভিডিওতে কে এই নারী?

১১

দুই জুলাই শহীদ পরিবারের সদস্যকে অফিস সহায়ক নিয়োগ দেবেন প্রতিমন্ত্রী ফরহাদ

১২

ইকনকে আর্থিক সহায়তা দিলেন বাগেরহাট জেলা প্রশাসক

১৩

সৌদি আরবের দুটি তেলবাহী ট্যাংকারে হামলা

১৪

প্রাইভেটকার চালকের ঘুষিতে অটোচালকের মৃত্যু

১৫

ট্রেনে ছোড়া পাথরে ভেঙেছে চোখের নিচের হাড়, দৃষ্টিশক্তি ফেরার ‘সম্ভাবনা নেই’

১৬

দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

১৭

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

১৮

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

১৯

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

২০
X