সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৫, ১২:০৩ পিএম
আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৫, ১২:২২ পিএম
অনলাইন সংস্করণ

চুম্বন দৃশ্য নিয়ে মুখ খুললেন ঐশী

জান্নাতুল ফেরদৌস ঐশী I ছবি: সংগৃহীত
জান্নাতুল ফেরদৌস ঐশী I ছবি: সংগৃহীত

অবশেষে মুক্তি প্রতিক্ষায় আরিফিন শুভ ও জান্নাতুল ফেরদৌস ঐশীর অভিনীত সিনেমা ‘নূর’। তবে প্রেক্ষাগৃহে নয় রায়হান রাফির পরিচালনায় নির্মিত এ সিনেমা এবার সরাসরি মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্ম বায়োস্কোপ প্লাসে। এদিকে গত ২৯ নভেম্বর প্রকাশিত হয় ‘নূর’-এর অফিসিয়াল টিজার। আর সেখানে মুক্তির আগেই ভাইরাল হয় টিজারের একটি চুমুর দৃশ্য, যা নিয়ে শুরু হয় ব্যাপক আলোচনা। এমনকি শুভ-ঐশীর ব্যক্তিগত সম্পর্ক নিয়েও রটে গুঞ্জন, যা নিয়ে অবশেষে মুখ খুললেন এই সুন্দরী।

দেশীয় গণমাধ্যমের এক সাক্ষাৎকারে এ বিষয়ে ঐশী বলেন, ‘নূর-এ অভিনয় করেছি। সেখানে একটি চুমুর দৃশ্য আছে। এটাকে আমি অভিনয় হিসেবেই দেখছি। এর বাইরে কিছু নয়। বাস্তবে শুভর সঙ্গে আমার কোনো প্রেমের সম্পর্ক নেই।’ তিনি আরও বলেন, ‘চুমুর দৃশ্য না থাকলে বদলে অন্য কিছুই থাকতে পারত, যেমন নায়ককে ধাক্কা দেওয়া বা চড় মারা। অভিনয়ের প্রয়োজনে যে দৃশ্য প্রয়োজন, সেটিই তো করতে হয়।’

রায়হান রাফী পরিচালিত এই সিনেমাটি দীর্ঘ তিন বছর ধরে আটকে ছিল। ২০২২ সালের জুলাইয়ে তৎকালীন সেন্সর বোর্ডে ‘নূর’ জমা দেওয়া হয়েছিল। ত্রুটি সংক্রান্ত কারণে প্রথমে ছাড়পত্র না পেলেও পরবর্তীতে সংশোধনের পর এটি ছাড়পত্র লাভ করে। অবশেষে ‘নূর’ মুক্তি পেতে চলেছে চলতি বছরের ১১ ডিসেম্বর।

এদিকে বর্তমানে ঐশী ব্যস্ত সময় পার করছেন শাকিব খানের বিপরীতে সোলজার সিনেমায় অভিনয় নিয়ে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ রাতে তেহরান পুড়বে : বেন-গাভির

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

১০

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

১১

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১২

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

১৩

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১৪

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১৫

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১৬

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১৭

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

১৮

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

১৯

চমেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা, ইনডোর ও আউটডোর শাটডাউনের হুঁশিয়ারি

২০
X