কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ নভেম্বর ২০২৫, ০১:০৪ পিএম
অনলাইন সংস্করণ

‘ভূমিকম্পে প্রধান উপদেষ্টার কার্যালয়ের কোনো ক্ষতি হয়নি’

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর। ছবি : কালবেলা গ্রাফিক্স
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর। ছবি : কালবেলা গ্রাফিক্স

ভূমিকম্পে প্রধান উপদেষ্টার কার্যালয়ের কোনো ক্ষতি হয়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। শুক্রবার (২১ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ভূমিকম্পে প্রধান উপদেষ্টার কার্যালয়ে একটি ভবন ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গিয়েছিল। স্যাটেলাইট ফায়ার স্টেশন ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে কোনো ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।

এর আগে ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন জানান, তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয় হেলে পড়ার বিষয়ে তারাও খবর পেয়েছেন। সেখানে টিম গিয়েছে।

এর আগে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটের দিকে এ ভূমিকম্প অনুভূত হয়, যা বিগত বছরগুলোতে অনুভূত হওয়া ভূমিকম্পগুলোর মধ্যে অন্যতম।

ভূমিকম্পের মাত্রা এতটাই বেশি ছিল যে বাসা বা কর্মস্থল থেকে অনেকে ঘর ছেড়ে খালি জায়গা রাস্তা নেমে আসেন। প্রত্যক্ষদর্শীরা বলছেন, ভূমিকম্পের এমন তীব্রটা আগে কখনো দেখিনি তারা।

বাড্ডার বাসিন্দা মাজেদ হোসেন বলেন, আমি বাসার নিচে ছিলাম। অফিসের যাওয়ার জন্য বের হয়েছি। হঠাৎ করে দেখলাম রাস্তা কেঁপে উঠল। এমন ভূমিকম্প আগে কখনো দেখিনি।

আজিমপুরের বাসিন্দা রিতু বলেন, আমি অফিসে ছিলাম। এমন সময় দেখতে পেলাম ডেস্কের সবকিছু কেঁপে উঠল। এ অবস্থায় দৌড়ে বিল্ডিং থেকে নেমে যাই। আমার ২৪ বছরের জীবনে এমন কাঁপন দেখিনি।

এদিকে পুরান ঢাকার বংশালের কসাইটুলীতে ৫ তলা ভবনের রেলিং ধসে ৩ জন নিহত হয়েছেন। তবে, তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। নিহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।

বংশাল থানার পরিদর্শক (তদন্ত) মো. সোহেল হোসেন কালবেলাকে তথ্যটি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, ভূমিকম্পের সময় হঠাৎ করে ৫ তলা বিল্ডিংয়ের রেলিং ধ্বসে পড়ে তিনজন পথচারী ঘটনাস্থলেই নিহত হন। নিহতরা সড়ক দিয়ে হেঁটে যাচ্ছিলেন। ঘটনার পরপরই ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা উপস্থিত হয়েছেন।

বংশাল থানার ডিউটি অফিসার আশীষ কুমার ঘোষ বলেন, ভূমিকম্পের সময় ভবনের রেলিং ধ্বসে পড়ায় তিন পথচারী নিহত হয়েছেন। ঘটনাস্থলে আমাদের সদস্যরা উপস্থিত আছেন। নিহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের নাম-পরিচয় এখনো জানতে পারিনি।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

১০

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

১১

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

১২

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৩

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

১৪

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১৫

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১৬

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১৭

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১৮

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১৯

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

২০
X